Building Design & Developments Ltd.

Building Design & Developments Ltd. Land survey, soil test, Rajuk drawing, municipal drawing, Structural drawing, Architectural drawing,

24/12/2025

রিযিক বন্ধ হয়ে যাওয়ার ২০টি গুনাহ।

১. সুদ (Riba):
যে ব্যবস্থার বিরুদ্ধে আল্লাহ নিজেই যুদ্ধ ঘোষণা করেছেন, সেখানে কখনো বারকাহ আসতে পারে না।
📖 রেফারেন্স: সূরা আল-বাকারা ২৭৯ — “আল্লাহ ও তাঁর রাসূলের পক্ষ থেকে যুদ্ধের ঘোষণা।”

২. অকৃতজ্ঞতা:
যে রিযিককে তুমি তুচ্ছ করো, সেটাই ধীরে ধীরে তোমার হাত থেকে ছিনিয়ে নেওয়া হয়।
📖 রেফারেন্স: সূরা ইবরাহীম ৭ — “কৃতজ্ঞ হলে বাড়িয়ে দেব, অকৃতজ্ঞ হলে শাস্তি কঠিন।”

৩. আত্মীয়তার সম্পর্ক ছিন্ন করা:
রিযিকের সাথে আত্মীয়তার সম্পর্ক সরাসরি যুক্ত। সম্পর্ক কেটে দিলে রিযিকের দরজা বন্ধ হয়।
📖 হাদিস: “যে রিযিক বাড়াতে চায়, সে যেন আত্মীয়তার সম্পর্ক বজায় রাখে।” — বুখারি ২৯৮৬

৪. অসততা:
ব্যবসায় মিথ্যা বললে সাময়িক লাভ হতে পারে, কিন্তু দীর্ঘমেয়াদে রিযিক নষ্ট হয়।

৫. প্রতারণা:
কারও হক মেরে খেলে প্রতিটি হারাম টাকা জীবনে অভাব ডেকে আনে।
📖 হাদিস: “যে প্রতারণা করে, সে আমার উম্মতের মধ্যে নয়।” — মুসলিম ১০২

৬. সালাত অবহেলা:
আজান–সালাত গুরুত্বহীন মনে করলে রিযিকের বারকাহ কমে যায়।
📖 হাদিস: “রিযিক সালাতে আছে।” — সহিহ অর্থে বহু বর্ণনায় প্রমাণিত

৭. গীবত:
অন্যের পিঠ পেছনে খারাপ বলা তোমার নিজ জীবনের বারকাহ খেয়ে ফেলে।
📖 সূরা হুজুরাত ১২

৮. অহংকার:
রিযিক উপহার, প্রমাণ নয় যে তুমি শ্রেষ্ঠ। অহংকার আসমানের দরজা বন্ধ করে দেয়।
📖 হাদিস: “যার অন্তরে অহংকারের অণু পরিমাণ থাকে, সে জান্নাতে যাবে না।” — মুসলিম ৯১

৯. যাকাত আটকে রাখা:
যাকাত না দিলে সম্পদ অপবিত্র হয়ে যায় এবং ধ্বংস হতে থাকে।
📖 সূরা তাওবা ৩৪-৩৫

১০. কর্মচারীদের ওপর জুলুম:
যাদের তোমার ওপর কিছুটা অধিকার আছে, তাদের হক না দিলে রিযিক শুকিয়ে যায়।
📖 হাদিস: “মজদুরের মজুরি ঘাম শুকানোর আগেই পরিশোধ করো।” — ইবন মাজাহ ২৪৪৩

১১. বেচাকেনায় প্রতারণা বা জিনিসের দোষ লুকানো:
এতে সম্পদের বারকাহ সম্পূর্ণ তুলে নেওয়া হয়।

১২. লোভ:
যে শুধু আরও আরও চায় কিন্তু আলহামদুলিল্লাহ বলে না—সে শেষ পর্যন্ত কম পায়।
📖 হাদিস: “মানুষের মন যদি দুই পাহাড় ভরা সম্পদ পায়, তবুও সে তৃতীয়টি চাইবে।” — বুখারি ৬৪৩৯

১৩. বাবা–মাকে অবহেলা:
তোমার রিযিক তাদের দোয়া বা অভিশাপের সাথে জড়িত।
📖 হাদিস: “রিযিক ও আয়ু বাড়ে বাবা-মাকে সন্তুষ্ট রাখলে।” — মুসলিম (হাসান সনদে বহু রেওয়ায়েতে প্রমাণিত)

১৪. জুলুম করে সম্পদ অর্জন:
জুলুমের সম্পদে কোনো বারকাহ নেই, বরং ধ্বংস ডেকে আনে।

১৫. সদকা অবহেলা:
সদকা কখনো সম্পদ কমায় না, বরং বাড়ায়।
📖 হাদিস: “সদকা সম্পদ কমায় না।” — মুসলিম ২৫৮৮

১৬. হিংসা:
অন্যের রিযিক দেখে মন খারাপ করা নিজের রিযিকের দরজা বন্ধ করে দেয়।

১৭. নারীদের ও বাচ্চাদের প্রতি জুলুম:
যাদের যত্নের অধিকার সবচেয়ে বেশি, তাদের প্রতি অন্যায় করলে রিযিক উঠে যায়।

১৮. মিথ্যা কসম খাওয়া:
টাকা বা ব্যবসার জন্য মিথ্যা শপথ বারকাহ পুড়িয়ে ফেলে।
📖 বুখারি ২০৮৭

১৯. অলসতা:
রিযিক চেষ্টা করা মানুষের কাছে আসে। যারা চেষ্টা করে না, ভাগ্যও দরজা খোলে না।

২০. তাকদির নিয়ে অসন্তুষ্টি:
আল্লাহর সিদ্ধান্ত নিয়ে অভিযোগ করা ভবিষ্যতের রিযিকের দরজা বন্ধ করে দেয়।

📖 হাদিস: “আল্লাহ্‌র সিদ্ধান্তে সন্তুষ্ট থাকলে সে হৃদয়কে পরিপূর্ণ করেন।” — তিরমিজি ২৫১০

#আল্লাহ #রাজ্জাক #আর্নিং #হালালইনকাম #হালাল #রহমান #রিজিক

29/11/2025

Post -Earthquake Damage Assessment-
1. Checking for roofs, beams, columns damage.
2. Checking for buckling of steel braces.
3. Checking for roof cracks.
4. Checking for wall cracks.
5. Checking for cracks at door corners or window openings.
6. Checking for cracks at building corners.
7. Checking for Broken glass in windows or doors.
8. Checking for bulging or delamination of stucco.
9. Checking for water pressure at appliances, faucets, or toilets.
10. Checking for sign of wall leaning etc.

25/11/2025

🔴 সিভিল ইঞ্জিনিয়ারদের জন্য একটা বিব্রতকর প্রশ্ন 🔴

মুল লেখা: ইঞ্জিনিয়ার সাহেব

আমার বিল্ডিং কত মাত্রার ভূমিকম্পে টিকবে? —
একটু সহজ করে ব্যাখ্যা করা যাক।

বিল্ডিং ডিজাইনের পর প্রায়ই একটি প্রশ্ন আমরা স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা শুনি—
“আমার বিল্ডিং কত মাত্রার ভূমিকম্পে টিকে থাকবে?”

প্রশ্নটি খুব স্বাভাবিক। কিন্তু এর উত্তরটা রিখটার স্কেল দিয়ে দেওয়া যায় না। কারণ ভূমিকম্প ডিজাইনের বিজ্ঞানটা একটু ভিন্ন।

১. ভূমিকম্পের মাত্রা (Magnitude) কী মাপে?

ভূমিকম্প যখন ঘটে, তখন পৃথিবীর ভেতরে সঞ্চিত শক্তি হঠাৎ বের হয়ে আসে।সেই উৎসস্থলের শক্তির পরিমাণ সাইসমোগ্রাফ দিয়ে মাপা হয়।
আজকাল সবচেয়ে ব্যবহৃত স্কেল হলো—
Moment Magnitude Scale (Mw)
১ থেকে ১০ এর মধ্যে — লগারিদমিক স্কেল।
অর্থাৎ: এক মাত্রা বাড়লে শক্তি প্রায় ৩১ গুণ বেড়ে যায়।
২ মাত্রা বাড়লে শক্তি ১০০০ গুণ বেড়ে যায়।
মিডিয়াতে আমরা যে ৫.৫, ৬.0, ৭.০ মাত্রার খবর দেখি — সেটাই এই Magnitude।

রিখটার স্কেল বৃদ্ধি মানে শক্তি কত বাড়ে — সহজ ব্যাখ্যা
রিখটার স্কেল ও লিনিয়ার নয়; এটি logarithmic scale। অর্থাৎ, মাত্রা ১ বা amplitude ১০ গুণ বৃদ্ধি পায়।
কিন্তু শুধুমাত্র amplitude নয়—released energy আরও বেশি হারে বৃদ্ধি পায়।

রিখটার স্কেল,এটি আগে বহুল ব্যবহৃত ছিল, কিন্তু বড় মাত্রার ভূমিকম্পে এটির সীমাবদ্ধতা আছে। তাই আধুনিক সিসমোলজিতে Moment Magnitude (Mw) বেশি ব্যবহৃত হয়।
কিন্তু Magnitude আমাদের বলে না, ঢাকায় বা আপনার বিল্ডিং কতটা কাপবে

২. মানুষ যেটা অনুভব করে, তা হলো Intensity (MMI Scale)
এর নাম Modified Mercalli Intensity (MMI) স্কেল — I থেকে XII পর্যন্ত।
উদাহরণ:
II: শুধু খুব সংবেদনশীল লোকজন অনুভব করে
V: সবাই টের পায়, জিনিসপত্র নড়ে
VII:
ভালো ডিজাইন/কনস্ট্রাকশনের ভবনে ক্ষতি দুর্বল ভবনে মাঝারি থেকে বেশি ক্ষতি
Intensity জায়গা অনুযায়ী ভিন্ন হয় — তাই এক শহরে MMI-VI, আরেক শহরে MMI-IV হতে পারে একই ভূমিকম্পে।

৩. কিন্তু ডিজাইন কি Magnitude বা Intensity দিয়ে হয়? — না।

স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা ডিজাইনে ব্যবহার করেন—PGA (Peak Ground Acceleration)অর্থাৎ, ভূমিকম্পের সময় মাটি কত G-ফোর্সে নড়বে।
Magnitude = উৎসস্থলের শক্তি
Intensity = কতটা অনুভব হলো
PGA = মাটির আসল "ঝাঁকুনি"
ডিজাইন শুধুমাত্র PGA দ্বারা হয় — Magnitude দ্বারা

৪. PGA কোথা থেকে আসে?

একটি দেশের ভূমিকম্প ইতিহাস, সম্ভাব্য ফল্টলাইন, অতীত কম্পন, ভূগর্ভস্থ জিওলজি ইত্যাদির ডেটা বিশ্লেষণ করে Seismic Hazard Assessment করা হয়।
এর ফলাফল থেকে জাতীয় বিল্ডিং কোড নির্ধারণ করে:দেশের কোন অঞ্চলে কত PGA দিয়ে ডিজাইন করতে হবে কোন ধরনের বিল্ডিং কত লেভেলের সেফটি পাবে
BNBC 2020 অনুযায়ী ঢাকার Seismic Zone Coefficient Z = 0.20 (Zone 2) এই Z মান থেকে PGA নির্ধারিত হয়, এবং সেটাই ডিজাইনে ব্যবহার হয়।

৫. বিল্ডিং ডিজাইনে ভূমিকম্পের লোড কীভাবে কাজ করে?

সবচেয়ে সহজভাবে:
ভর × ত্বরণ = বল (F=ma)
একটি সমতুল্য ভূমিকম্প ত্বরণ (PGA) ধরে নিউটনীয় সূত্র থেকে বিল্ডিংয়ের উপর বল হিসাব করা হয়।
বীম
কলাম
শিয়ার ওয়াল
ফাউন্ডেশন—সবকিছুই সেই লোড সহ্য করতে পারে এমনভাবে ডিজাইন করা হয়।
আরও উন্নত পদ্ধতি আছে:
Modal analysis
Response spectrum analysis
Time history analysis
তবে এগুলোর কোনোটাই “কত রিখটার স্কেলের ভূমিকম্প” ভিত্তিক নয়।

৬. তাহলে আসল উত্তর কী?

একজন ইঞ্জিনিয়ার Magnitude দিয়ে নয়, বরং এইভাবে উত্তর দেবেন—
“আপনার বিল্ডিং BNBC 2020 অনুযায়ী এই এলাকার সর্বোচ্চ প্রত্যাশিত মাটির ত্বরণ (PGA/Z) সহ্য করতে ডিজাইন করা হয়েছে।”
আর্থকোয়াক যে লেভেলের শক্তিশালী ভূমিকম্পের জন্য ডিজাইন করতে বলে
আপনার বিল্ডিং সেই লেভেল পর্যন্ত সেফ
কিন্তু কোন নির্দিষ্ট মাত্রা (৬.৫, ৭.০, ৭.৫) বলে দেওয়া বৈজ্ঞানিকভাবে সঠিক নয়।
কারণ—
একই ৭.০ মাত্রার ভূমিকম্পযদি সিলেটে হয় → ঢাকায় কম কম্পন
যদি ঢাকার কাছে হয় → ঢাকায় বেশি কম্পন
গভীর হলে → কম প্রভাব
অগভীর হলে → বেশি প্রভাব
মাটির ধরন পরিবর্তন করলে → আরও ভিন্ন প্রভাব

সংক্ষেপে:
বিল্ডিং “রিখটার স্কেল” দিয়ে ডিজাইন হয় না।
ডিজাইন হয় মাটির ঝাঁকুনি (PGA/Z value) দিয়ে।
Dhaka Zone-2 (Z = 0.20) অনুযায়ী বিল্ডিং কোডের সর্বোচ্চ সিসমিক লোড ধরে ডিজাইন করা হয়।
সঠিকভাবে ডিজাইনে করলে বড় ভূমিকম্পেও ভবন ধসে পড়বে না — এটাই কোডের লক্ষ্য (life safety)।

রেফারেন্স (USGS (United States Geological Survey)
“Each whole-number increase on the magnitude scale represents a tenfold increase in measured amplitude and about 31.6 times more energy release.”
Richter (1956), Gutenberg & Richter Relationship
IASPEI Seismological Reference Tables

22/11/2025
21/11/2025

কিছু ভয়ংকর নিউজ দিই:
-----------------------------------
১. ভুমিকম্পের জন্য সবচেয়ে রিস্কি সিলেট, ময়মনসিংহ, টাঙ্গাইল, চিটাগংসহ ম্যাপে যেসমস্ত জেলা #জোন ৩ এবং জোন ৪ এ পড়েছে, কে কোন জেলায় আছেন ম্যাপ থেকে মিলিয়ে নিবেন (দেয়া আছে পোস্টে)।

২. এসব এলাকায় (জোন ৩ এবং ৪) ভবণের স্ট্রাকচারাল ডিজাইন করাটা অনেক কঠিন এবং চ্যালেঞ্জিং।

৩. #প্রথম ভয়ংকর নিউজ, এদেশে ৯০% ভবণের স্ট্রাকচারাল ডিজাইন ঠিক নাই এবং সেই ৯০% এর মধ্যে আরও ৯৫% ভবণের #কন্সট্রাকশন ঠিক নাই।

৪. #দ্বিতীয় ভয়ংকর নিউজ, আমরা #ভাবি ১ তলা, ২ তলা, ৪ তলা বিল্ডিংয়ে ভুমিকম্পের জন্য ভয় নাই কিন্তু ব্যাপারটা #উল্টোও হতে পারে।

৫. #সবচেয়ে ভয়ংকর নতুন কোড পুরোপুরি #আয়ত্ব করেছে এবং নতুন 2020 কোড ঠিকঠাক জানেন, এরকম স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার #হাতেগোনা কম সংখ্যকই আছেন।

সেক্ষেত্রে আপনারা কাদের দিয়ে আপনার ভবণের #স্ট্রাকচারাল ডিজাইন করাচ্ছেন, কাদের কাছে এতবড় দায়িত্ব ছেড়ে দিচ্ছেন।

প্রচুর লাইসেন্সহীনরা রীতিমতো অফিস নিয়ে #স্ট্রাকচারাল প্র‍্যাক্টিস করছে যেগুলো ভয়ানক পরিনতি ডেকে আনবে আর এজন্য দায়ী #আপনারা, ক্লায়েন্টরা (সরি টু সে) কারন আপনারা লাইসেন্সহীনদের দিয়ে কাজ করাচ্ছেন আর এজন্য ভয়ংকর দিন আপনাদের জন্য অপেক্ষা করবে এটাই স্বাভাবিক।

সরি টু সে, এসবের জন্য দায়ী আপনারা #ক্লায়েন্টরা যারা এসব #সুযোগ করে দিচ্ছেন আর ওইসব #দুষ্টু, দায়িত্বহীন প্রফেশনালরা যারা দেশের এবং মানুষের ক্ষতি করছে।

#এসব আপনাদের বলে লাভ নেই কারন আপনারা বাঙ্গালী, ঘুরে ফিরে #সস্তাই খুঁজবেন আর আপনার ভবন লাইসেন্সবিহীনদের দিয়েই করাবেন, এটাই বাস্তব কারন চোখে আঙ্গুল দিয়ে ধরিয়ে দিলেও এভাবেই চলবে, ধন্যবাদ।
------------------------------------------------------------------------------------
#লাইসেন্সধারী প্রফেশনাল ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ভবনের ডিজাইন এবং কন্সট্রাকশন #দুটোই করাতে হবে।
Collected

Best Regards,
Building Design & Developments Ltd.
: 01918-507438 [WhatsApp]

#লাইসেন্সধারী_প্রফেশনাল ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ভবনের #ডিজাইন_এবং_কন্সট্রাকশন দুটোই করাতে হবে কেননা ভুমিকম্প সহনীয় কন্সট্রাকশন করতে পারাটাই হচ্ছে চ্যালেঞ্জিং বিষয়।

21/11/2025

বাইরের দেশে এই সুযোগ আছে কিন্তু এদেশে খুব কম:
----------------------------------------------------------------------------
বাইরের দেশে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়াররা কন্সট্রাকশন কোম্পানিতে জব করে, কন্সট্রাকশন দেখাশোনা করে কিন্তু আমাদের দেশের কন্সট্রাকশন কোম্পানিতে #স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের ডাকতেই চায়না, ভাবে এক্সট্রা খরচ অন্যদিকে ক্লায়েন্টরা যদিও স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়ে বিল্ডিং ডিজাইন করান (সবাই নয়) কিন্তু কন্সট্রাকশনে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের রাখতে চাননা কেননা ভাবেন আমাদের #মিস্ত্রিই যথেষ্ট।

মিস্ত্রিই যদি যথেষ্ট হয় তাহলে মিস্ত্রিকে আপনার ভবনের ড্রইংয়ে #সাইন করে তাকে দায়িত্ব নিতে বলুন।

আমি আপনাদের প্রায় আমার ক্যারিয়ারের ৬/৭ টা রেকর্ড দেখাতে পারি যেখানে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে কন্সট্রাকশনে যুক্ত রাখার কারনে ক্লায়েন্টদের ৩০ থেকে ৪০ লাখ টাকা পর্যন্ত #সেইভ হয়েছে।

ক্লায়েন্টের বড় অংশ ভাবেন, বিল্ডিং মানে একজন #সাইট ইঞ্জিনিয়ার রাখলাম (যেরকমই হোক না কেন), আর দক্ষ কন্ট্রাকটর #রহিম ভাইতো আছেই।

না সেটা ঠিক নয়, বিল্ডিং মানে এটা নয়। #স্মরণে রাখবেন, ২০২৩ সালেরর ভুমিকম্পে তুরস্কের বিল্ডিংগুলো ছাতু হয়ে গিয়েছিল কিন্তু যেগুলো #কোড মেনে ডিজাইন করা হয়েছে সেগুলো এখনও দিব্যি দাঁড়িয়ে আছে।

আমি অনেক পোস্টে লিখেছি, বাংলাদেশের পরবর্তী ইস্যু হবে #স্ট্রাকচারাল ডিজাস্টার। আপনাদের চোখে আঙ্গুল দিয়ে দেখানোর পরেও আপনারা ভালো ভালো #স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের ডিজাইনে যুক্ত করেন না অন্যদিকে ভাল স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার দিয়েই ডিজাইন করালেই হবেনা, পুরো #কন্সট্রাকশনে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে রাখতে হবে কারন,

১. বিমান যখন মাঝ আকাশে উড়ে তখন বোঝা যায়না কিন্তু যখন ল্যান্ডিং করে তখন বোঝা যায়, ঘষা খাওয়ার কারনে। ঠিক তেমনি যখন ইঞ্জিনিয়ার কন্সট্রাকশন চালায় এবং ঠিকঠাক কাজ চলে তখন মানুষ ভাবে, সবইতো ঠিক আভহে সেক্ষেত্রে স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে #ভিজিটে ডেকে লাভ কি?

২. ম্যাক্সিমাম #ক্লায়েন্টগন স্ট্রাকচারাল ডিজাইন পাওয়ার পরে, স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারদের কনস্ট্রাকশনের কাজে ডাকেন না। ডাকেন কখন, ছাদের রড বাইন্ডিং শেষ তখন এসে, দাদা, রডটা চেক করে দেন। তখন চেক করে, আমার কি সেই সুযোগ আছে, ঠিক করে দেয়ার?

৩. এ যেন, ছেলে মেয়ে বিয়ে করে এসেছে, এখন #বিয়ের অনুমতি দাও।

সারমর্ম: স্ট্রাকচারাল ডিজাইন ভালো হলেই হবেনা কেননা এগুলো কিছু কাগজমাত্র, #কন্সট্রাকশন ঠিকঠাক হতে হার ভালো কন্সট্রাকশন করতে চাইলে কলাম, বীম, ছাদের রড বাইন্ডিংয়ে শুরু থেকেই স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ারকে রাখতে হবে কেননা ১ ঘন্টার #চেকিংয়ে কিছুই হবে না।

#লাইসেন্সধারী প্রফেশনাল ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ভবনের ডিজাইন এবং কন্সট্রাকশন #দুটোই করাতে হবে।
Collected
Best Regards,
Building Design & Developments Ltd.
: 01918-507438 [WhatsApp]

#লাইসেন্সধারী_প্রফেশনাল ইঞ্জিনিয়ার দিয়ে আপনার ভবনের #ডিজাইন_এবং_কন্সট্রাকশন দুটোই করাতে হবে কেননা ভুমিকম্প সহনীয় কন্সট্রাকশন করতে পারাটাই হচ্ছে চ্যালেঞ্জিং বিষয়।

12/11/2025

🏠 যেভাবে রিয়েল এস্টেট আপনাকে ধনী বানাতে পারে

রিয়েল এস্টেটে বিনিয়োগ মানে শুধু জমি বা ফ্ল্যাট কেনা নয় — এটি আসলে আপনার অর্থকে আপনার হয়ে কাজ করানোর এক বুদ্ধিদীপ্ত কৌশল।
কেউ এতে ভুল পথে হাঁটে এবং ঋণের নিচে চেপে যায়, আবার কেউ একটি ছোট প্লট থেকে শুরু করে গড়ে তোলে বিশাল সম্পদ সাম্রাজ্য।

সফল বিনিয়োগকারীরা জানেন — রিয়েল এস্টেটে টিকে থাকার জন্য কিছু গোল্ডেন রুল আছে।

🔹 Rule 1: সঠিক দামে কিনুন — লাভ শুরু হয় কেনার সময়ই

রিয়েল এস্টেটে একটি বিখ্যাত কথা আছে:
“You make money when you buy, not when you sell.”

অর্থাৎ আপনি কত টাকায় বিক্রি করবেন, তা নির্ভর করে আপনি কত বুদ্ধিমত্তায় কিনেছেন তার উপর।

👉 ধরুন, নারায়ণগঞ্জে ৫ কাঠা জমির বাজার মূল্য ৫০ লাখ টাকা।
আপনি যদি দরকষাকষি করে ৪২ লাখে নিতে পারেন, তাহলে শুরুতেই ৮ লাখ টাকার built-in profit পেয়ে গেলেন।
কিন্তু কেউ যদি হুজুগে ৫৫ লাখে কিনে ফেলে, বাজার সামান্য পড়লেই লোকসান অনিবার্য।
🔹 Rule 2: সঠিক ধরনের সম্পত্তি বেছে নিন

সব সম্পত্তির মূল্য এক নয়। একতলা বাড়ি, কর্নার প্লট, বা অ্যাপার্টমেন্ট — প্রতিটির ইউটিলিটি ও সম্ভাবনা আলাদা।

👉 উদাহরণস্বরূপ, ঢাকার মিরপুরে একই দামে একটি গ্রাউন্ড ফ্লোর ইউনিট ও দ্বিতীয় তলার ইউনিট পাওয়া যায়।
কিন্তু নিচতলায় আর্দ্রতার সমস্যা থাকতে পারে, যেখানে উপরতলায় আলো-বাতাস বেশি — ফলে ভবিষ্যতে বিক্রি বা ভাড়া দেওয়াও সহজ হয়।

🔹 Rule 3: লোকেশনই সাফল্যের চাবিকাঠি

রিয়েল এস্টেটের চিরন্তন নীতি: “Location, location, location.”

বাংলাদেশেও এটি শতভাগ সত্য।
ধানমন্ডি, গুলশান, বনানী — এগুলো A-Class এলাকা, কিন্তু দাম এত বেশি যে ভাড়ার রিটার্ন তুলনামূলক কম।
অন্যদিকে মিরপুর, মোহাম্মদপুর, উত্তরা ১২–১৩, নারায়ণগঞ্জ শহর — এই B-Class এলাকাগুলোতেই সবচেয়ে ভালো ভ্যালু-ফর-মানি পাওয়া যায়।

👉 অভিজ্ঞ বিনিয়োগকারীরা সাধারণত এসব এলাকাতেই বিনিয়োগ করেন, যেখানে দামও বাড়ছে এবং ভাড়ার সুযোগও ভালো।

🔹 Rule 4: আবেগ নয়, সংখ্যায় ভাবুন

“দেখতেই সুন্দর” বলে কেউ কেউ কিনে ফেলেন, কিন্তু পরে বুঝতে পারেন — ভাড়া কম, বিক্রি কঠিন।
বিনিয়োগ মানে আবাসনের স্বপ্ন নয়, এটি সংখ্যার খেলা।

আপনার প্রতিটি সিদ্ধান্তে নিজেকে প্রশ্ন করুন:

> “এই সম্পত্তি থেকে মাসে কত আয় করব? বছরে আমার ROI (Return on Investment) কত হবে?”

👉 উদাহরণ:
৫০ লাখ টাকার ফ্ল্যাট কিনে মাসে যদি ১৫,০০০ টাকা ভাড়া পান, তাহলে বার্ষিক রিটার্ন মাত্র ৩.৬% — যা ব্যাংকের ফিক্সড ডিপোজিটের চেয়েও কম।
এটা বিনিয়োগ নয়, আবেগ।
বরং একই টাকায় ছোট দোকান বা অফিস স্পেস নিলে রিটার্ন অনেক বেশি হতে পারে।

🔹 Rule 5: গবেষণা করুন, কিন্তু সাহস রাখুন

অনেকে বাজার ঘুরে ঘুরে সময় নষ্ট করেন, শেষে সুযোগ হারান।

যখন আপনি যাচাই করে দেখেন — দামের তুলনায় লোকেশন ভালো, ভাড়ার সম্ভাবনা আছে — তখন decision paralysis-এ না ভুগে এগিয়ে যান।

বাংলাদেশের রিয়েল এস্টেট ইতিহাস বলে:

> “যারা দ্বিধায় থেকেছেন, তারা সবসময় সুযোগ হারিয়েছেন।”

🔹 Rule 6: রিজার্ভ ফান্ড রাখুন

বাড়ি কিছুদিন খালি থাকতে পারে বা সংস্কারের প্রয়োজন হতে পারে।
তাই প্রতিটি সম্পত্তির জন্য অন্তত তিন মাসের কিস্তির সমান অর্থ রিজার্ভ রাখুন।

👉 যেমন, মাসে যদি ব্যাংক কিস্তি ২৫,০০০ টাকা হয়,
তাহলে অন্তত ৭৫,০০০–১,০০,০০০ টাকা আলাদা সঞ্চয়ে রাখুন।
এতে ঝুঁকি কমবে, ঘুমও হবে নিশ্চিন্তে।

🔹 Rule 7: অতিরিক্ত ঋণ নেবেন না

বাংলাদেশে অনেকেই “লোনের উপর লোন” নিয়ে ফেঁসে যান।

👉 ধরুন, ২৫% ডাউন পেমেন্টে অ্যাপার্টমেন্ট নিলেন, তারপর সেটির বিপরীতে আবার লোন নিয়ে নতুন প্লটে বিনিয়োগ করলেন।
একটি বাজার মন্দা এলেই দুই দিকের কিস্তি আটকে যাবে।

নিয়ম সহজ:

> “লোনকে ব্যবহার করুন, কিন্তু লোনকে আপনার জীবন নিয়ন্ত্রণ করতে দেবেন না।”

🔹 Rule 8: ব্যবহারযোগ্য ঘর কিনুন

বাংলাদেশে ২ বেডরুমের তুলনায় ৩ বেডরুমের ফ্ল্যাটের চাহিদা ও দাম বেশি।
৩ বেডরুমের ফ্ল্যাট সহজে বিক্রি হয়, ভাড়াটিয়াও দীর্ঘস্থায়ী থাকে।

যদি ২ বেডরুমই কিনতে হয়, তবে চেষ্টা করুন যেন ভবিষ্যতে বাড়ানোর সুযোগ থাকে — যেমন ছাদে নতুন ফ্লোর বা বেসমেন্ট ডেভেলপ করা যায়।

🔹 Rule 9: সব কিছু বিক্রি করবেন না

অনেকে “ফ্লিপিং” করেন — কিনে, সাজিয়ে, আবার বিক্রি করে দেন।
এটা খারাপ নয়, কিন্তু সারাজীবন করলে স্থায়ী সম্পদ তৈরি হয় না।

👉 বছরে ১০টি প্রজেক্ট করলে অন্তত ৩–৪টি রেখে দিন ভাড়ার জন্য।
এই সম্পত্তিগুলোই পরে দেবে আপনার Passive Income — অর্থাৎ আপনি না কাজ করলেও টাকা আসবে।

🔹 Rule 10: সম্পদ রাখুন — বিক্রিতে নয়, মালিকানায় সাফল্য

ধনী হওয়ার আসল রহস্য বিক্রিতে নয়, Ownership-এ।

ঢাকার বহু পুরনো পরিবার আজও ধনী, কারণ তাদের পূর্বপুরুষরা ১৯৭০–৮০ দশকে কিছু জমি কিনেছিলেন।
আজ সেই জমির দাম বেড়েছে ৫০–৬০ গুণ।
এটাই Compound Appreciation — অর্থাৎ সময়ের সঙ্গে মূল্য বাড়তে থাকা সম্পদ।

রিয়েল এস্টেট এমন এক সম্পদ যা সময়ের সঙ্গে শুধু বাড়ে।
যতদিন আপনার নামে সম্পত্তি আছে, ততদিন আপনি স্বাধীন।

✅ শেষ কথা:
রিয়েল এস্টেটে ধনী হতে হলে আবেগ নয়, যুক্তি দিয়ে ভাবুন।
সঠিক দামে কিনুন, সঠিক লোকেশনে বিনিয়োগ করুন, এবং মালিকানা ধরে রাখুন।
তাহলেই সময়ের সঙ্গে রিয়েল এস্টেট আপনাকে করবে সত্যিকার অর্থে ধনী।
Building Design & Developments Ltd.
01918-507438

09/11/2025

#যদি আপনি একজন ইঞ্জিনিয়ার হয়ে থাকেন সেক্ষেত্রে অভিজ্ঞতা বৃদ্ধি করার ক্ষেত্রে এই বিষয়গুলো অবশ্যই জানা থাকলে উত্তম হবে। তাই যদি প্রয়োজন মনে করেন বা ভাল লাগে সে ক্ষেত্রে শেয়ার করে টাইম লাইনে রেখে দেন এবং অন্যকে দেখার সুযোগ করে দিন।
🔹 1. স্পেসিফিকেশন কি?
উত্তর: কাজটি কিভাবে ও কোন অনুপাতে সম্পন্ন হবে তার বিস্তারিত নির্দেশনাকে Specification বলে।
🔹 2. সিডিউল কি?
উত্তর: যে নির্দেশিকায় Specification, BOQ এবং Rateসহ বিস্তারিত লেখা থাকে, তাকে সিডিউল বলা হয়।
🔹 3. Project Launch করতে কী কী দরকার?
উত্তর: জায়গা, ড্রইং, ডিজাইন, সিদ্ধান্ত, প্রয়োজনীয় লোকবল এবং উপকরণ।
🔹 4. Layout কি?
উত্তর: ড্রইং সিটে থাকা ডিজাইন অনুযায়ী ফিল্ডে মাপ অনুযায়ী স্থাপন বা সেট করা-কে Layout বলে। Layout করার সময় প্রথমে সোজা ওয়াল থেকে শুরু করতে হবে।
🔹 5. Grid Line কাকে বলে?
উত্তর: কাজের সুবিধার জন্য ড্রইং-এ নির্দিষ্ট দূরত্বে উত্তরের দিকে–দক্ষিণ এবং পূর্ব-পশ্চিমে টানা রেখাকে Grid Line বলে। এটি হল Reference Line, কখনো Center Line নয়।
🔹 6. Centre Line কাকে বলে?
উত্তর: কলাম বা ফুটিং-এর মধ্য বরাবর টানা রেখাকে Center Line বলে। এটি member-এর সেন্টারের মধ্য দিয়ে যেতে হবে। Center Line Grid Line হিসেবে ধরা যেতে পারে।
🔹 7. একটি কলাম ও ফুটিং-এর অবস্থান কিভাবে নির্ধারণ করা হয়?
উত্তর: কলামের Center Line এবং ফুটিং-এর Center Line অবশ্যই একই বিন্দুতে থাকতে হবে। বিশেষ কারণ ছাড়া এটির ব্যতিক্রম নেই।
🔹 8. Layout করার সময় মাটি পরীক্ষা কিভাবে করা যায়?
উত্তর: সুতার সাহায্যে ৩-৪-৫ ফুটের সমকোণী ত্রিভুজ তৈরি করুন। এটি ব্যবহার করে যেকোনো কর্নারে ৯০° চেক করা যায়।
🔹 9. Pile Layout কিভাবে করতে হবে?
উত্তর: Building Layout ফাইনাল করার পর Drawing অনুযায়ী Pile Point নির্ধারণ করুন। প্রতিটি পয়েন্টে ৮/১০ মিমি রড একফুট পুঁতে, সামান্য ঢালাই করে Pile Point ঠিক রাখতে হবে।
🔹 10. পাইল কত প্রকার?
উত্তর: কার্যপ্রণালীর উপর ভিত্তি করে পাইলকে ভাগ করা যায়:
Function অনুযায়ী
Driving অনুযায়ী
Classification অনুযায়ী
এছাড়া প্রকৃতি অনুযায়ী:
Pre-Cast Pile
Cast-in-Situ Pile
🔹 11. 18" ডায়া Pile-এর জন্য কত চিজেল ব্যবহার?
উত্তর: 16" ডায়া চিজেল ব্যবহার করতে হবে।
🔹 12. যে পাইপ দিয়ে Pile ঢালাই হয়, তার নাম কি?
উত্তর: ত্রিমি পাইপ।
🔹 13. ত্রিমি পাইপের ডায়া কত?
উত্তর: 6" থেকে 7" পর্যন্ত।
🔹 14. বোরিং ওয়াশ কত সময় করতে হবে?
উত্তর: কমপক্ষে অর্ধ ঘণ্টা, অর্থাৎ যতক্ষণ পানি কাদা আসে।
🔹 15. Pile-এ Aggregate কী এবং অনুপাত কত?
উত্তর: Aggregate হিসেবে Stone Chips/ Singles ব্যবহার হয়। অনুপাত সাধারণত 1:8:1.83।
🔹 16. Cut-Off Level কম রেসিওতে কেন কাস্টিং করা হয়?
উত্তর: কাস্টিং-এর পর Cut-Off Level ভাঙতে হয়, তাই কম রেসিওতে (1:2:4 বা 1:3:6) কাস্টিং করা হয়।
🔹 17. একটি Pile বোরিং-এর পর পরবর্তী Pile-এর দূরত্ব কত?
উত্তর: কমপক্ষে 6 ফুট, বেশি হলে আরও ভালো।
🔹 18. এক দিনে একটি মেশিনে কয়টি Pile করা সম্ভব?
উত্তর: 50 ফুটের নিচে 3টি, 50 ফুটের উপরে 2টি।
🔹 19. Pile-এর ভারবহন ক্ষমতা কী?
উত্তর: প্রতি বর্গফুট Pile নিরাপদে যে ওজন বহন করতে পারে, তাকে Pile-এর ভারবহন ক্ষমতা বলে।
🔹 20. Pile ব্যবহার কেন হয়? Pre-cast Pile স্থানান্তর করলে কী লক্ষ্য রাখতে হবে?
উত্তর: মাটির Bearing Capacity কম হলে Pile ব্যবহার হয়। Pre-cast Pile স্থানান্তরের সময়:
ভাঙা না যায়, তাই C.G ঠিক করে ওয়্যার বাঁধতে হবে।
Accident এড়াতে সতর্ক থাকতে হবে।
🔹 21. ফুটিং-এর মাটি কাটার আগে কি ভাবা উচিত?
উত্তর: গভীর ফুটিং-এর মাটি আগে কাটা উচিত এবং মাটির অবস্থার ওপর ভিত্তি করে Safety ব্যবস্থা নিতে হবে।
🔹 22. Safe Bearing Capacity of Soil কি?
উত্তর: জমির ওপর যত ওজন নিরাপদে চাপানো যায় যাতে ফাউন্ডেশন বসে যাওয়ার ভয় না থাকে, তাকে Soil-এর Safe Bearing Capacity বলে।
🔹 23. Shoring কি?
উত্তর: রাস্তা বা খুঁটি মাটি ধরে রাখার জন্য দুই পাশে লম্বা কাঠের তক্তা ব্যবহার করার পদ্ধতিকে Shoring বলে।
🔹 24. Vi****or Roller-এর বিশেষত্ব কী?
উত্তর: চালু করলে এটি ক্রমাগত Vibrate করে, ফলে মেঝে, রাস্তা বা বালি Properly Compacted হয়।
🔹 25. Foundation কী?
উত্তর: Building-এর নীচের অংশ যা সমস্ত লোড মাটিতে সমভাবে পৌঁছে দেয়। Footing অবশ্যই শক্ত মাটিতে বসাতে হবে।
🔹 26. Footing সাধারণত কত প্রকার?
উত্তর: ৩ প্রকার:
Spread Footing
Combined Footing
Mat/ Raft Footing
🔹 27. R.C.C কী?
উত্তর: Reinforced Cement Concrete, অর্থাৎ Concrete + Steel। এটি টান ও চাপ উভয়ই সহ্য করতে পারে।
🔹 28. Ferro-Cement কি?
উত্তর:
Expended Metal বা Coil Rod দিয়ে খাঁচা তৈরি করে Cement এবং Sylhet Sand
দিয়ে হালকা কাস্টিং করা। সাধারণত 1" থেকে 2" Wall তৈরি ও ট্যাঙ্কে ব্যবহার
হয়।
🔹 29. Curing কী এবং কেন?
উত্তর: Concrete, Brickwork বা Plastering-এর ডিহাইড্রেশন রোধ করতে দিনে ৩–৪ বার পানি দেওয়া। এটি শক্ত ও টেকসই নির্মাণ নিশ্চিত করে।
🔹 30. Segregation কী?
উত্তর: বেশি Water Cement Ratio হলে মিশ্রণ ফেলার পর সিমেন্ট-বালু আলাদা হওয়া। এটি Segregation নামে পরিচিত।
🔹 31. Bleeding কী?
উত্তর: এটি Segregation-এর একটি ধরন। কংক্রিট থেকে সিমেন্ট থিতিয়ে যাওয়াকে Bleeding বলে। এর ফলে কংক্রিট দুর্বল হয় এবং উপরিভাগে Hair Crack দেখা দিতে পারে।
🔹 32. 100 cft কাজের জন্য কংক্রিট উপাদান নির্ধারণ (1:2:4 অনুপাত)
উত্তর:
Dry Condition: 100 cft
Wet Condition: 100 × 1.5 = 150 cft
Cement = 150 × (1/7) × 0.8 ≈ 17.5 ব্যাগ
Sand = 48 cft
Aggregate = 85.5 cft
🔹 33. Column কত প্রকার?
উত্তর: প্রধানত ২ প্রকার:
Tied Column
Spiral Column
🔹 34. কংক্রিট-এর উপাদানগুলো কী কী?
উত্তর:
কোর্স Aggregate (Stone Chips / Brick Chips)
ফাইন Aggregate (Sand)
সিমেন্ট
পানি
🔹 35. কংক্রিট উপাদানের “রাজা” কে?
উত্তর: কোর্স Aggregate (Stone Chips / Brick Chips)
🔹 36. 200 cft-এ 2% রড ব্যবহার হলে রডের পরিমাণ (kg)?
উত্তর: 200 × 2 × 490 = 1960 lbs → 882 kg
🔹 37. R.C.C কাজে কোন পানি ব্যবহার?
উত্তর: খাবার যোগ্য বা কাছাকাছি মানের পানি
🔹 38. প্রতি ব্যাগ সিমেন্টে পানি কত লাগে?
উত্তর: 23 লিটার → 17.5 ব্যাগের জন্য ≈ 402 লিটার
🔹 39. High strength steel-এর সাথে কোন কংক্রিট ব্যবহার?
উত্তর: High strength steel-এর সাথে High strength concrete
🔹 40. Water Cement Ratio কী?
উত্তর: Water ও Cement-এর অনুপাতকে Water Cement Ratio বলে
🔹 41. সাধারণ Water Cement Ratio কত?
উত্তর: 0.4 থেকে 0.5
🔹 42. কংক্রিট মিশ্রণে Water Cement Ratio কিভাবে নির্ণয়?
উত্তর: Ratio ≤ 0.5 → সমপরিমাণ কংক্রিটে সিমেন্টের ওজন অনুযায়ী হিসাব করা হয়
🔹 43. কংক্রিট মিশ্রণে পানি বেশি হলে কি করতে হবে?
উত্তর: Water Cement Ratio ঠিক রাখতে cement মেশানো এবং ঢালাই উপযোগী করতে হবে
🔹 44. Slump Cone-এর সাইজ কত?
উত্তর:
উপরের ডায়া: 4"
নীচের ডায়া: 8"
উচ্চতা: 12"
🔹 45. Cylinder-এর সাইজ
উত্তর:
পূর্বে: 6" ডায়া × 12" লম্বা
বর্তমানে: 4" ডায়া × 8" লম্বা
🔹 46. Rod Test-এর sample কিভাবে পাঠাতে হবে?
উত্তর: একই ডায়ার ১ মিটার লম্বা ৩টি রড কেটে পাঠাতে হবে
🔹 47. সিমেন্ট পরীক্ষা কী কী?
উত্তর:
Compressive Strength
Bonding Power
Initial Setting Time
Final Setting Time
Fineness Test
🔹 48. ACI Code অনুযায়ী Slab-এ দুই রডের দূরত্ব?
উত্তর: Slab Thickness-এর দ্বিগুণ; উদাহরণ: 5" Slab → 9–10"
🔹 49. Curing Period
উত্তর:
R.C.C: 28 দিন
Brick wall: 7 দিন
Plastering: 7 দিন
🔹 50. রডের Lap বা Joint কোথায়?
উত্তর:
Column: L/4-এর বাইরে (মাঝে নয়)
Beam: Bottom Rod → Span-এর L/3 মধ্যে; Top Rod → Span-এর L/3 পরে
Slab: Bottom Rod → Column Trip মধ্যে; Top Rod → Middle Trip; Extra Top-এ না
🔹 51. Tied Rod ও Spiral Column-এর Vertical Rod
উত্তর:
Tied Rod: ন্যূনতম 4 টি
Spiral Column: ন্যূনতম 6 টি
Column-এ 16mm-এর নিচে রড ব্যবহার যাবে না
🔹 52. Cantilever অংশে Shutter খোলার পদ্ধতি
উত্তর: Free দিক থেকে ধাপে ধাপে ভিতরের দিকে খুলতে হবে
🔹 53. Slab-এর Shutter খোলার পদ্ধতি
উত্তর: Span-এর middle থেকে চারদিকে props খুলে beam-এর দিকে যেতে হবে
🔹 54. Shutter খোলার সময়
উত্তর:
Beam: 28 দিন
Slab: 21 দিন (ছোট span → 18 দিন)
Vertical member: 72 ঘন্টা
🔹 55. Shuttering উচ্চতা 12" এর উপরে হলে কি করতে হবে?
উত্তর: Horizontal bracing দিতে হবে, props হিসেবে MS Pipe বা Shalballi ব্যবহার করতে হবে
🔹 56. 1 cft লোহা ওজন?
উত্তর: 490 lbs
🔹 57. 1 মন চুন আয়তন?
উত্তর: 2.25 cft
🔹 58. 1 cft সিমেন্টের ওজন?
উত্তর: 90 lbs
🔹 59. Cantilever Beam সর্বোচ্চ Moment কোথায়?
উত্তর: Support-এ
🔹 60. Sunshed-এর Binder Rod কোথায় দিতে হয়?
উত্তর: Main Rod-এর নিচে
🔹 61. 100 ft Easing-এর জন্য ইটের সংখ্যা
উত্তর: 250–270
🔹 62. 100 sqft Soling-এর জন্য ইট
উত্তর: 300–336
🔹 63. 100 sqft Herring Bone Bond-এর জন্য ইট
উত্তর: 500–550
🔹 64. 100 sft, 5" Wall-এর জন্য ইট
উত্তর: 480–500
🔹 65. 100 cft, 10" Wall-এর জন্য ইট
উত্তর: 1080
🔹 66. 100 cft Khoa বানাতে ইট
উত্তর: 1050
🔹 67. Frog Mark কী?
উত্তর: ইটের পিঠে নির্মাতার নাম; Bonding-এর key হিসেবে কাজ করে
🔹 68. জলছাদে ব্যবহার করা উপাদান ও অনুপাত
উত্তর: Slaked Lime : Surki : Khoa → 2:2:7
🔹 69. জলছাদ ও Parapet Wall সংযোগের বাঁকা অংশ
উত্তর: ঘুন্ডী
🔹 70. গাছের বয়স কিভাবে নির্ণয়?
উত্তর: কাঠের cross-section এর ring গণনা করে
🔹 71. চৌকাঠের Groove Size
উত্তর: 1.5" × S
🔹 72. Door Frame (Width 7")-এ Clamp
উত্তর: এক সাইটে 4টি → দুই সাইটে 8টি
🔹 73. বাজারে Flush Door Shutter Size
উত্তর: 39", 36", 33", 30", 27", 24", 21"
🔹 74. ভালো কাঠের গুণাবলী
উত্তর: স্থায়িত্ব, শক্তি, প্রাকৃতিক দোষমুক্ত, উজ্জ্বল রং, মসৃণ পৃষ্ঠ, রস মুক্ত
🔹 75. Veneer কী?
উত্তর: পাতলা কাঠের পাত (1/4"–1/16")
🔹 76. Plywood কী?
উত্তর: Veneer থেকে পুরু, Packing Box, Partition ইত্যাদি তৈরিতে ব্যবহার
🔹 77. Hard Board কী?
উত্তর: কাঠের ধুলো ও আঠা মিশিয়ে প্রেসার দিয়ে তৈরি বোর্ড
🔹 78. গাছ কাটার সময়
উত্তর: শীতকাল
🔹 79. 4 প্রকার দরজা
উত্তর: ডিজাইন, প্যানেল, ফ্লাশ, সলিড দরজা
🔹 80. Socket ও Ni**le পার্থক্য
উত্তর: Socket → ভিতরে থ্রেড, Ni**le → বাইরে থ্রেড
🔹 81. Union Socket ও Socket পার্থক্য
উত্তর: Union Socket → ৩ অংশ; খোলার সুবিধা। Socket → ১ অংশ; শুধু joint।
🔹 82. Elbows ও Bend পার্থক্য
উত্তর: Elbows → 90°; Head loss বেশি
Bend → অর্ধচন্দ্রাকৃতি; Head loss কম
🔹 83. UPVC এবং PVC পার্থক্য
উত্তর: UPVC → Unplasticized, আগুনে বদলানো যায় না
PVC → Plasticized, আগুনে তাপ দিয়ে আকার পরিবর্তন করা যায়
🔹 84. একজন মানুষের দৈনিক পানি ব্যবহার
উত্তর: প্রায় ৩০ গ্যালন
🔹 85. 1 cft আয়তকার পাত্রে পানি
উত্তর: 6.25 গ্যালন
🔹 86. Reservoir (Water Tank) সাইজ নির্ধারণ
উত্তর: Underground → ২ দিনের মজুদ; Overhead → ১ দিনের মজুদ, লোকসংখ্যার ওপর ভিত্তি করে
🔹 87. PVC/UPVC/CPVC পাইপ Joint
উত্তর: Solution বা গাম দিয়ে Joint
🔹 88. PPR পাইপ Joint
উত্তর: Heat Machine ব্যবহার করে তাপ দিয়ে Joint
🔹 89. পানির লাইন কত প্রেসারে চেক?
উত্তর: Pressure Machine দিয়ে 50 Psi, কমপক্ষে ৩ ঘণ্টা
🔹 90. Sewerage কি এবং প্রকার
উত্তর: শহরের ব্যবহৃত তরল ময়লা → Sewerage
প্রকার: (i) Sanitary Sewerage, (ii) Industrial Sewerage
Building Design & Developments Ltd.
01918-507438
#ইঞ্জিনিয়ারিং

🏠 FAR বা Floor Area Ratio – কী এবং কিভাবে নির্ধারণ করবেন?ধরুন, আপনার কাছে ৫ কাঠা জমি আছে এবং আপনি সেখানে ৮–১০ তলা বাড়ি ক...
31/10/2025

🏠 FAR বা Floor Area Ratio – কী এবং কিভাবে নির্ধারণ করবেন?

ধরুন, আপনার কাছে ৫ কাঠা জমি আছে এবং আপনি সেখানে ৮–১০ তলা বাড়ি করতে চাচ্ছেন। কিন্তু এটি নির্ভর করে সরকারি নিয়মের উপর। যেমন – রাজউক, চউক, কেডিএ ইত্যাদির নিয়ম অনুযায়ী ভবনের চারপাশে কতটা ফাঁকা রাখতে হবে তা নির্ধারণ করা হয়। এই নিয়ন্ত্রণকে FAR বলে।

👉 FAR সঠিকভাবে না জানলে ডিজাইন করতে গিয়ে জটিলতায় পড়তে পারেন।

✅ FAR হিসাবের পদ্ধতি (একটি বাস্তব উদাহরণ):

জমির আকার: ৫ কাঠা

রাস্তার প্রস্থ: ২০ ফুট

অনুমোদিত FAR: ৩.৫
(২০০৮ সালের রাজউক বিধিমালার ভিত্তিতে)

✅ 1. Maximum Buildable Area (MBA):

MBA = Land × FAR
= ৫ কাঠা × ৭২০ sqft × ৩.৫
= ৩৬০০ × ৩.৫
= ১২,৬০০ sqft

✅ 2. Maximum Ground Coverage (MGC):

MGC = Land × 62.5%
= ৫ × ৭২০ × ০.৬২৫
= ৩৬০০ × ০.৬২৫
= ২,২৫০ sqft

✅ 3. Number of Floors (NOF):

NOF = MBA / MGC
= ১২,৬০০ ÷ ২,২৫০
= ৫.৬ তলা

✅ 4. মোট তলার সংখ্যা:

= Ground Floor + ৫.৬
= ১ + ৫.৬
= ৬.৬ তলা (প্রায় ৬ তলা + চিলেকোঠা)

🧱 স্মরণীয় বিষয়:
সঠিক FAR জানার মাধ্যমে আপনি বুঝতে পারবেন, আপনি আপনার জমিতে কততলা ভবন নির্মাণ করতে পারবেন
সংগ্রহীত।
#ইঞ্জিনিয়ারিং_গাইড_লাইন #ইঞ্জিনিয়ারিং_পেশা #বিল্ডিং_নির্মাণের_গুরুত্বপূর্ণ_ভুল #কনস্ট্রাকশন_পরামর্শ #কনস্ট্রাকশন_গাইডলাইন #বাড়ি_নির্মাণের_সিদ্ধান্ত #বাড়ির_খরচ_কত #বাড়ির_প্ল্যান #বিল্ডিং_নির্মাণে_হিসাব #কনস্ট্রাকশন_ভুল_খুটি

01918-507438

ইঞ্জিনিয়ারদের জন্য দরকারি প্রশ্নের উওর:টাইমলানে রেখে দিন ও সংগ্রহ করে রাখুন :.............................................
24/09/2025

ইঞ্জিনিয়ারদের জন্য দরকারি প্রশ্নের উওর:
টাইমলানে রেখে দিন ও সংগ্রহ করে রাখুন :..............................................................
১। Specification কি?
উ: কি ভাবে, কি অনুপাতে কাজ করতে হবে তার বিস্তারিত বিবরণ যে নির্দেশিকায় লেখা থাকে তাকে specification বলে।
২।সিডিউল কি?
উ:যে নির্দেশিকায় specification, BOQ ও রেট লেখা থাকে তাকে সিডিউল বলে।
৩।project lauch করতে হলে কি কি দরকার হয়?
উ:ড্রইং, ডিজাইন,জায়গা,ডিসিশন, লোকবল ও মালামালের দরকার হয়।
৪। Method of procurement কত প্রকার ও কি কি?
উ:৬ প্রকার, যথা-
Open tendering method ( OTM)
Restricted tendering method (RTM)
Request for quotation method(RFQM)
Direct procurement method(DPM)
Two stage tendering method (TSTM)
Internal tendering method(ITM)
৫।লে আউট কি?
উ:ড্রয়িং সিটে যে ড্রইং করা আছে তা হুবহ মাঠে সেট করাকে লে আউট বলে।
৬।গ্রিড লাইন কাকে বলে?
উ:কাজ করার সুবিধার জন্য ড্রইং এ নির্দিষ্ট দূরে দূরে উওর -দক্ষিণ ও পূর্ব পশ্চিমে যে রেখাগুলো টানা হয় তাকে গ্রিড লাইন বলে।
৭।সেন্টার লাইন কাকে বলে?
উ:যে রেখা কলাম বা ফুটিং এর ঠিক মাঝ বরাবর টানা হয় তাকে সেন্টার লাইন বলে।
৮.একটি কলাম ফুটুং এর কোন স্থানে বসবে?
উ:কলামের সেন্টার লাইন ও ফুটিং এর সেন্টার লাইন অবশ্যই একই বিন্দুতে থাকতে হবে। বিশেষ কোন কারণ ছাড়া এর ব্যতিক্রম হতে পারবে না।
৯।layout করার সময় মাটাম পরীক্ষা কিভাবে করা হয়?
উ:প্রতি কর্ণারে সুতার সাহায্যে একটি সমকোণী ত্রিভুজ তৈরি করতে হবে। যার দুই বাহুর পরিমাপ যথাক্রমে ৩' ও ৪' এবং এর অতিভুজের পরিমাপ ৫'। এর সাহায্যে প্রত্যেক কর্ণারে ৯০ ডিগ্রি সেট করা যাবে ।
১০।পাইল লে আইট কিভাবে করতে হয়?
উ: বিল্ডিং লে আউট ফাইনাল করার পর পাইল লে আউট দিতে হবে। ড্রইং অনুসারে পাইল পয়েন্ট দিতে হবে। পাইল পয়েন্ট ঠিক রাখার জন্য প্রতি পয়েন্ট এ একটি করে ৮মিমি/১০ মিমি রড ১ ফুট পরিমাণ ফুঁতে দিতে হবে। রডটির ১ বা ১.৫" বাহির করে গোড়ায় সামান্য পরিমাণ ঢালাই করে দিতে হবে। যাতে পাইল পয়েন্ট দুরে সরে না যায়।
১১।১৮" ডায়া পাইল এ কতটুকু চিসেল ব্যবহার করতে হবে?
উ: ১৬" ডায়া চিসেল ব্যবহার করতে হবে।
১২। যে পাইপ দিয়ে পাইল ঢালাই করা হয় তার নাম কি?
উ: ত্রিমি পাইপ
১৩।ত্রিমি পাইপের ডায়া কত?
উ: ৬" থেকে ৭"
১৪। কত সময় বোরিং ওয়াস করতে হবে?
উ:কমপক্ষে আধাঘন্টা বা যতক্ষণ পানিতে কাদা আসে ততক্ষণ বোরিং ওয়াস করতে হবে।
১৫।প্রত্যেকটি পাইলে মাটির নিচে রডের মাথা কিভাবে একই সমানে রাখাযাবে?
উ:প্রজেক্টে এর সুবিধামত জায়গায় ২' উচ্চতা বিশিষ্ট একটি লেভেলিং পিলার তৈরি করতে হবে এর ভিত্তিতে ওয়াটার পাইপ বা লেভেলিং মেশিনের সাহায্যে ক্যাসিং পাইপের মাথায় লেভেল দিতে হবে। পাইলিং রডের খাচার মধ্যে একটি ১০ মিমি ব্যাসের রডের হুক লাগিয়ে লেভেলের পরিমাপ মত একটি রড ক্যাসিং পাইপের মাথায় হুক করে লাগাতে হবে।
১৬।এগ্রিগেট হিসাবে পাইলে কি ব্যবহার করা হয় এবং অনুপাত কত?
উ:পাইল এগ্রিগ্রেড হিসাবে stone chips/singles ব্যবহার করা হয়ে থাকে। ইহার অনুপাত সাধারণত 1:1.5:3 হয়ে থাকে।
১৭। কাট অফ লেভেলে কেন কম রেশিং তে কাস্টিং করা হয়?
উ: কাস্টিং করার পর কাট লেভেল ভেঙ্গে ফেলতে হয়, সেজন্য কম রেশিও তে অর্থাৎ ১:২:৪ বা ১:৩:৬ অনুপাতে কাস্টিং করতে হয়।
১৮। একটি পাইল বোরিং করার পর কতটুকু দুরে পরের পাইলটি করা যেতে পারে?
উ: একটি পাইল হতে আরেকটি পাইলের ডিসট্যান্স মিনিমাম ৬' হতে হবে, বেশি হলে আরও ভাল হয়।
১৯।একদিনে একটি মেশিনে সাধারণত কয়টি পাইল করতে পারে?
উ: ৫০ ফুটের নিচে হলে তিনটা এবং এর উপরে হলে দুইটা করা যেতে পারে।
২০। পাইলের ভারবহন ক্ষমতা বলতে কি বোঝায়?
উ: একটি পাইল প্রতি বর্গফুটে যত টুকু ভার নিরাপদে বহন করতে পারে, তাকে পাইলের ভারবহন ক্ষমতা বলে।
২১।ফুটিং এর মাটি কাটার পূওর্বে একজন সাইট ইঞ্জিনিয়ারকে কি চিন্তা করতে হবে?
উ: যে ফুটিং এর গভীরতা বেশি সেই ফুটিং এর মাটি আগে কাটতে হবে, এবং মাটির অবস্থা দেখে সেফটির ব্যবস্থা নিতে হবে।
২২।শোরিং কি?
উ: রাস্তা বা নেওলের মাটি কে বাঁধা দেওয়ার জন্য ইহার দুইপাশে খাড়া ভাবে কাঠের তক্তা ব্যবহার করা হয়, একে শোরিং বলে।
২৩। ফেরু - সিমেন্ট কি?
উ: Expended metal বা coil rod দিয়ে খাচা তৈরি করে এর উপর সিমেন্ট ও সিলেট স্যান্ড দিয়ে হালকা কাস্টিং করাকে ফেরু সিমেন্ট বলে। ইহা সাধারণত ১" -২" পর্যন্ত ওয়াল থিকনেস তৈরির ক্ষেত্রে ব্যবহৃত হয়ে থাকে। ইহা সাধারণত ছাদের উপরে পানির ট্যাংক হিসাবে ব্যবহার করা হয়ে থাকে।
২৪।ব্লিডিং কি ও লেটেন্স কি?
উ: কংক্রিট হতে সিমেন্ট থিতিয়ে পড়াকে ব্লিডিং বলে। ইহার ফলে কংক্রিট এ হানিকম ও হেয়ার crack দেখা দিতে পারে।
আর কংক্রিটে ওয়াটার সিমেন্ট রেশিও বেশি হলে, কখনও কখনও ঢালাইয়ের উপরের অংশে ফেনার মত দেখা যায়, একে লেটেন্স বলে।
২৫। slump cone ও cylinder এর সাইজ কত?
উ: স্লাম্প কোন এর উপরের মাথা ৪", নিচের মাথা ৮" এবং উচ্চতা
১২" আর সিলিন্ডারের সাইজ ৪" ডায়া, ৮" লম্বা।
২৬। সিমেন্টের কয়েকটি টেস্ট এর নাম বল?
উ:
* compressive strength
* Bonding strength
* intial setting time
* Final setting time
* Finess test ইত্যাদি।
২৭।একই লেভেলে কতটুকু ল্যাপিং দেয়া যাবে?
উ: একই লেভেলে ২৫% এর বেশি ল্যাপিং দেয়া যাবে না।
২৮।সেপারেটর হিসাবে কত ইঞ্চি ডায়া রড ব্যবহার করতে হবে?
উ: ২৫ মিমি ডায়া রড।
২৯। সানশেড এর বাউন্ডার রড, মেইন রডের কোন দিকে দিতে হয়?
উ: বাইন্ডার মেইন রডের নিচে দিতে হয়।
আর রিটেইনিং ওয়াল ও শিয়ার ওয়ালের ক্ষেত্রে মেইন রডের বাহিরে বাইন্ডার দিতে হয়।
৩০। কংক্রিটের শক্তির উপর অনুপাতের কোন প্রভাব আছে?
উ: হ্যাঁ আছে।
১:২:৪ অনুপাতে 3000 psi এবং ১:১.৫:৩ অনুপাতে 3500 psi চাপশক্তি পাওয়া যায়।
৩১.এক গ্যালন পানির ওজন কত?
উ: ১০ পাউন্ড বা ৪.৫ কেজি।
৩২.এক পাউন্ড সমান কত কেজি?
উ: ০.৪৫ কেজি।
৩৩.১ ঘনমিটার কত ঘনফুট?
উ: ৩৫.২৮ ঘনফুট।
৩৪.গাছ কাটার সময় কখন?
উ: শীতকালে।
৩৫.সকেট ও নিপল এর মধ্যে পার্থক্য কি?
উ: সকেট ভিতরে দুই দিকে ও নিপলের বাহিরের দুই দিকে প্যাঁচ কাঁটা থাকে।
৩৬. জি আই পাইপে কতটি প্যাঁচ থাকা প্রয়োজন?
উ: জি আই পাইপে ৭.৫ টি প্যাঁচ থাকা প্রয়োজন।
৩৭.পিপি আর পাইপ কিভাবে জয়েন্ট দিতে হয়?
উ: হিট মেশিনের সাহায্যে তাপ দিয়ে জয়েন্ট দিতে হয়।
৩৮.UPVC এবং PVC মধ্যে পার্থক্য কি?
উ: UPVC - ইহা আনপ্লাষ্টিসাইড অর্থাৎ আগুনে তাপ দিলে এবরোথেবরো হয়ে যায়। কোন অবস্থাতেই আর আগের অবস্থায় ফিরিয়ে আনা যায় না।
PVC- ইহা প্লাষ্টিসাইড, আগুনে তাপ দিয়ে ছোট বড় করা যায়। ইচ্ছে করলে আগের অবস্থায় ফিরিয়ে আনা যায়।
৩৯.হার্ড বোর্ড কি?
উ: এই বোর্ডের প্রধান উপাদান কাঠ। নরম জাতের কাঠকে মেশিনের সাহায্যে গুড়া করে প্রয়োজনমত রজন, আঠা ইত্যাদি মিশিয়ে প্রেসার দিয়ে হার্ড বোর্ড তৈরি করা হয়।
৪০.বাজারে কি কি সাইজের flash door shutter পাওয়া যায়?
উ: 39",36", 33",30" অর্থাৎ 3" interval এ শাটার গুলো পাওয়া যায়।
01918-507438

Address

Old Elephant Road, , Boro Moghbazar
Dhaka
1229

Opening Hours

Monday 09:00 - 18:30
Tuesday 09:00 - 18:30
Wednesday 09:00 - 18:30
Thursday 09:00 - 18:30
Friday 09:00 - 18:30
Saturday 09:00 - 18:30
Sunday 09:00 - 18:30

Telephone

+8801918507438

Website

Alerts

Be the first to know and let us send you an email when Building Design & Developments Ltd. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Building Design & Developments Ltd.:

Share