Myroof.garden

Myroof.garden My Roof Garden is an initiative of Life2Nature,org which is working for universal peace through natural practice and lifestyle such as roof gardening.

আমাদের বেঁচে থাকার প্রধান এবং অপরিহার্য প্রাথমিক দুটি উপাদান হলো অক্সিজেন এবং খাদ্য। এই দুটির সরবরাহে গাছপালার ভুমিকাই প্রধান। বর্তমান যুগের শিল্পায়ন, ব্যবসা, অধিক মুনাফা, সামাজিক প্রতিযোগিতা, অতিমাত্রায় বৈষয়িক সম্পৃক্ততা, নৈতিক অবক্ষয়, সামাজিক দায়িত্ববোধের অভাব ইত্যাদি বিভিন্ন কারনে উপরোক্ত দুটি উপাদানই দিনে দিনে ঝুঁকিপূর্ণ হয়ে পড়ছে। এর প্রভাবে মানুষের স্বাভাবিক জীবনযাত্রায় নেতিবাচক প্রভাব পড়েছে।

আক্রান্ত হচ্ছে জীবনযাত্রা জনিত বিভিন্ন রোগ সহ দূরারোগ্য অনেক ব্যাধিতে, লোপ পাচ্ছে মানুষের নৈতিক আদর্শ এবং চেতনার প্রকৃত স্তর।

প্রাকৃতিক পরিবেশে অক্সিজেনের সরবরাহ বৃদ্ধি ও ক্ষতিকর রাসায়নিক মুক্ত শাকসবজি, ফলমূল পেতে আপনার খোলা ছাদটি রাখতে পারে বিশেষ ভূমিকা। ছাদবাগানের ফুলের শোভা আপনার মনে এনে দিবে প্রশান্তি, উন্নয়ন করবে আপনার দৃষ্টিশক্তি, চেতনা, উপলব্ধি ও মূল্যবোধের। তাই ছাদবাগান প্রস্তুত ও রক্ষণাবেক্ষণের প্রশিক্ষণে অংশ নিয়ে সাফল্যজনক ভাবে ছাদবাগান গড়ে তুলুন যার নিয়মিত পরিচর্যা করে দূরে রাখতে পারেন জীবনযাত্রা জনিত সকল রোগ ব্যাধি এবং সবসময় থাকতে পারেন নিরোগ প্রফুল্ল এবং প্রশান্তিময়।

জৈব পদ্ধতিতে ছাদবাগান এখন আর শুধুমাত্র শখ নয়, সুস্থ নাগরিক জীবনের জন্য প্রয়োজন। রাসায়নিক কৃষির অসুস্থ প্রভাব বর্জন করতে ও বিষাক্ত খাবার খাওয়া কমাতে আপনার নিজের আন্তরিক প্রচেষ্টায় ও পরিচর্যায় উৎপাদন করুন সুস্থ উদ্ভিজ্জ ও ফল। একইসাথে সৌন্দর্য বর্ধনের জন্য মৌসুমী ফুলের চাষ আপনার প্রশান্তি বাড়িয়ে দেবে। ছাদবাগানের সার হিসেবে পরিবারের জৈব বর্জ্য ব্যবহার দূষণ কমাতে সাহায্য করে।

বাধা ধরা জীবনের ছক থেকে সপ্তাহে কয়েক ঘন্টা নিয়মিত সময় ব্যয় করে একটি ক্রমবর্ধমান ছাদবাগানে প্রকৃতির সাথে শ্বাস নেওয়ার অনাবিল আনন্দ আস্বাদন করুন। আপনার সন্তানকে গাছপালার মধ্যে বেড়ে ওঠার সুযোগ করে দিয়ে প্রকৃতির প্রতি মমত্ববোধ সম্পন্ন ও দায়িত্বশীল একজন মানুষ তৈরী করুন। আপনার ছাদ বাগানটিই হতে পারে আপনার এবং আপনার প্রতিবেশীর সন্তানের জীববিজ্ঞান পাঠ-এর ব্যবহারিক ক্ষেত্র।

বর্ষাকাল গাছ লাগানোর উপযুক্ত সময়। তাই এই সময়ে ছাদবাগানকে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে বীজ বপন বা চারা রোপণের উপযোগী হিসেবে ...
28/06/2025

বর্ষাকাল গাছ লাগানোর উপযুক্ত সময়। তাই এই সময়ে ছাদবাগানকে পরিপাটি করে সাজিয়ে গুছিয়ে বীজ বপন বা চারা রোপণের উপযোগী হিসেবে গড়ে তুলুন। একটি চারা গাছ রোপনের পূর্বে পট তৈরি করাটা গুরুত্বপূর্ণ। সঠিকভাবে পট তৈরি বা নির্বাচনের মধ্য দিয়ে চারা গাছটির বেড়ে ওঠা অনেকটাই নির্ভর করে। যেমন- ফলজ গাছের ক্ষেত্রে মাটির পটের চেয়ে প্লাস্টিক কিংবা লোহার ড্রাম বেশ উপযোগী। তাছাড়া লাইফ টু ন্যাচারের ছাদবাগানে রয়েছে স্থায়ী পটের কিছু ধারণা। বীজ বপনের ক্ষেত্রেও থাকা প্রয়োজন বীজতলা তৈরির ধারণা, যা কিনা সঠিক চারা গাছ গঠনে ভূমিকা রাখে। এই সবকিছুর বাস্তবিক ধারণা পেতে চলে আসুন লাইফ টু ন্যাচারের ছাদবাগান পরিদর্শনে।
🌼🍅🥭 আসুন আমাদের ছাদবাগানে, শেয়ার করি এক কাপ চা আর ছাদবাগানের সবুজ ভালোবাসা।
যোগাযোগ করুন:
📍 ঠিকানা: বাসা নং-২৯৪, রোড-০৪, বারিধারা ডিওএইচএস ঢাকা-১২০৬।
📞 মোবাইল: ‪+880 1755-690449‬
💬 হোয়াটসঅ্যাপ: ‪+880 1755-690449‬
👉 আদর্শ ছাদবাগান দেখতে আর ভাবনার খোরাক পেতে, আজই চলে আসুন – আপনার ছাদও হতে পারে এমন একটি সবুজ স্বর্গ।

সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।
06/06/2025

সবাইকে পবিত্র ঈদুল আজহার শুভেচ্ছা। ঈদ মোবারক।

🌿☕ এক কাপ চা আর সবুজে ঘেরা স্বপ্নের ছাদবাগান! ☕🌿ছাদবাগান মানে শুধু গাছপালা নয়—সেটা হতে পারে শাক-সবজি, ফল-ফলাদি আর রঙিন ফ...
26/05/2025

🌿☕ এক কাপ চা আর সবুজে ঘেরা স্বপ্নের ছাদবাগান! ☕🌿

ছাদবাগান মানে শুধু গাছপালা নয়—সেটা হতে পারে শাক-সবজি, ফল-ফলাদি আর রঙিন ফুলের এক প্রাণবন্ত মিলনমেলা। সঠিক পরিকল্পনা আর গাছের সুশৃঙ্খল সমন্বয় আপনার ছাদবাগানকে করে তুলতে পারে এক টুকরো স্বর্গ।লাইফ টু ন্যাচার আপনাকে দিচ্ছে এমনই একটি আদর্শ ছাদবাগান গঠনের অনুপ্রেরণা ও বাস্তব ধারণা, যা আপনি দেখতে পারবেন নিজ চোখে!
🌼🍅🥭 আসুন আমাদের ছাদবাগানে, শেয়ার করি এক কাপ চা আর ছাদবাগানের সবুজ ভালোবাসা।
📍 ঠিকানা: বাসা নং-২৯৪, রোড-০৪, বারিধারা ডিওএইচএস ঢাকা-১২০৬।
যোগাযোগ করুন:📞 মোবাইল: 01755-690449
💬 হোয়াটসঅ্যাপ: 01755-690449
👉 আদর্শ ছাদবাগান দেখতে আর ভাবনার খোরাক পেতে, আজই চলে আসুন – আপনার ছাদেও হতে পারে এমন একটি সবুজ স্বর্গ!

বৃষ্টির কোমল ছোঁয়ায় সতেজ ও সজীব হয়ে উঠেছে চারপাশ। ক্লান্তি আর অবসাদের পরতে পরতে জমে থাকা ধুলো ধুয়ে দিয়েছে এই শান্তিময় বা...
03/05/2025

বৃষ্টির কোমল ছোঁয়ায় সতেজ ও সজীব হয়ে উঠেছে চারপাশ। ক্লান্তি আর অবসাদের পরতে পরতে জমে থাকা ধুলো ধুয়ে দিয়েছে এই শান্তিময় বারিধারা। ছাদবাগানে ছড়িয়ে পড়েছে এক অনন্য স্নিগ্ধতা—যার প্রতীক্ষায় ছিল প্রকৃতি।

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।
14/04/2025

সবাইকে বাংলা নববর্ষের শুভেচ্ছা।

জীবনকে গুছিয়ে নিতে, সুন্দর ও সাচ্ছন্দ্যময় করে তুলতে—আমরা প্রতিনিয়ত কত চেষ্টা করি!দিনভর কাজের চাপে আমরা ঘুরে চলেছি, দিচ্ছ...
06/04/2025

জীবনকে গুছিয়ে নিতে, সুন্দর ও সাচ্ছন্দ্যময় করে তুলতে—আমরা প্রতিনিয়ত কত চেষ্টা করি!
দিনভর কাজের চাপে আমরা ঘুরে চলেছি, দিচ্ছি অক্লান্ত পরিশ্রম। কিন্তু এর মাঝে কোথাও যেন হারিয়ে ফেলেছি নিজেদের। সময়ের অভাবে যেমন নিজেকে সময় দিতে পারি না, তেমনি অবহেলা করছি পরিবার-পরিজনকেও। জীবনের যে আনন্দময় মুহূর্তগুলো উপভোগ করার কথা, তা যেন হারিয়ে যাচ্ছে এই ব্যস্ততার ভীড়ে। শেষমেশ, আমরা ঠাই নিই ক্লান্ত এক শরীর ও মনের চিকিৎসায়।
এই ব্যস্ততার মাঝেও ওয়ার্ক-লাইফ ব্যালেন্স রক্ষা করে যদি সময়ের সঠিক ব্যবহার করতে পারি—তাহলে জীবনটা হবে অনেক বেশি গোছানো, প্রাণবন্ত এবং অর্থবহ।
আমাদের প্রকৃতির সাথে সম্পর্ক খুবই ঘনিষ্ঠ। কিন্তু কর্মব্যস্ত জীবনে প্রকৃতির সান্নিধ্যে সময় কাটানো হয়ে উঠে না। অথচ চাইলেই আমরা আমাদের ছাদ, বারান্দা কিংবা ঘরের কোণেই প্রকৃতির ছোঁয়া পেতে পারি—একটি ছোট্ট ছাদবাগান কিংবা কিছু সবুজ পাতার ছোঁয়ায়।
লাইফ টু ন্যাচার আপনাকে আহ্বান জানাচ্ছে একটি প্রাণময়, ভারসাম্যপূর্ণ ও পরিবেশবান্ধব জীবনের পথে চলতে। আমরা আয়োজন করেছি কিছু কার্যক্রমের, যার মাধ্যমে আপনি আপনার জীবনে নতুন মাত্রা যোগ করতে পারেন:
🌿 ছাদ বাগান পরিদর্শন ও অভিজ্ঞতা অর্জন
⚖ ওয়ার্ক-লাইফ ব্যালেন্স বিষয়ক প্রশিক্ষণ
🌳 প্রকৃতিতে ভ্রমণ ও সচেতনতা
💼 জীবনবান্ধব বিনিয়োগ পরামর্শ
এসব কার্যক্রমে অংশগ্রহণ করে নিজেকে, আপনার পরিবারকে এবং প্রকৃতিকে উপহার দিন এক টুকরো প্রশান্তি।
যোগাযোগ করুন:
📞 মোবাইল: +880 1755-690449
💬 হোয়াটসঅ্যাপ: 01755-690449

লাইফ টু ন্যাচারের পক্ষ থেকে সবাইকে ঈদুল-উল-ফিতর এর অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।
30/03/2025

লাইফ টু ন্যাচারের পক্ষ থেকে সবাইকে ঈদুল-উল-ফিতর এর অনেক শুভেচ্ছা। ঈদ মোবারক।

দীর্ঘ বিরতির পর লাইফ টু ন্যাচার আবারও ফিরে এলো ছাদবাগান পরিদর্শন, প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ ভিত্তিক কার্যক্রম নিয়ে! আমাদে...
20/03/2025

দীর্ঘ বিরতির পর লাইফ টু ন্যাচার আবারও ফিরে এলো ছাদবাগান পরিদর্শন, প্রশিক্ষণ ও রক্ষণাবেক্ষণ ভিত্তিক কার্যক্রম নিয়ে! আমাদের এই যাত্রা শুরু হয়েছিল ২০১৬ সালের বৃক্ষমেলার মধ্য দিয়ে আর ২০১৯ সাল পর্যন্ত আমরা সফলভাবে ১৬টি ব্যাচের ছাদবাগান বিষয়ক প্রশিক্ষণ সম্পন্ন করেছি।
করোনাকালীন কঠিন সময় পার করে নতুন উদ্যমে লাইফ টু ন্যাচার আবারও তার অগ্রযাত্রা শুরু করেছে। তবে এবার শুধু ছাদবাগান নয়, এর সাথে যুক্ত হয়েছে আরও কিছু জীবন বান্ধব কার্যক্রম—যেমন:
✅ ওয়ার্ক-লাইফ ব্যালেন্স প্রশিক্ষণ
✅ প্রকৃতিতে ভ্রমণ
✅ জীবনবান্ধব বিনিয়োগ পরামর্শ
আমরা বিশ্বাস করি, “সুস্বাস্থ্যই সকল সুখের মূল”। ব্যস্ত শহুরে জীবনে শারীরিক ও মানসিক প্রশান্তির জন্য প্রকৃতির সংস্পর্শ অপরিহার্য। ইট-পাথরের শহরে দূষণের মধ্যেও আপনার ছাদ, টেরেস কিংবা বেলকুনি হতে পারে এক টুকরো প্রশান্তির নীড়।
আমাদের পরিকল্পিত ছাদবাগান পরিদর্শন করে আপনি আপনার সখের ছাদবাগানের সহজ পরিকল্পনা ও উন্নয়ন করতে পারেন। পাশাপাশি “ওয়ার্ক-লাইফ ব্যালেন্স ও অন্যান্য জীবনবান্ধব কার্যক্রম” নিয়ে আমাদের পরামর্শ গ্রহণ করতে পারেন।
আমরা অপেক্ষায় আছি, আপনাদের সাথে আমাদের সবুজ ছাদবাগানে এক কাপ ভেষজ চায়ের উষ্ণতায় মিলিত হওয়ার! 🌿☕
যোগাযোগ করুন এবং আপনার জীবনে প্রকৃতির ছোঁয়া নিয়ে আসুন! 💚

25/05/2020

Address

House # 294, Road # 4, Baridhara DOHS
Dhaka
1206

Alerts

Be the first to know and let us send you an email when Myroof.garden posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category