04/12/2024
নবপ্রত্যয়ী-Noboprottayee
– A Social Change Network –
–পরিবর্তনের জন্য আপনার পাশে।–
আমরা নতুন নেটওয়ার্ক ঢাকা কোহর্ট থেকে শুরু করে সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের মাঝিরদিয়া গ্রামের জেলে পল্লীর নারীদের অর্থনৈতিক স্বাবলম্বীর মুক্তির গল্প।
নতুন স্বপ্নের পথচলাঃ
পরিবর্তনের পথে হাঁটা সহজ নয়। তবে যদি লক্ষ্য থাকে সুস্পষ্ট এবং সংকল্প থাকে দৃঢ়, তাহলে সফলতা সম্ভব। আমাদের যাত্রার শুরু আমরা নতুন নেটওয়ার্ক ঢাকা কোহর্ট ২০২৪ এর চেঞ্জমেকার্স প্রোগ্রাম থেকে। ৩০ দিনের অফলাইন ও অনলাইন ট্রেনিং শেষে আমরা পাঁচজন—সৈয়দ আল আমিন, আল মাহমুদ, সুরমা আক্তার সেফা, তারেক শাহরিয়ার, এবং মুহাম্মদ মাসুদুল বারী—একটি লক্ষ্য স্থির করি: ক্লাইমেট চেঞ্জ ও নারীর স্বাবলম্বী নিয়ে কাজ করা।
আমাদের যাত্রা, একটি স্বপ্ন পূরণের পথে।
সমস্যা খোঁজা এবং সমাধানের পথ খুঁজে পাওয়াঃ
ট্রেনিং শেষে, আমরা মাঠ পর্যায়ে বিভিন্ন এলাকায় সার্ভে করি। আমিন বাজার, সাদুল্লাপুর, কামরাঙ্গিচর এবং সাভার উপজেলার কাউন্দিয়া ইউনিয়নের মাঝিরদিয়া গ্রামের জেলে পল্লী—এই চারটি এলাকায় আমরা মানুষের সঙ্গে কথা বলি। যখন আমরা মাঝিরদিয়া গ্রামের জেলে পল্লীতে নারীদের সঙ্গে কথা বলি, তখন জানতে পারি যে তারা নকশিকাঁথা, উলের পন্য, সুতার কাজ এবং মাটি পন্য তৈরিতে বেশ দক্ষ।
প্রোডাক্ট ফাইনালাইজেশন ও উদ্যোগের সূচনাঃ
তাদের এই দক্ষতা আমাদের অনুপ্রাণিত করে। আমরা সিদ্ধান্ত নিই তাদের সঙ্গে কাজ শুরু করার এবং একটি অনলাইন মার্কেটপ্লেস তৈরি করার, যেখানে তাদের তৈরি পণ্য নয় গল্প বিক্রি হবে।
আমাদের চূড়ান্ত পণ্য তালিকায় রয়েছেঃ
• নকশিকাঁথা
• উলের পণ্য
• মাটির পন্য
• এবং অন্যান্য সুতার কাজের পণ্য
লক্ষ্য ও ভবিষ্যৎ পরিকল্পনাঃ
আমাদের উদ্দেশ্য শুধু পণ্য বিক্রি নয়, বরং মাঝিরদিয়া গ্রামের জেলে পল্লীর নারীদের আর্থিকভাবে স্বাবলম্বী করে তোলা। তাদের আত্মবিশ্বাস বাড়ানো এবং অর্থনৈতিক মুক্তি এনে দেওয়াই আমাদের মূল লক্ষ্য।
শেষ কথাঃ
এই যাত্রা কেবল শুরু। আমরা বিশ্বাস করি, প্রতিটি ছোট উদ্যোগই বড় পরিবর্তনের সম্ভাবনা তৈরি করে। আমরা চাই, আপনারা সবাই আমাদের এই মিশনের অংশ হোন এবং এই নারীদের স্বপ্নপূরণে সহযোগিতা করুন।