ONE POINT AGRO

ONE POINT AGRO One Point Agro is working for agricultural service.

31/12/2023

Happy New year 2024.

02/04/2023

দুঃখ নিজেই নিজের খেয়াল রাখতে পারে, কিন্তু আনন্দের পুরোটা উপভোগ করতে চাইলে অবশ্যই তোমাকে তা কার সঙ্গে ভাগ করে নিতে হবে।

----- মার্ক টোয়েন

02/04/2023

চন্দ্রের যা কলঙ্ক সেটা কেবল মুখের উপরে, তার জ্যোৎস্নায় কোনো দাগ পড়ে না।

— রবি ঠাকুর

01/04/2023

আমি ব্যর্থতা কে মেনে নিতে পারি কিন্তু আমি চেষ্টা না করাকে মেনে নিতে পারিনা।
----মাইকেল জর্ডান

01/04/2023

যাহা তুমি দেখাও, তার চেয়ে বেশি তোমার থাকা উচিত।

যা তুমি জান, তার তুলনায় কম কথা বলা উচিত।

----উইলিয়াম সেক্সপিয়ার

01/04/2023

শত্রু মরে গেলে আনন্দিত হবার কারন নেই। শত্রু সৃষ্টির কারনগুলো এখনও মরেনি।
----ওল পিয়ার্ট

****অবশেষে হচ্ছে জব্বারের বলী খেলা****১৫ এপ্রিল, ২০২২......বিডি প্রতিদিনচট্টগ্রামে শত বছর ধরে চলমান লালদীঘির মাঠে ঐতিহাস...
15/04/2022

****অবশেষে হচ্ছে জব্বারের বলী খেলা****
১৫ এপ্রিল, ২০২২......বিডি প্রতিদিন

চট্টগ্রামে শত বছর ধরে চলমান লালদীঘির মাঠে ঐতিহাসিক জব্বারের বলীখেলা ও বৈশাখী মেলা নিয়ে তৈরি হয় অনিশ্চয়তা। আয়োজক কমিটি এবারও মেলা আয়োজন না করার ব্যাপারে সংবাদ সম্মেলন করে আনুষ্ঠানিকভাবে ঘোষণা দেয়।

তবে এ অনিশ্চয়তা কাটছে। চট্টগ্রাম সিটি করপোরেশনের (চসিক) মেয়র মো. রেজাউল করিম চৌধুরীর উদ্যোগ ও আগ্রহে অবশেষে বৈশাখী মেলা ও খেলা অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা দেখা দিয়েছে।

আগামীকাল শনিবার বেলা ১১টায় মেয়রের বাসায় প্রস্তুতিমূলক বৈঠক হওয়ার কথা।
জানা যায়, বৈশ্বক মহামারি করোনার কারণে ২০২০ ও ২০২১ সালে শতবর্ষী বৈশাখী মেলা ও খেলা অনুষ্ঠিত হয়নি। এবার করোনা সংক্রমণ কমছে। কিন্তু এবারও তৃতীয়বারের মাঠ সংকটসহ নানা কারণে মেলা অনুষ্ঠিত না হওয়ার উপক্রম হয়। তবে চসিক মেয়রের আগ্রহে বৃহস্পতিবার রাত ১১টার পর মেয়রের বহদ্দারহাটের বাসায় টানা দুই ঘণ্টা ধরে মেলা ও বলীখেলা কমিটির সঙ্গে মেয়র বৈঠক হয়। বৈঠকে যথাসময়ে ১২ বৈশাখ লালদীঘির প্রধান সড়কেই বলীখেলা ও তিনদিনের বৈশাখী মেলা চালুর সিদ্ধান্ত দেন। আয়োজনে এই সার্বিক ব্যবস্থাপনায় থাকবে চসিক।

আবদুল জব্বার স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটির সাংগঠনিক সম্পাদক সাবেক কাউন্সিলর মুহাম্মদ জামাল হোসেন বলেন, ‌‘মেয়র বিষয়টি নিয়ে দীর্ঘসময় ধরে কথা বলেছেন। এরপর থেকে মেলা অনুষ্ঠিত হওয়া ব্যাপারে আশার আলো দেখা দিয়েছে। শনিবার আবারও মেয়র মহোদয়ের বাসায় প্রস্তুতিমূলক বৈঠক অনুষ্ঠিত হবে। আশা করি, লালদীঘির সড়কেই যথাসময়ে বলীখেলা ও তিন দিনব্যাপী বৈশাখী মেলা অনুষ্ঠিত হবে।’

জানা যায়, ইংরেজ শাসনের বিরুদ্ধে যুব সমাজকে ঐক্যবদ্ধ করতে চট্টগ্রাম শহরে এই বলীখেলা অনুষ্ঠানের প্রচলন হয়। ১৩১৬ বাংলার ১২ বৈশাখ, ১৯০৯ সালে প্রথম এই বলীখেলা অনুষ্ঠিত হয়। ২০১৯ সাল পর্যন্ত আসর নিয়মিত অনুষ্ঠিত হয়। এই বলীখেলা উপলক্ষে কয়েকদিন ধরে মেলা চলে, যা প্রাণের উৎসবে পরিণত হয়। বৃটিশ শাসনের অবসানের পর রাষ্ট্রীয় এই মেলার পরিধি ও জনপ্রিয়তা ব্যাপকতা লাভ করে। চট্টগ্রাম পৌরসভার পর সিটি করপোরেশন, স্থানীয় পুলিশ প্রশাসন ও গণমাধ্যমের প্রত্যক্ষ সহযোগিতায় আবদুল জব্বার স্মৃতি স্মৃতি কুস্তি প্রতিযোগিতা ও মেলা কমিটি প্রতি বছর ১২ বৈশাখ এই অনুষ্ঠান আয়োজন করে এসেছে।

বিডি প্রতিদিন/জুনাইদ আহমেদ

***মন্ত্রীর মিটিংয়ের পর পিঁয়াজ কেজিতে বাড়ল ১০ টাকা***নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে দিশাহারা মানুষদুই দিন আগেই বাণিজ্যমন্ত্রী...
05/03/2022

***মন্ত্রীর মিটিংয়ের পর পিঁয়াজ কেজিতে বাড়ল ১০ টাকা***
নিত্যপণ্যের মূল্যবৃদ্ধিতে দিশাহারা মানুষ

দুই দিন আগেই বাণিজ্যমন্ত্রী মিটিং করে সতর্ক করে দিয়েছেন। অসাধু ব্যবসায়ীদের হুঁশিয়ারি দিয়ে বলেছেন, সরকারের চেয়ে কারও হাত লম্বা নয়। মিটিংয়ে উপস্থিত আইনশৃঙ্খলা রক্ষাবাহিনী ও গোয়েন্দা সংস্থাগুলোকে বাজার নজরদারি বাড়ানোর বিষয়ে কড়া নির্দেশনা দিয়েছেন। সরকারের এসব হুমকি-ধমকিতেও কোনো কাজ হচ্ছে না। সকালে বাজারে গিয়ে দেখলাম পিঁয়াজের দাম কেজিতে বেড়ে গেছে ১০ টাকা...!’ গতকাল সকালে বাজার করতে গিয়ে রাজধানীর রূপনগর আবাসিক এলাকার এক অবসরপ্রাপ্ত কর্মকর্তা এভাবেই নিজের ক্ষোভ প্রকাশ করেন। তিনি হতাশা প্রকাশ করে আরও জানান, আগের দিন সন্ধ্যায় হাঁটতে বেড়িয়ে প্রতি কেজি পিঁয়াজ ৫০ টাকা কেজি দরে বিক্রি করতে দেখেন। ভেবেছিলেন পরদিন সকালে পণ্যটি কিনবেন। তবে সকালে বাজারে এসে দেখেন এক রাতেই পণ্যটির দাম বেড়ে গেছে। গতকাল দেশি ও আমদানিকৃত পিঁয়াজ কমবেশি ৬০ টাকা কেজি দরে খুচরা বিক্রি হয়েছে পাড়া-মহল্লার দোকানগুলোতে। দাম বাড়ার কারণ জানতে চাইলে খুচরা ব্যবসায়ীরা এ প্রতিবেদককে জানান, তারা পাইকারি বাজার থেকেই বেশি দামে কিনেছেন। কী কারণে দাম বেড়েছে এ বিষয়ে তারা কিছু জানেন না। এক ভ্যানওয়ালা পিঁয়াজ বিক্রেতা বিরক্ত হয়ে বলেন, চাল, ডাল সবকিছুরই তো দাম বাড়ছে, খালি পিঁয়াজের কথা জিগান ক্যান?

গত মাসের শুরুতেও প্রতি কেজি পিঁয়াজের খুচরা মূল্য ছিল ৩০ থেকে ৩৫ টাকা। ফেব্রুয়ারির মাঝামাঝি তা বাড়তে শুরু করে। এক সপ্তাহে পণ্যটির দাম কেজিতে ১৫ থেকে ২০ টাকা বেড়ে ৫০ টাকায় ওঠে। গত কয়েকদিন ধরে ৪৫ থেকে ৫০ টাকা কেজি দরেই বিক্রি হচ্ছিল মসলাজাতীয় এ পণ্যটি।

নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে দিশাহারা মানুষ : নিত্যপণ্যের মূল্য বৃদ্ধিতে দিশাহারা হয়ে পড়ছেন রাজধানীর বাসিন্দারা। প্রতিদিন বাড়ছে সব ধরনের নিত্য প্রয়োজনীয় পণ্যের দাম। এক সপ্তাহের ব্যবধানে পিঁয়াজের দর কেজিতে বেড়েছে ১৫ টাকা পর্যন্ত। একই সঙ্গে কাঁচা সবজি কিনতেও পকেট ফাঁকা হচ্ছে সবার। নাগালের বাইরে রয়েছে অনেক পণ্য। ১০০ টাকা কেজি পর্যন্ত ছাড়িয়েছে কয়েকটি সবজির দাম। কেউ কেউ শুধু আলু খেয়েই চালাচ্ছেন সংসার। শুধু একই রয়েছে ব্রয়লার মুরগির দাম। ভোজ্য তেলের দর বেসামাল কয়েক সপ্তাহ ধরে। কোনো কোনো বাজারে ভোজ্য তেল পাওয়াই যায় না। পরিস্থিতি প্রতিদিন কঠিন হয়ে উঠছে সবার জন্য। গতকাল রাজধানীর বিভিন্ন বাজার ঘুরে দেখা গেছে, বরবটি বিক্রি হচ্ছে কেজিপ্রতি ১৪০ থেকে ১৬০ টাকায়। কেজি ১০০ টাকার ওপরে বিক্রি হচ্ছে আরও দুটি সবজি। এর মধ্যে বাজারে নতুন আসা ঢেঁড়শের কেজি বিক্রি হচ্ছে ১১০ থেকে ১২০ টাকা। করলার কেজি ১০০ থেকে ১২০ টাকা। তবে নিম্নমানের করলা কোথাও কোথাও ৫০ টাকা কেজিও বিক্রি হতে দেখা গেছে। ৪৫ থেকে ৫০ টাকা কেজি বিক্রি হওয়া পিঁয়াজ এখন ৬০ টাকা কেজি বিক্রি হচ্ছে। কোথাও পিঁয়াজ ৬৫ টাকা পর্যন্ত বিক্রি করছেন ব্যবসায়ীরা। ১৫ টাকা কেজি বিক্রি হওয়া আলুর কেজি এখন ১৮ টাকা। টমেটো আগের সপ্তাহে ৪০ টাকা কেজি বিক্রি হলেও এখন বিক্রি হচ্ছে ৬০ টাকায়। ফুলকপি বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকা। শিমের কেজি ৬০ থেকে ৭০ টাকা। শালগমের (ওলকপি) কেজি ৩০ থেকে ৪০ টাকা। লাউয়ের পিস বিক্রি হচ্ছে ৫০ থেকে ৬০ টাকায়। লালশাকের আঁটি ১০ থেকে ১৫ টাকা, পালংশাকের আঁটি বিক্রি হচ্ছে ১০ থেকে ১৫ টাকায়। বেগুনের কেজি ৫০ থেকে ৭০ টাকা। গাজরের কেজি বিক্রি হচ্ছে ৩০ টাকায়। মুলার কেজি ৩০ থেকে ৪০ টাকা। সাদা মুরগির কেজি ১৬০ থেকে ১৬৫ টাকা। আর সোনালি মুরগির কেজি বিক্রি হচ্ছে ২৯০ থেকে ৩২০ টাকায়।

#বাংলাদেশ প্রতিদিন
শনিবার, ৫ মার্চ, ২০২২ ০০:০০ টা

12/02/2022
!!গরুর খামারে অনুকরণীয় দৃষ্টান্ত নাছিরের!!গরু চাষ করেও যে স্বাবলম্বী হওয়া যায় তার অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে শার্শা...
09/02/2022

!!গরুর খামারে অনুকরণীয় দৃষ্টান্ত নাছিরের!!

গরু চাষ করেও যে স্বাবলম্বী হওয়া যায় তার অনুকরণীয় দৃষ্টান্ত স্থাপন করেছে শার্শার পুটখালি গ্রামের নাছির নামের এক যুবক। ভারত থেকে চোরাইপথে আসা দেশের সবচেয়ে বড় খাটাল (গরু রাখার স্থান) যশোরের পুটখালি গ্রামে। গ্রামের ১০ জনের মতো নাছিরও একসময় গরু ব্যবসা করতো। ভারত থেকে গরু আসা বন্ধ হলেও গরুর প্রেমে পড়ে পুটখালির মাঠে গড়ে তুলেন বিশাল খামার।

মাত্র পাঁচটি গরু নিয়ে ছোট্ট একটি খামার শুরু করে আজ সেখানে শোভা পাচ্ছে প্রায় ৯শ গরুর বিশাল কর্মযজ্ঞ। ৯ বছর ধরে তিল তিল করে গড়ে তুলেছেন স্বপ্নের গরুর খামার। ২০১৩ সালে নেপালি জাতের মাত্র ৫টি গরু দিয়ে যাত্রা শুরু করেন খামারের। পরবর্তীতে স্থানীয় একটি এনজিও থেকে ৩ লাখ টাকা ঋণ ও নিজস্ব কিছু পুঁজি দিয়ে আরও ৫টি গরু ক্রয় করেন। ১০টি গরু থেকে পর্যায়ক্রমে বংশ বৃদ্ধির মাধ্যমে আজকের এ অবস্থায় এসে পৌঁছেছে খামারটি। বর্তমানে তার খামারে ১২০ টি দুধের গাভি রয়েছে। এসব গাভি থেকে প্রতিদিন ৫০০-৬০০ লিটার দুধ পেয়ে থাকেন। বিভিন্ন দুগ্ধ প্রক্রিয়াজাত কোম্পানি ও স্থানীয় মিস্টির দোকানে এসব দুধ সরবরাহ করে থাকেন তিনি। বর্তমানে তার খামারে ১২০টি গাভি, ৫৫০টি ষাঁড় ও ১২০টি বাছুর রয়েছে। যার আনুমানিক বাজার মূল্য প্রায় ১০ কোটি টাকা। ডেইরি খামারের পাশাপাশি রয়েছে একটি ছাগলের খামার। যেখানে দেশি ও উন্নত জাতের প্রায় ১২৫ টি ছাগল রয়েছে।

বর্তমানে তার খামারে কাজ করছেন ৮৫ জন শ্রমিক। তাদের ৮ হাজার থেকে ১২ হাজার টাকা পর্যন্ত বেতন দিচ্ছেন। শ্রমিকরা জানান, এখানে কাজ করতে পেরে তারা অনেক খুশি।
খামারি নাছির উদ্দিন জানান, প্রত্যেক বছরে খরচ বাদ দিয়ে দেড় থেকে ২ কোটি টাকা আয় হয়ে থাকে। গরুর খাদ্যের দাম ও দুধের বাজার ওঠা-নামার সাথে আয়ও ওঠা-নামা করে থাকে। তার খামারের সফলতার পেছনে স্থানীয় প্রাণিসম্পদ কর্মকর্তার সহযোগিতা রয়েছে। খামার করার পর থেকে আজ পর্যন্ত বড় ধরনের তেমন কোনো সমস্যা হয়নি।

পুটখালি গ্রামের আল আমিন জানান, আত্মনির্ভরশীল নাছির এখন এলাকাবাসী ও পরিবারের কাছে শ্রদ্ধা-ভালোবাসার মানুষ। তাঁকে অনুসরণ করে এলাকায় এখন অনেকেই গরু, ছাগল, হাঁস-মুরগির খামার করছেন। বিশেষ করে সীমান্তবর্তী অঞ্চলের মানুষ নাছিরের সাফল্যে স্বাবলম্বী হওয়ার অনুপ্রেরণা পেয়েছেন।

যশোর জেলা প্রাণি সম্পদ অধিদফতরের কর্মকতা ড. রাশেদুল হক জানান, নাছিরের খামার এ অঞ্চলের সবচেয়ে বড় গরুর খামার। তিনি একজন দক্ষ খামারি। তাকে দেখে গ্রামের অন্যান্যরা গরু পালনে উৎসাহিত হচ্ছেন। তার খামারের গরু জেলার চাহিদা মিটিয়ে দেশের বিভিন্ন অঞ্চলে সরবরাহ করা হচ্ছে। আমারা কনোরায় ক্ষতিগ্রস্থ খামারীদের সরকারী ভাবে প্রনোদনা দেয়ার চেষ্টা করছি

বিডি প্রতিদিন/হিমেল

Is organic food actually better for you?Organic foods often have more beneficial nutrients, such as antioxidants, than t...
01/10/2021

Is organic food actually better for you?

Organic foods often have more beneficial nutrients, such as antioxidants, than their conventionally-grown counterparts and people with allergies to foods, chemicals, or preservatives may find their symptoms lessen or go away when they eat only organic foods. Organic produce contains fewer pesticides.

Address

Sarisabari
Jamalpur Sadar Upazila
2055

Alerts

Be the first to know and let us send you an email when ONE POINT AGRO posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ONE POINT AGRO:

Share