Dream Interior Solutions

Dream Interior Solutions Dream Interior Solutions any kind of better design for home & office

বানাতে অনেক পরিশ্রম লেগেছে, লাইক করতে এক সেকেন্ডও লাগবে না! ♥️
27/09/2024

বানাতে অনেক পরিশ্রম লেগেছে, লাইক করতে এক সেকেন্ডও লাগবে না! ♥️

সরকারের দিকে তাকানোর দরকার নাই।নিজ এলাকার রাস্তা নিজেরা ঠিক করে নিন।আহা কি সুন্দর দৃশ্য 💗পরশুরামে ২০০ জন যুবক মিলে ৫ কিল...
30/08/2024

সরকারের দিকে তাকানোর দরকার নাই।
নিজ এলাকার রাস্তা নিজেরা ঠিক করে নিন।

আহা কি সুন্দর দৃশ্য 💗
পরশুরামে ২০০ জন যুবক মিলে ৫ কিলোমিটার রাস্তা সংস্কার করে ফেলেছে🟢 এর থেকে চমৎকার সংবাদ আর কি হতে পারে💚

23/08/2024

দোকানে গিয়ে দুস্টুমি করে বললাম '৭৪২ টা মুসুর ডাল দিন তো' 🙂

দোকানদার কোন কথা না বলে আমাকে ২০০ গ্রাম ডাল ওজন করে দিয়ে দিল।

অবাক হয়ে বললাম এখানে ৭৪২ টা আছে?
দোকানদার বলল “বাড়ি গিয়ে গুনে নেবেন। আমার ছেলে গুনে দেখেছে কেজিতে ৩৭১০ টা হয়। সেই হিসাবে ২০০ গ্ৰামে ৭৪২ টা হবে।"

আপ্লুত হয়ে আমি জিজ্ঞেস করলাম, “কী করেন আপনার ছেলে?”

দোকানদার বলল “আপনার মতোই আকা-ইম্যা , কলেজ বন্ধ, পাড়ার আড্ডা বন্ধ তাই বাড়িতেই এই সব করে। মুসুর ডাল শেষ করে এখন কালোজিরে ধরেছে!" 🙂

বিলাসিতার কি শেষ আছে!!!!!সিংগাপুরের সাতচল্লিশ বছর বয়ষ্ক মিলিয়নিয়ার একজন একটি বইতে লিখেছেন, 'আমাকে প্রায়ই বিদেশ যেতে হয় এ...
23/08/2024

বিলাসিতার কি শেষ আছে!!!!!
সিংগাপুরের সাতচল্লিশ বছর বয়ষ্ক মিলিয়নিয়ার একজন একটি বইতে লিখেছেন, 'আমাকে প্রায়ই বিদেশ যেতে হয় এবং আমি ফ্লাই করি ইকোনমি ক্লাশে সবার সাথে। একজন আমাকে জিজ্ঞেস করলেন, এত ধনী হওয়ার পরও আপনি কেন ইকোনমি ক্লাশে ভ্রমন করেন? আমি উত্তর দেই, এ জন্যই তো আমি সিংগাপুরের সেরা ধনী।'

আরেকটি অতি মূল্যবান কথা তিনি বলেছেন, তাহলো, 'বিলাসিতার আসলে শেষ নেই। কোনো বিলাসিতাই আপনার তৃপ্তি শেষ করতে পারবে না। যেমন, একটি 'গুচি' ব্যাগ কিনলেন, কেনা অব্দি আপনার আনন্দ। এরপর কিন্তু আপনার আরেকটি দামি ব্যাগ পছন্দ হবে, আপনি তাও কিনবেন, তারপর আরেকটা-- এটা আসলে নেভার এন্ডিং প্রসেস।'

আমি এ লেখা লিখছি, নিজের জন্য। আমরা মধ্যবিত্তরা যখন একটু বিত্তের মুখ দেখি, তখন সেটা দিয়ে জীবনের অনেক অপূর্ণ ইচ্ছে পূরণ করে ফেলতে চাই। আমার মধ্যেও এ সমস্যা আছে।

আমাদের অনেকের আছে।

আমরা মধ্যবিত্ত পরিবারে বড় হই। তারপর কষ্ট করে মোটামুটি দাঁড়াই। তখন মনে হয়, জীবন তো একটাই; অতএব, মধ্যবিত্তের সীমাবদ্ধতায় যা কিনতে পারিনি, সেগুলো এবার কেনা যাক। এটা শুধু আমার নয়, অনেকের সমস্যা।
এখন মনে হচ্ছে, এটা হচ্ছে জীবনের বড় ভুলের একটি। কারণ কোনো 'কেনাই' আসলে কারো চূড়ান্ত তৃপ্তি আনতে পারবে না। 'গুচি' জুতোর পর আমাদের 'আরমানি' কিনতে ইচ্ছে করবে। আরমানির পর 'বারবারি'। আই ফোন ১২ কিনলে পরের বছর আই ফোন ১৩ কিনতে চাইব।

এভাবেই আসলে ধ্বংস হয় নিজের আর্থিক সংগতি। ধ্বংস হয় আত্মার শুদ্ধতা। এগুলো কেনার টাকা জোগাড় করার জন্য অশুদ্ধ দৌড় শুরু হয়, যার কোন ফিনিশিং পয়েন্ট নেই। অথচ একটি বিলাসের খরচ যদি আমি একজন বিপন্ন শিক্ষার্থীর পেছনে খরচ করতাম- সেটা হয়তো শত বছর অবদান রাখত। একজন রোগীর পেছনে খরচ করতাম, তিনি হয় তো তাঁর বাচ্চাগুলোকে গুছিয়ে যাওয়ার জন্য আর ক'দিন সময় পেতেন। অথচ, আমি ফালতু জামা, জুতো, কলম, ঘড়ি, চশমা এগুলোর পেছনে ছুটেছি।

মানুষের পেছনে ছুটিনি।
আসলে কোনো টাকাই নিজের নয়, তা সমাজের টাকা। তাই পাই-পয়সা খরচের সময়ও আমাদের ভাবা উচিত, এ পয়সাটি কীভাবে খরচ করলে শুধু আমি না, আমরা সবাই উপকৃত হবো।
তিনি আমাকে নিজের কাছে নিজেকে 'ভিলেন' বানিয়ে দিলেন!
゚ #সংগৃহীত #বিবেক

মনমুগ্ধকর গ্রাম বাংলার পথে I🌎 দত্তখলা, ব্রাহ্মণবাড়িয়া
22/02/2024

মনমুগ্ধকর গ্রাম বাংলার পথে I

🌎 দত্তখলা, ব্রাহ্মণবাড়িয়া

21/02/2024
ময়মনসিংহের মানুষের খুব পরিচিত একটা জায়গা।© Bristy Nag
21/02/2024

ময়মনসিংহের মানুষের খুব পরিচিত একটা জায়গা।

© Bristy Nag

চাঁদপুরের তিন নদীর মোহনা🌹কেমন লাগছে ভিউটা ✌️
08/02/2024

চাঁদপুরের তিন নদীর মোহনা🌹
কেমন লাগছে ভিউটা ✌️

গ্রাম বাংলা সবুজ প্রাকৃতিক দৃশ্য সত্যিই অসাধারণ।রসুলপুর উপজেলা নবীনগর ও গোকর্ণ ঘাট সদর উপজেলা ব্রাক্ষণবাড়িয়া.....
07/02/2024

গ্রাম বাংলা সবুজ প্রাকৃতিক দৃশ্য সত্যিই অসাধারণ।

রসুলপুর উপজেলা নবীনগর ও গোকর্ণ ঘাট সদর উপজেলা ব্রাক্ষণবাড়িয়া.....

আবার আসিব ফিরে– জীবনানন্দ দাশআবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে — এই বাংলায়হয়তো মানুষ নয় — হয়তো বা শঙ্খচিল শালিকের বেশ...
01/02/2024

আবার আসিব ফিরে
– জীবনানন্দ দাশ
আবার আসিব ফিরে ধানসিঁড়িটির তীরে — এই বাংলায়
হয়তো মানুষ নয় — হয়তো বা শঙ্খচিল শালিকের বেশে;
হয়তো ভোরের কাক হয়ে এই কার্তিকের নবান্নের দেশে
কুয়াশার বুকে ভেসে একদিন আসিব এ কাঠাঁল-ছায়ায়;
হয়তো বা হাঁস হবো — কিশোরীর ঘুঙুর রহিবে লাল পায়,
সারাদিন কেটে যাবে কলমির গন্ধভরা জলে ভেসে ভেসে;
আবার আসিব আমি বাংলার নদী মাঠ খেত ভালোবেসে
জলাঙ্গীর ঢেউয়ে ভেজা বাংলার এ সবুজ করুণ ডাঙায়;

হয়তো দেখিবে চেয়ে সুদর্শন উড়িতেছে সন্ধ্যার বাতাসে;
হয়তো শুনিবে এক লক্ষ্মীপেচাঁ ডাকিতেছে শিমুলের ডালে;
হয়তো খইয়ের ধান ছড়াতেছে শিশু এক উঠানের ঘাসে;
রূপসার ঘোলা জলে হয়তো কিশোর এক শাদা ছেঁড়া পালে
ডিঙা বায়; — রাঙা মেঘ সাঁতরায়ে অন্ধকারে আসিতেছে নীড়ে
দেখিবে ধবল বক; আমারেই পাবে তুমি ইহাদের ভিড়ে।

Address

Bhuyan Mansion (2nd Floor) Masjid Market Brahmanbaria
Dhaka
1208

Opening Hours

Monday 09:00 - 20:00
Tuesday 09:00 - 20:00
Wednesday 09:00 - 20:00
Thursday 09:00 - 20:00
Friday 09:00 - 20:00
Saturday 09:00 - 20:00
Sunday 09:00 - 20:00

Telephone

+8801776380454

Website

Alerts

Be the first to know and let us send you an email when Dream Interior Solutions posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Dream Interior Solutions:

Share