23/08/2024
চলমান বন্যা পরিস্থিতিতে আমরা সবাই বন্যা দুর্গতদের পাশে দাঁড়াই । এই মুহূর্তে নোয়াখালী , ফেণী , লক্ষ্মীপুর , সিলেট , সুনামগঞ্জ , মৌলভীবাজার অঞ্চলের অবস্থা খুবই খারাপ । তাদের জন্য খুব দ্রুত সাহায্য প্রয়োজন ।
পবিত্র কোরআনে মহান আল্লাহ ভালো ও কল্যাণকর কাজে একে অপরকে সহযোগিতা করার নির্দেশ দিয়েছেন।
‘তোমরা কল্যাণকর কাজে একে অপরকে সহযোগিতা করো, পাপে তোমরা একে অপরকে সহযোগিতা কোরো না।
(সুরা : মায়েদা, আয়াত : ২)
যারা অন্যের প্রয়োজন পূরণ করে, আল্লাহ তাআলাও তাদের প্রয়োজন পূরণ করেন। আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত রাসুল (সা.) বলেছেন, ‘যতক্ষণ একজন মানুষ অন্য মানুষের কল্যাণে নিয়োজিত থাকবে, আল্লাহ তাআলাও তার কল্যাণে রত থাকবেন।’
(মুসলিম, হাদিস : ৬৭৪৬)
অন্য হাদিসে আবু হুরায়রা (রা.) থেকে বর্ণিত, রাসুল (সা.) বলেছেন, ‘মহান আল্লাহ বলেন, হে আদম সন্তান! তুমি ব্যয় করো, আমিও তোমার প্রতি ব্যয় করব।’ (বুখারি, হাদিস : ৫৩৫২)
বন্যা দুর্গতদের সাহায্যের জন্য এগিয়ে আসুন ।