14/10/2025
#মোবিলাইজেশনের_নিয়মাবলী:
1️⃣আর্কিটেকচারাল ড্রইং, স্ট্রাকচারাল ড্রইং, রাজউক/পৌরসভা এপ্রুভাল ড্রইং, সার্ভে ড্রইং সংগ্রহ করতে হবে।
2️⃣নিরাপত্তা ব্যবস্থা সঠিকভাবে নিশ্চিত করতে হবে। যেমন:- নিচু দেওয়াল উঁচু করতে হবে, টিনের বেড়া ও মজবুত করতে হবে।,
3️⃣সিওয়ারেজ লাইন, পানির লাইন, গ্যাস লাইন, বৈদ্যুতিক লাইন ব্যবস্থা নিশ্চিত করতে হবে এবং তা ব্যবহার করতে প্রয়োজনীয় ব্যবস্থা নিতে হবে। যেমন:- টেম্পোরারি টয়লেট স্থাপন, গ্যাস বার্নার স্থাপন ইত্যাদি।
4️⃣কাজের সাথে সংশ্লিষ্ট বিভিন্ন যন্ত্রপাতি ও মালামালের সংগ্রহ করতে হবে। যেমন:-
🔴সাইট ইকুইপমেন্ট: মিক্সার মেশিন, ভাইব্রেটর মোটর ও নজেল, পানির পাম্প, সাবমারসিবল পাম্প ইত্যাদি।
🔴স্টেশনারী সামগ্রী: ফাইল কেবিনেট, চেয়ার, টেবিল, ক্যালকুলেটর, মেজারমেন্ট টেপ ইত্যাদি।
🔴ইলেকট্রিক্যাল সামগ্রী: তার, বাল্ব, হোল্ডার, সকেট, সুইচ, মিটার, প্লায়ার্স ইত্যাদি।
🔴হার্ডওয়্যার সামগ্রী: সি আই সিট, চট, পলিথিন, প্লেন সিট, বাঁশ ইত্যাদি।
🔴স্যানিটারী সামগ্রী: প্যান, পি ভি সি পাইপ, বেড ইত্যাদি।
🔴কন্সট্রাকশন মেটেরিয়ালস: সিমেন্ট, স্টোন চিপস, সিলেট বালি, লোকাল বালি, ব্রিক/ইট, এবং এম এস রড, কাঠ ইত্যাদি।
5️⃣ অস্থায়ী স্থাপনা নির্মান করতে হবে। যেমন:- অফিস রুম, সাইট/ষ্টোর রুম, স্টাফ লিভিং রুম, লেবার সেড ইত্যাদি।
6️⃣সাইন বোর্ড স্থাপন:- কোম্পানীর নাম, লোগো এবং সাইটের নাম সম্মিলিত সাইন বোর্ড স্থাপন করতে হবে।
7️⃣ পর্যাপ্ত সিকিউরিটি জনবল নিয়োগ করতে হবে।