20/11/2025
তুলনামূলক নকশা অথবা দাগ ভাঙানো কেন প্রয়োজনীয়?
আপনাদের জমি পর্চা বেশি নকশায় কম দেখাচ্ছে?তাহলে প্যান্টাগ্রাফ করে খুব সহজেই এর সমাধান পাওয়া যায়।জমি কোথায় অথবা কোন পাশে গিয়েছে তা বের করা সম্ভব হয়।
আপনি শুধু CS জরিপের দাগ নাম্বার জানেন বাকি SA,RS,BRS জরীপের দাগ নাম্বার জানেন না সেক্ষেত্রে ও প্যান্টাগ্রাফ এর মাধ্যমে খুব সহজেই দাগ নাম্বার চিহ্নিত করা যায়।
প্যান্টাগ্রাফ হচ্ছে জমির নকশা এবং দলিল/জরিপের মধ্যে তুলনা ও বিভাজন করার একটি পদ্ধতি, যা মূলত নকশার উপর ভিজ্যুয়াল ও পরিমাপ ভিত্তিক হিসাব করার কাজে ব্যবহার করা হয়।প্যান্টাগ্রাফ প্রয়োজন হয় নিম্নলিখিত কারণে:
১️⃣ জমির দাগ ও পরিমাণের অসঙ্গতিঃ-
CS এবং RS দলিলে জমির পরিমাণ মিলে না।
উদাহরণ: CS-এ বেশি জমি দেখাচ্ছে, কিন্তু RS-এ কম। আবার দলিলে কম, নকশায় বেশি।এমন ক্ষেত্রে কোন দাগে কতটুকু জমি পড়েছে তা নির্ধারণ করতে Pantagraph / Comprative Map ব্যবহার করা হয়।
২️⃣ পর্চায় বেশি, দাগে কমঃ-
জমির সরকারি রেকর্ড বা পর্চায় দেখানো পরিমাণ দাগ অনুযায়ী ঠিকমতো মেলে না।
প্যান্টাগ্রাফ করে দাগভিত্তিক প্রকৃত জমির পরিমাণ সহজেই বের করা যায়।
৩️⃣ দাগ নাম্বার বা তথ্য অজানাঃ-
অনেক সময় দাগ নাম্বার জানা থাকেনা, অথবা শুধুমাত্র একটি জরিপের দাগ নাম্বার জানা থাকে।একমাত্র নাম্বার দাগ নাম্বার দিয়ে বাকি জরিপের দাগ নাম্বার বের করা সম্ভব Pantagraph ব্যবহার করলে।
৪️⃣ জমি হারিয়ে যাওয়া বা বিরোধপূর্ণ জমিঃ-
পারিবারিক বা লেনদেনের কারণে জমির সঠিক অংশ বোঝা কঠিন হয়ে পড়ে।কোন মালিকের জমি কতটুকু, কোন অংশে মিল আছে বা নেই — সব স্পষ্টভাবে দেখা যায়।
৫️⃣ নকশার তুলনা ও বিশ্লেষণঃ-
দলিল, নকশা এবং সরকারি জরিপের (CS, SA, RS, BRS) ডেটার মধ্যে মিল বা অমিল চিহ্নিত করা।জমি বিক্রি, ক্রয়, ভাগ বা আইনি মামলা সহজ করার জন্য।
৬️⃣ সঠিক মালিকানা নিশ্চিত করাঃ-
জমির সীমা ও মালিকানা নির্ভুলভাবে চিহ্নিত করা।দ্বন্দ্ব কমানো এবং পরবর্তী লেনদেন/নকশা কাজে সঠিক তথ্য থাকা।
প্যান্টাগ্রাফ হলো জমির পরিমাপ, বিভাজন ও তুলনা করার সবচেয়ে নির্ভুল পদ্ধতি, যা জমির সঠিক হিসাব নিশ্চিত করে, আইনি ও প্রশাসনিক ঝামেলা এড়াতে সাহায্য করে।
বাংলাদেশের যেকোনো মৌজার প্যান্টাগ্রাফ করা হয়।এবং প্যান্টাগ্রাফ এর PDF এবং সব সাইজের (A0,A1,A2,A3) হার্ড কপি সরবারাহ করা হয়।
যোগাযোগঃ-
Precise Digital Land Survey BD
01516-560940