12/12/2025
চৌকাঠের জন্য আমরা যে কাঠগুলি ব্যাবহার করিঃ
👉 চিটাগাং শিল করাই ( চিটাগাং থেকে আগত )। 🏠বার্মা টিক ( বার্মা থেকে আগত )
🦺চিটাগাং টিক ( চিটাগাং থেকে আগত )
🎁টিক চাম্বুল ( বার্মা থেকে আগত )
🗣️মেহগিনী ( যশোর থেকে আগত )
🏗️ কাঠের পরিমাপের মূল সূত্র হলো (দৈর্ঘ্য × প্রস্থ × উচ্চতা) ÷ ১৪৪ = ঘনফুট (CFT), যেখানে দৈর্ঘ্য ফুটে এবং প্রস্থ ও উচ্চতা ইঞ্চিতে মাপা হয় (যদি ইঞ্চিতে থাকে) বা সব একককে ফুটে নিয়ে আসতে হয়; গোল কাঠের ক্ষেত্রে, দৈর্ঘ্য ফুটে এবং বেড় ইঞ্চিতে পরিমাপ করে (দৈর্ঘ্য × বেড় × বেড়) ÷ ২৩০৪ = ঘনফুট সূত্র ব্যবহার করা হয়। এই পদ্ধতিগুলো কাঠ ব্যবসায় ও নির্মাণে ব্যবহৃত হয়, যা কাঠের আয়তন বের করতে সাহায্য করে।
চেরাই কাঠ (Sawn Timber) পরিমাপের সূত্র:
সূত্র: (দৈর্ঘ্য (ফুট) × প্রস্থ (ইঞ্চি) × উচ্চতা/পুরুত্ব (ইঞ্চি)) ÷ ১৪৪ = ঘনফুট (CFT)।
👍 উদাহরণ: যদি একটি কাঠের টুকরোর দৈর্ঘ্য ৮ ফুট, প্রস্থ ১৪ ইঞ্চি এবং পুরুত্ব ২ ইঞ্চি হয়:
(৮ × ১৪ × ২) ÷ ১৪৪ = ২২৪ ÷ ১৪৪ = ১.৫৬ ঘনফুট (প্রায়)।
👉 গোল কাঠ (Round Log) পরিমাপের সূত্র:
সূত্র: (দৈর্ঘ্য (ফুট) × বেড় (ইঞ্চি) × বেড় (ইঞ্চি)) ÷ ২৩০৪ = ঘনফুট (CFT)।
👉ব্যাখ্যা: এখানে বেড় বলতে কাঠের গুঁড়ির মাঝখানের পরিধিকে (circumference) বোঝানো হয়, যা ইঞ্চিতে মাপা হয়।
উদাহরণ: যদি একটি গোল কাঠের গুঁড়ির দৈর্ঘ্য ১০ ফুট এবং মাঝখানের বেড় ২৪ ইঞ্চি হয়:
(১০ × ২৪ × ২৪) ÷ ২৩০৪ = ৫৭৬০ ÷ ২৩০৪ = ২.৫ ঘনফুট (প্রায়)।
🧱 মনে রাখার বিষয়:
কাঠের হিসাব করার সময় সব মাপ একই এককে (ফুট বা ইঞ্চি) রাখা জরুরি।
১ ঘনফুট = ১৭২৮ ঘন ইঞ্চি (১২" × ১২" × ১২")।
এই সূত্রগুলো কাঠ ব্যবসায়ীদের মধ্যে প্রচলিত পদ্ধতি, যা কাঠের আয়তন (CFT) বের করতে ব্যবহৃত হয়।
চৌকাঠের মাপ ও সাইজঃ
চৌকাঠ সাধারণত ২ রকম মাপের হয়ে থাকে।
👉২.২৫” X ৫.৭৫” ( ৫” ইটের গাঁথুনির জন্য )
👉২.২৫” X ১০.৭৫”( ১০” ইটের গাঁথুনির জন্য )
👉১০” ইটের গাঁথুনিতে ২.২৫” X ৫.৭৫” পুরুত্তের চৌকাঠ ব্যবহার করা জেতে পারে।
চৌকাঠ সাধারণত ৪ সাইজের হয়ে থাকেঃ
চৌকাঠের বর্ণনাচৌকাঠের সাইজপাল্লার সাইজচৌকাঠের জন্য ইটের গ্যাপ রান্নাঘর বা বারান্দার জন্য ৩০” X ৭’২৬.৫” X ৮২”৩১” X ৭’-১”বেড রুমের জন্য৩৬” X ৭’৩২.৫” X ৮২”৩৭” X ৭’-১”বেড রুমের জন্য ( বড় )৪০” X ৭’৩৬.৫” X ৮২”৪১” X ৭’-১”মেইন গেট (ছোট)৪০” X ৭’৩৬.৫” X ৮২”৪১” X ৭’-১”মেইন গেট৪২” X ৭’৩৮.৫” X ৮২”৪৩” X ৭’-১”
পাল্লা ও চৌকাঠের মাপ এছাড়াও অন্য যেকোনো সাইজের হতে পারে।
পাল্লার জন্য আমরা যে কাঠগুলি ব্যাবহার করিঃ
বার্মা টিক ( বার্মা থেকে আগত )
চিটাগাং টিক ( চিটাগাং থেকে আগত )
টিক চাম্বুল ( বার্মা থেকে আগত )
চিটাগাং গামারি (চিটাগাং থেকে আগত )
মেহগিনী ( যশোর থেকে আগত )
বিশেষ দ্রষ্টব্যঃ পাল্লার জন্য আমরা যে কাঠগুলি ব্যাবহার করি, তার মধ্যে বার্মার টিক চাম্বুল কাঠেই একটু সমস্যা হয়। অনেক মডেলে সমস্যা কম হয় আবার অনেক মডেলে সমস্যা বেশি হয়। আমাদের চিটাগাংএর টিক চাম্বূল অনেক ভালো, কিন্তু তা সহজলভ্য নয়।
সিজন করা বার্মার টিক চাম্বুলের চৌকাঠে কোন সমস্যা হয়না, বরং অনেক সুন্দর এবং ভালো।
পাল্লার মাপ ও সাইজঃ
পাল্লা সাধারণত ১.৫ ইঞ্চি পুরুত্তের হয়, ১.৭৫ ইঞ্চি অথবা ২ ইঞ্চিও হতে পারে।
পাল্লার মাপগুলি সাধারণতঃ
চৌকাঠের বর্ণনাপাল্লার সাইজচৌকাঠের সাইজচৌকাঠের জন্য ইটের গ্যাপবারান্দা ও রান্নাঘরের জন্য২৬.৫” X ৮২”৩০” X ৭’৩১” X ৭’-১”বেড রুমের জন্য৩২.৫” X ৮২”৩৬” X ৭’৩৭” X ৭’-১”বেড রুমের জন্য (বড় )৩৬.৫” X ৮২”৪০” X ৭’৪১” X ৭’-১”মেইন গেট (ছোট)৩৬.৫” X ৮২”৪০” X ৭’৪১” X ৭’-১”মেইন গেট৩৮.৫” X ৮২”৪২” X ৭’৪৩” X ৭’-১”