03/08/2026
☞ইটের মাঠ পরিক্ষাঃ-
১/স্যাম্পল ইটটি হাতে নিয়ে, টেপ এর সাহায্যে দৈর্ঘ্য, প্রস্থ,উচ্চতা মেপে নিতে হবে।
২/ ২ টি স্যাম্পল ইট নিয়ে T এর মতো করে স্বাভাবিক মাটিতে স্বাভাবিক অবস্থায় (১.৫ -২) মি. উপর থেকে ফেলতে হবে। ভাঙল কিনা দেখতে হবে।
৩/ স্যাম্পল ইটের ধার,কোণা,পৃষ্ঠদেশ বর্ণ উত্তমরূপে দেখতে হবে।
৪/স্যাম্পল ইটে নখ বা ছুরি দিয়ে আঁচর দিতে হবে। দাগ বসে কিনা দেখতে হবে।
৫/ দুটি ইট দুই হাতে নিতে হবে। একটি ইটকে অপর একটি ইট দিয়ে আঘাত করতে হবে।
৬/ একটি স্যাম্পল ইট ভাঙতে হবে এবং বর্ণ,ছিদ্র পর্যবেক্ষণ করতে হবে।
৭/ ভালো ইট সাধারণত গাঢ় লাল বা তাম্র বর্ণের হয়ে থাকে।