Green Petal Express

Green Petal Express Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Green Petal Express, Gardener, যশোর সদর, Jessore.

ছাদ বাগান বা টবে চাষাবাদ করতে আমরা অনেকেই রাসায়নিক সার ব্যবহার করতে চাই না। রাসায়নিক সারের বিকল্প হিসেবে কিছু ঘরোয়া পদ্ধ...
01/04/2024

ছাদ বাগান বা টবে চাষাবাদ করতে আমরা অনেকেই রাসায়নিক সার ব্যবহার করতে চাই না।

রাসায়নিক সারের বিকল্প হিসেবে কিছু ঘরোয়া পদ্ধতিতে অর্গানিক সার।

🌶️ক্যালসিয়ামের অভাব পুরন করে ডিমের খোসা। ডিমের খোসা গুরো করে দিয়ে দিন। খাবার চুনের পানিও ক্যালসিয়াম এর অভাবে দিতে পারেন।

🍆নাইট্রোজেনের ঘাটতি পুরন করতে চাল বা ডাল ধোয়া পানি দিন। ভাতের মাড় পানি মিশিয়ে পাতলা করে গাছের গোড়ায় দিন। চা পাতার গুড়ো শুকিয়ে দিতে পারেন।

🍅পটাশিয়াম এর ভাল উৎস হচ্ছে কলার ছোলা, পেয়াজের খোসা। শুকিয়ে গাছের গোড়ায় দিবেন।

☘️বাগানের ছাটাই কৃত লতাপাতা ছাদের এক অংশে শুকিয়ে গুড়ো করে মাটির সাথে মিশিয়ে দিবেন এটা খুব ভাল কাজ করে আবার কোন গন্ধ ও হবে না।

🥬এছাড়া শাক সবজীর উচ্ছিষ্ট অংশ নিদ্রিষ্ট পাত্রে পানি সহ জমিয়ে ৭ দিন পর তরল স্যার হিসেবে ব্যবহার করলে আলাদা কোন রায়সানিক স্যার ব্যবহার করতে হবে না।

🫒সরিষা খৈল গাছের হরলিক্স এর কাজ করে। সরিষা খৈল পচিয়ে সেই পানি প্রতি ১০ দিন অন্তর দিলে সব ধরনের পুষ্টি চাহিদা পুরন হয়।

🌻কীটনাশক হিসেবে নিমতেল, হলুদের গুড়ো, ছাই নিয়মিত ব্যবহার করুন সব গাছে প্রতি ১৫ দিন পর পর। গাছে পোকা ধরুক আর না ধরুক।

Copy

25/03/2024
সাশ্রয়ী পানি সেচের আধুনিক DIY পদ্ধতি। বাগান উৎসাহীরা সর্বদা তাদের উদ্ভিদের যত্ন নেওয়ার জন্য উদ্ভাবনী, টেকসই পদ্ধতির সন্...
10/01/2024

সাশ্রয়ী পানি সেচের আধুনিক DIY পদ্ধতি।

বাগান উৎসাহীরা সর্বদা তাদের উদ্ভিদের যত্ন নেওয়ার জন্য উদ্ভাবনী, টেকসই পদ্ধতির সন্ধানে থাকে, বিশেষত উপায়ে যা সম্পদ সংরক্ষণ করে এবং খরচ কমায়। এই নিবন্ধে, আমরা দৈনন্দিন গৃহস্থালির জিনিসগুলি ব্যবহার করে গাছপালাকে সহজে ও সাশ্রয়ী পদ্ধতিতে পানি দেওয়ার জন্য একটি সহজ, তবে অত্যন্ত কার্যকর DIY পদ্ধতি উপস্থাপন করব। এই পদ্ধতিশুধুমাত্র সাশ্রয়ী নয় বরং পরিবেশগতভাবে বন্ধুত্বপূর্ণ, যাতে আপনার গাছপালা সঠিক পরিমাণে পানি সেচ পায় তা নিশ্চিত করে, সাথে সাথে পানির অপচয় রোধ করে।

সুবিধাদি:

* মূল স্থানে লক্ষ্যযুক্ত বিতরণের মাধ্যমে দক্ষ পানির ব্যবহার, তাই পানির অপচয় রোধ হয়।

* ঘন ঘন পানি দেওয়ার প্রয়োজনীয়তা হ্রাস করে, সময় এবং সংস্থান সাশ্রয় করে।

* ছাদ বাগান এবং বহিরঙ্গন গাছপালা জন্য আদর্শ পদ্ধতি।

প্রয়োজণীয় উপকরণ:

* একটি বড় প্লাস্টিকের বোতল (৫-লিটার আকার ভাল কাজ করে)
* মার্কার
* উত্তপ্ত লোহার চিকন রড

ধাপ সমূহ :

বোতল প্রস্তুত করুন: বোতলটি পরিষ্কার করুন এবং লেবেলগুলি সরান। এটিতে দুটি লাইন চিহ্নিত করুন - একটি নীচে থেকে প্রায় ১৫ সেন্টিমিটার এবং আরেকটি ঘাড় থেকে ৫ সেন্টিমিটার নিচে ।

পানির আউটলেট তৈরি করুন: বোতলের নীচে থেকে প্রায় ৫ সেন্টিমিটার উপরে একটি ও ঘাড় থেকে ৫ সেন্টিমিটার নিচে ছোট ছিদ্র করুন।

বোতলটি পূরণ করুন: উপরের ছিদ্র পর্যন্ত পানি দিয়ে পূরণ করুন এবং ক্যাপটি শক্ত করে লাগান।

বোতলটি রাখুন: গাছের কাছে একটি গর্ত খনন করুন এবং বোতলটিকে চিহ্নিত লাইন পর্যন্ত অর্থাৎ ১৫ সেন্টিমিটার পর্যন্ত পুঁতে দিন, খেয়াল রাখতে হবে যেন ছিদ্রটি গাছের দিকে থাকে।

চূড়ান্ত ধাপ: বোতলটি সম্পূর্ণভাবে পূরণ করুন, ক্যাপটি বন্ধ করুন এবং ঘাড়টি উন্মুক্ত রেখে মাটি দিয়ে ঢেকে দিন।

© কৃষি বার্তা

চীনাবাদাম যেভাবে হয়ঃচীনাবাদাম গাছে এক ব্যতিক্রম ঘটনা ঘটে। এর ফুল মাটির উপরে হলেও ফল মাটির নিচে গঠিত হয় । চীনাবাদাম গাছ...
09/01/2024

চীনাবাদাম যেভাবে হয়ঃ

চীনাবাদাম গাছে এক ব্যতিক্রম ঘটনা ঘটে। এর ফুল মাটির উপরে হলেও ফল মাটির নিচে গঠিত হয় ।

চীনাবাদাম গাছের প্রত্যেক কান্ড পর্ব থেকে ফুল বের হয় । এই ফুলে সফল পরাগায়ন হওয়ার পর একটি বিশেষ অঙ্গ গঠিত হয় , যাকে প্যাগ বলা হয়। প্যাগ টি মূলত পরিবর্তিত ডিম্বাশয়ের একটি অংশ, যার অগ্রভাগ ডিম্বাশয় বহন করে । প্যাগটি নিম্নমুখী হয়ে লম্বা হতে থাকে এবং একসময় মাটির নিচে চলে যায়। পরবর্তীতে প্যাগের অগ্রভাগ স্ফিত হয়ে মাটির নিচে ফল গঠন করে।

#চিনাবাদাম #কাচাঁবাদাম

সবজির চারা যেভাবে রোপণ করতে হয়ঃবেশিরভাগ সবজি চাষে প্রথমে চারা করে পরে মূল জমিতে ট্রান্সপ্লান্ট করা হয়।আর এই ট্রান্সপ্ল...
08/01/2024

সবজির চারা যেভাবে রোপণ করতে হয়ঃ

বেশিরভাগ সবজি চাষে প্রথমে চারা করে পরে মূল জমিতে ট্রান্সপ্লান্ট করা হয়।
আর এই ট্রান্সপ্লান্টের সময় চারা রোপণে চারার প্রথম প্রকৃত পাতা পর্যন্ত মাটিতে পুঁতে দেওয়া প্রয়োজন। এতে চারা থেকে অধিক অস্থানিক মূল বের হওয়ার সুযোগ পায়।
সুবিধা -
•গোড়া অধিক শক্ত হয় , ফলে চারা সহজে ঢলে পরে না
•অধিক শিকড় দিয়ে চারা মাটি থেকে খাদ্য নিয়ে দ্রুত সবল হয়ে উঠে
•ট্রান্সপ্লান্ট শক দ্রুত কাটিয়ে উঠতে পারে

যেসব সবজির জন্য প্রযোজ্য - কপি জাতীয় সকল সবজি, কুমড়া জাতীয় সবজি (স্কোয়াশ,লাউ, মিষ্টি কুমড়া, ইত্যাদি), টমেটো

#চারা

02/01/2024
Black Rose Now Available 🚩
25/12/2023

Black Rose Now Available 🚩

আপনি অফিস ডেকোরেশন করার জন্য সকল গাছ কিনতে এবং অফিসের ডেকোরেশন করিয়ে নিতে চাইলে যোগাযোগ করুন - Green Petal Express এ 💐 ...
14/12/2023

আপনি অফিস ডেকোরেশন করার জন্য সকল গাছ কিনতে এবং অফিসের ডেকোরেশন করিয়ে নিতে চাইলে যোগাযোগ করুন - Green Petal Express এ 💐

আজ আমাদের সার্ভিস গ্রহণ করেছেন _
DSS Technology ,
Sheikh Hasina Software Technology Park

DigiTech Incorporetion
Shoaib Aktar Rahul

Address

যশোর সদর
Jessore

Telephone

+8801779187995

Website

Alerts

Be the first to know and let us send you an email when Green Petal Express posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Green Petal Express:

Share

Category