02/02/2025
কাক ও কলসের বুদ্ধি
এক গ্রীষ্মের দিনে প্রচণ্ড গরম পড়ছিল। এক তৃষ্ণার্ত কাক আকাশে উড়তে উড়তে চারদিকে পানি খুঁজছিল। অনেকক্ষণ খোঁজার পর সে একটি বাগানে একটি মাটির কলস দেখতে পেল। কাকটি উড়ে এসে কলসের কাছে বসলো এবং দেখলো যে কলসের নিচে সামান্য পানি আছে, কিন্তু তার ঠোঁট সেখানে পৌঁছাতে পারছে না।
কাকটি চিন্তা করতে লাগলো। হঠাৎ তার মাথায় একটি বুদ্ধি এলো। সে চারপাশে ছোট ছোট পাথর খুঁজতে লাগলো এবং একে একে কলসের মধ্যে ফেলতে থাকলো। প্রতিবার যখন সে একটি পাথর ফেলতো, পানির স্তর একটু একটু করে ওপরে উঠতে থাকলো।
অবশেষে, অনেক পাথর ফেলার পর, পানি এতটাই ওপরে এলো যে কাক সহজেই তা পান করতে পারল। তৃষ্ণা মিটিয়ে কাক আনন্দের সাথে উড়ে গেল।
শিক্ষা: বুদ্ধি ও ধৈর্য থাকলে যে কোনো সমস্যার সমাধান করা সম্ভব!