16/03/2025
#স্ট্রবেরি_গাছের_মাটি_তৈরি_যত্ন_ও_পরিচর্যা : (Strawberry plant care)
🍓 স্ট্রবেরি গাছ সারা বছর বেঁচে থাকে। ফল দেয় শুধুমাত্র শীতকালে (ফেব্রুয়াবির - মার্চ মাসে)।
🍓 টব নির্বাচন :
স্ট্রবেরি গাছের জন্য ৬"/৮" টব উপযুক্ত। তাছাড়া আপনার পছন্দ মতো যেকোনো গামলা ধরনের টবেও রোপন করতে পারেন।
🍓 পানি নিষ্কাশন :
টবের পানি নিষ্কাশনের জন্য অবশ্যই টবের নিচে ছিদ্র থাকতে হবে। ছিদ্র না থাকলে পানি জমে যাবে এবং গাছের গোড়া পঁ*চতে শুরু করবে এবং গাছ মা*রা যাবে।
🍓 মাটি তৈরির জন্য প্রয়োজনীয় উপকরণ :
এই গাছের জন্য ওয়েল ড্রেইনেড (সহজে পানি নিষ্কাশন হয় এমন) মাটি ব্যবহার করতে হবে। এর জন্য ৪ ভাগ মাটি, ২ ভাগ সাদা বালি, ২ ভাগ ভার্মিকম্পোস্ট (কেঁচো সার ) বা ১ বছরের পুরোনো গোবর সার, ২ ভাগ কোকোপিট, ১ মুঠ শিং কুচি, ১ মুঠ নিম খৈল, ১ চামুচ সরিষার খৈল গুঁড়া এবং হাফ চা চামুচ ফাঙ্গিসাইড ভালোভাবে মিশিয়ে মাটি তৈরী করতে হবে।
🍓 পানি:
স্ট্রবেরি গাছ ময়েস্ট মাটি পছন্দ করে। খেয়াল রাখতে হবে যেন একবারে মাটি পুরোপুরি শুকিয়ে না যায়। মাটি শুকানোর আগেই স্ট্রবেরি গাছে পানি দিতে হবে। যদি মাটি ভেজা থাকে তাহলে পানি দেয়া যাবে না। আবার বেশি পানিও (over watering) দেয়া যাবে না।
🍓 সূর্যালোক :
স্ট্রবেরি গাছের জন্য সম্পূর্ণ সূর্যালোক প্রয়োজন। সেপ্টেম্বর মাস থেকে মার্চ মাস পর্যন্ত স্ট্রবেরি গাছ সরাসরি সূর্যালোকে রাখতে হবে।
🍓 সার (খাবার) :
গাছ প্রতিস্থাপনের এক মাস পর যখন গাছ ভালো ভাবে বৃদ্ধি পেতে শুরু করবে তখন থেকে ফুল আসার আগে পর্যন্ত সরিষার খৈল পঁচানো পানি সার দিতে হবে মাসে ১ বার।
🌸 ফুল আসার পর একটি মিশ্র সার দিতে হবে। এই সার দেয়ার আগে টবের মাটি অল্প নিরানী দিয়ে নিতে হবে।
✔️ মিশ্র সার তৈরির নিয়ম:
১ ভাগ ভার্মিকম্পোস্ট, ১/৪ ভাগ সরিষার খৈল, ১/৪ ভাগ শিং কুচি, হাফ চা চামুচ DAP, ১ মুঠ কলার খোসা গুঁড়া ভালোভাবে মিশিয়ে গাছে দিতে হবে।
✔️ মিশ্র সার গাছে দেয়ার পর টবের মাটির সাথে সার গুলো মিশিয়ে গাছে পানি দিতে হবে।
🍓 সপ্তাহে ১ বার গাছে নিম তেল স্প্রে করতে হবে।
১ লিটার পানিতে হাফ চা চামুচ নিম তেল নিয়ে ভালোভাবে মিশিয়ে গাছে স্প্রে করতে হবে
#স্ট্রবেরি #ছাদবাগান 'sminigarden