Digital Land Survey - ডিজিটাল ল্যান্ড সার্ভে

  • Home
  • Bangladesh
  • Jessore
  • Digital Land Survey - ডিজিটাল ল্যান্ড সার্ভে

Digital Land Survey - ডিজিটাল ল্যান্ড সার্ভে Contact information, map and directions, contact form, opening hours, services, ratings, photos, videos and announcements from Digital Land Survey - ডিজিটাল ল্যান্ড সার্ভে, Surveyor, Nehalpur, Manirampur, Jashore, Jessore.

Abu Hurayraভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ - Ministry of Land, Bangladeshআমাদের মনিরামপুর উপজেলা
20/12/2025

Abu Hurayra
ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ - Ministry of Land, Bangladesh
আমাদের মনিরামপুর উপজেলা

নির্ভুল  ভূমি সেবা অনেক নির্ভর করে সার্ভেয়ারদের উপর -সচিব।ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ - Ministry of Land, Bangladesh Abu...
29/11/2025

নির্ভুল ভূমি সেবা অনেক নির্ভর করে সার্ভেয়ারদের উপর -সচিব।
ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ - Ministry of Land, Bangladesh
Abu Hurayra আমাদের মনিরামপুর উপজেলা
https://www.facebook.com/share/17Mcie5pzU/

ভূমি মন্ত্রণালয়ের সিনিয়র সচিব এএসএম সালেহ আহমেদ বলেছেন, দেশের ভূমি ব্যবস্থাপনা কতটা উন্নত এবং নাগরিক কত দ্রুত ও .....

04/11/2025

Map setting( AutoCAD )
Abu Hurayra

নতুন আইনে যেভাবে মাত্র তিন মাসেই ফেরত পাবেন বেদখল জমি!বছরের পর বছর আদালতের দ্বারে ঘুরে জমির দখল ফেরত পাওয়ার সেই দীর্ঘ অপ...
31/10/2025

নতুন আইনে যেভাবে মাত্র তিন মাসেই ফেরত পাবেন বেদখল জমি!

বছরের পর বছর আদালতের দ্বারে ঘুরে জমির দখল ফেরত পাওয়ার সেই দীর্ঘ অপেক্ষার দিন শেষ হতে যাচ্ছে। ভূমি অপরাধ প্রতিরোধ ও প্রতিকার আইন, ২০২৩ এবং এর আওতায় প্রণীত ২০২৪ সালের বিধিমালা কার্যকর হওয়ায় এখন মাত্র তিন মাসেই বেদখল জমি ফেরত পাওয়া সম্ভব হবে।

সরকার বলছে, এই আইন বাস্তবায়নের মাধ্যমে ভূমি সংক্রান্ত মামলার জট, দালালচক্রের দৌরাত্ম্য এবং প্রশাসনিক দুর্নীতি কমে আসবে। একইসঙ্গে সাধারণ মানুষ দ্রুত ও স্বচ্ছ প্রক্রিয়ায় ন্যায্য অধিকার ফিরে পাবেন।

নতুন আইনে বলা হয়েছে, জমি জোরপূর্বক দখল হয়ে গেলে জজ কোর্টে মামলা করার প্রয়োজন হবে না। এখন থেকে ক্ষতিগ্রস্ত ব্যক্তি সরাসরি এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করতে পারবেন। অভিযোগ পাওয়ার পর ম্যাজিস্ট্রেট প্রাথমিক তদন্ত করে প্রয়োজনে পুলিশ বা স্থানীয় প্রশাসনকে নির্দেশ দিতে পারবেন। পুরো প্রক্রিয়া তিন মাসের মধ্যেই নিষ্পত্তি করতে হবে, এমন বাধ্যবাধকতাও বিধিমালায় স্পষ্ট করা হয়েছে।

বিধিমালার ৬ নম্বর ধারা অনুযায়ী, অবৈধভাবে দখলচ্যুত ব্যক্তি নির্ধারিত ফর্মে আবেদন জমা দেবেন, যেখানে জমির তফসিল, খতিয়ান, দাগ নম্বর, দলিল, নামজারি খতিয়ান, করের তথ্য, জরিপ নথি এবং ছবি বা ভিডিও প্রমাণ সংযুক্ত করতে হবে।

আবেদন পাওয়ার পর ম্যাজিস্ট্রেট প্রতিপক্ষকে ১৫ দিনের মধ্যে ব্যাখ্যা দিতে নোটিশ দেবেন। এরপর মাঠপর্যায়ের তদন্ত ও শুনানির ভিত্তিতে সিদ্ধান্ত নেওয়া হবে। প্রয়োজনে একতরফা আদেশ দিয়েও জমির দখল ফেরত দেওয়া সম্ভব হবে। নির্দিষ্ট সময়ের মধ্যে দখল ফিরিয়ে না দিলে আইনশৃঙ্খলা বাহিনীর সহায়তায় জোরপূর্বক দখল পুনরুদ্ধার করা হবে।

দখল হস্তান্তরে বাধা দিলে অভিযুক্তের বিরুদ্ধে ফৌজদারি মামলা বা মোবাইল কোর্টের মাধ্যমে শাস্তিমূলক ব্যবস্থা নেওয়া যাবে। আইন অনুযায়ী, প্রতিটি আবেদন সর্বোচ্চ তিন মাসের মধ্যেই নিষ্পত্তি করতে হবে। দায়িত্বে অবহেলা করলে সংশ্লিষ্ট কর্মকর্তার বিরুদ্ধেও বিভাগীয় ব্যবস্থা নেওয়া হবে।

তবে যদি একই বিষয়ে কোনো মামলা দেওয়ানি আদালতে চলমান থাকে, সেক্ষেত্রে ম্যাজিস্ট্রেটের কাছে আবেদন করা যাবে না। তবে আদালত চাইলে সেই মামলা ম্যাজিস্ট্রেটের কাছে পাঠাতে পারবেন দ্রুত নিষ্পত্তির জন্য।

এই নতুন আইনি ব্যবস্থায় ভূমি মালিকদের জন্য খুলে যাচ্ছে ন্যায়বিচারের নতুন দিগন্ত—যেখানে আর বছরের পর বছর অপেক্ষা নয়, মাত্র তিন মাসেই মিলবে নিজের জমির ন্যায্য দখল।

শেয়ার করে অন্য কে দেখার সুযোগ করে দিন।
Abu Hurayra ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ - Ministry of Land, Bangladesh

প্রয়োজনে যোগাযোগ করতে পারেন। সেটেলমেন্ট অফিসার, জেলা প্রশাসকের কার্যালয়। বিধি ৫৩৪ (Survey & Settlement Manual, 1935)বি...
26/09/2025

প্রয়োজনে যোগাযোগ করতে পারেন।
সেটেলমেন্ট অফিসার, জেলা প্রশাসকের কার্যালয়।

বিধি ৫৩৪ (Survey & Settlement Manual, 1935)
বিষয়: চূড়ান্ত প্রকাশিত রেকর্ডে ভুল সংশোধন
এই বিধি অনুসারে —
চূড়ান্ত প্রকাশিত রেকর্ড অব রাইটস (ROR)-এ যদি গাণিতিক ভুল বা করণিক (clerical) ভুল ধরা পড়ে, তবে Settlement Officer-এর সহজাত এখতিয়ার আছে তা সংশোধন করার। উদাহরণ: দাগ নম্বর, ক্ষেত্রফল, জমির পরিমাণ যোগ-বিয়োগে ভুল, লেখার ভুল, বানানজনিত ভুল ইত্যাদি।

বিঃদ্রঃ তবে কোনো মৌলিক অধিকার সম্পর্কিত বিতর্কিত বিষয় (যেমন মালিকানা, দখল ইত্যাদি) এই বিধির আওতায় সংশোধনযোগ্য নয়। সে ক্ষেত্রে আলাদা মামলা/আপিল প্রক্রিয়ায় যেতে হবে।
Abu Hurayra ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ - Ministry of Land, Bangladesh

20/09/2025

ভূমি জরিপ সংক্রান্ত সকল সমাধান
বাংলাদেশের মতো দেশে জমি দখল একটি বড় সমস্যা। প্রভাবশালী লোক হলে আরও ঝুঁকি থাকে। ধাপে ধাপে করণীয় নিচে দিলাম:

✅ ১. জমির কাগজপত্র ঠিকমতো গুছিয়ে নিন

👉মূল দলিল, খতিয়ান, নামজারি/মিউটেশন কাগজ, পর্চা, ম্যাপ (নকশা) – সব সংগ্রহ করে রাখুন।
👉কোন জমি কোন দাগে, কত শতাংশ – পরিষ্কারভাবে লিখে রাখুন।

✅ ২. প্রাথমিকভাবে ইউনিয়ন ভূমি অফিস / এসি ল্যান্ড অফিসে যান

👉তাদের কাছে লিখিত অভিযোগ করুন।
👉দখলদারিত্বের বিষয়টি লিখিতভাবে নোটিসে লিপিবদ্ধ করলে ভবিষ্যতে প্রমাণ হিসেবে কাজে লাগবে।

✅ ৩. থানায় জিডি করুন

👉অন্য কেউ আপনার সম্পত্তি দখল করছে – এ বিষয়ে থানায় সাধারণ ডায়েরি (GD) করুন।
👉এতে আইনশৃঙ্খলা বাহিনীর কাছে রেকর্ড থাকবে।

✅ ৪. দেওয়ানি আদালতে মামলা (Title Suit / Possession Suit)

👉একজন অভিজ্ঞ আইনজীবীর সহায়তায় দেওয়ানি আদালতে জমি ফেরত পাওয়ার মামলা করতে হবে।
👉এতে কাগজপত্র যাচাই করে আদালত দখল ফেরতের আদেশ দিতে পারে।

✅ ৫. ফৌজদারি মামলা (যদি ভোগান্তি বা হুমকি দেয়)

👉যদি তারা ভয়ভীতি, মারধর বা দাঙ্গার চেষ্টা করে – সরাসরি ফৌজদারি মামলা করতে পারবেন।
👉এ ধরণের মামলা করলে পুলিশি তদন্ত দ্রুত হয়।

✅ ৬. স্থানীয় জনপ্রতিনিধি ও গণমাধ্যমের সহায়তা

👉ইউনিয়ন চেয়ারম্যান/মেম্বারকে বিষয়টি জানান।
👉অনেক সময় প্রভাবশালী লোকদের বিরুদ্ধে সামাজিক চাপ ও সংবাদমাধ্যম কাজে দেয়।

🔴 সতর্কতা:

👉সরাসরি তাদের সঙ্গে ঝগড়ায় জড়াবেন না, এতে বিপদ হতে পারে।
👉সবকিছু লিখিত আকারে নথিভুক্ত করুন।
👉কজন অভিজ্ঞ ভূমি বিষয়ক আইনজীবীর সহায়তা নিন।(collected)

ধন্যবাদ।
Abu Hurayra Uno Keshabpur Uno Bagherpara
ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ - Ministry of Land, Bangladesh

আবেদনের ধাপসমূহ,মিউটেশন আবেদনের প্রয়োজনীয় ফিAbu Hurayra Digital Land Survey - ডিজিটাল ল্যান্ড সার্ভে ভূমি মন্ত্রণালয়,...
17/09/2025

আবেদনের ধাপসমূহ,

মিউটেশন আবেদনের প্রয়োজনীয় ফি
Abu Hurayra Digital Land Survey - ডিজিটাল ল্যান্ড সার্ভে ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ - Ministry of Land, Bangladesh

রাস্তাAbu Hurayra আমাদের মনিরামপুর উপজেলা ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ - Ministry of Land, Bangladesh
28/06/2025

রাস্তা

Abu Hurayra
আমাদের মনিরামপুর উপজেলা
ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ - Ministry of Land, Bangladesh

"Tomorrow's trip is for land measurement in Khulna District, Batiaghata Upazila, Mouza 83 (Thikraband), Seat No. 2."Abu ...
24/06/2025

"Tomorrow's trip is for land measurement in Khulna District, Batiaghata Upazila, Mouza 83 (Thikraband), Seat No. 2."

Abu Hurayra
Highlights
ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ - Ministry of Land, Bangladesh

29/05/2025

📢 বিডিআরএস ভূমি জরিপ শুরু হয়ে গেছে!

আপনার জমির কাগজপত্র প্রস্তুত তো?

❗কি কি লাগবে তা জানতে বা বিস্তারিত তথ্যের জন্য কমেন্টে দেওয়া লিংক চেক করুন অথবা প্রয়োজনে কমেন্ট দেখুন।

#ভূমিজরিপ #জমিকাগজ Abu Hurayra ভূমি মন্ত্রণালয়, বাংলাদেশ - Ministry of Land, Bangladesh

27/05/2025

#দুদক তদন্ত!
নেহালপুর ইউনিয়ন ভূমি অফিস,মনিরামপুর, যশোর।
Abu Hurayra

Address

Nehalpur, Manirampur, Jashore
Jessore
7440

Opening Hours

Monday 09:00 - 17:00
Tuesday 09:00 - 17:00
Wednesday 09:00 - 17:00
Thursday 09:00 - 17:00
Friday 08:00 - 12:00
14:45 - 17:00
Saturday 09:00 - 15:00
Sunday 09:00 - 17:00

Telephone

+8801516536162

Alerts

Be the first to know and let us send you an email when Digital Land Survey - ডিজিটাল ল্যান্ড সার্ভে posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Digital Land Survey - ডিজিটাল ল্যান্ড সার্ভে:

Share

Category