ABR Civil Engineer's

ABR Civil Engineer's সিভিল ইন্জিনিয়ারিংয়ের খুটিনাটি সম্পর্কে জানতে পেজটি ফলো দিয়ে পাশে থাকুন�

'' ALHAMDULLAH''
24/09/2025

'' ALHAMDULLAH''

'' DUPLEX ''
23/09/2025

'' DUPLEX ''

06/09/2025
সিঁড়ির রডের হিসাব..প্রয়োজন হতে পারে টাইমলাইনে রেখে দিন। #> স্ট্রেইট বার - 10mm @4" C/C= 3'-6" ÷ 0.33 = 11+1 = 12 Nos= 1...
06/09/2025

সিঁড়ির রডের হিসাব..
প্রয়োজন হতে পারে টাইমলাইনে রেখে দিন।
#> স্ট্রেইট বার - 10mm @4" C/C
= 3'-6" ÷ 0.33 = 11+1 = 12 Nos
= 12 Nos X 17'-0" = 204 rft x 0.18 kg
= 36.72 kg X 2 = 73.44 kg
#> বাইন্ডার - 10mm @6" C/C
= 17'-0" ÷ .5 = 34 Nos
= 34 Nos X 3'-6" = 119 rft X 0.18 kg
= 21.42 kg X 2 = 42.84 kg
#>এক্সট্রা টপ - 10mm @4" C/C *
= (4'-0"+2-3") ÷ .33 = 19 + 1 = 20 Nos
= 20 nos X 3'-6" = 70 rft X.18 kg
= 12.6 kg X 2 = 25.2 kg
#> এক্সট্রা বটম - 10mm @4" C/C
= 3'-6" ÷ .33 = 11 +1 = 12 nos
= 12 nos X 6-3"= 75 rft X.18 kg
= 13.5 kg x 2 = 27 kg
#> এক্সট্রা বটম বাইন্ডার - 10mm @6" C/C
= 12.10.12.3") ÷ 5 = 13 + 1 = 14 Nos × 3.6 = 49.rff
= 49 rft x .18 kg = 8.64 kg
> ল্যান্ডিং,
L=7'-6"
B = 3-10"
> লং ডিরেকশন - 7'-6" 10mm @4" C/C
= 3-10" ÷ .33 = 12+1= 13 nos X 7'-6" = 97.5 rft
= 97.5 ft X.18 kg = 17.55 kg
> শর্ট ডিরেকশন - 3'-10" 10mm @6" C/C
= 7'-6" ÷.5 = 15+1=16 nos X 3'-10" = 61.28 rft
= 61.28 rft X.18 kg = 11.03 kg
অতএব, একটি সিঁড়িতে মোট রড দরকার = 213.98 kg

🏗️ সিমেন্টের ব্যবহার (সিমেন্ট কোথায় ব্যবহার হয়?)১. 🧱 ভবন নির্মাণে (Building Construction):সিমেন্ট হলো ভবন নির্মাণের অন...
04/09/2025

🏗️ সিমেন্টের ব্যবহার (সিমেন্ট কোথায় ব্যবহার হয়?)
১. 🧱 ভবন নির্মাণে (Building Construction):

সিমেন্ট হলো ভবন নির্মাণের অন্যতম প্রধান উপাদান। এটি বালি, ইটের খোয়া ও পানির সাথে মিশিয়ে কংক্রিট ও মর্টার তৈরি করা হয়।

২. 🔧 প্লাস্টার বা পালিশ করার কাজে:

দেয়াল বা ছাদের উপর প্লাস্টারিং করার জন্য সিমেন্ট ব্যবহার করা হয়, যাতে তা মসৃণ ও শক্ত হয়।

৩. 🚧 রাস্তা, সেতু ও ড্যাম তৈরিতে:

সিমেন্ট কংক্রিট রাস্তা, ফ্লাইওভার, ব্রিজ, ড্যাম ও অন্যান্য অবকাঠামো নির্মাণে ব্যবহার হয়।

৪. 🏡 ফ্লোরিং (মেঝে) ও টাইলস বসানোর কাজে:

মেঝে শক্ত ও সমান করার জন্য এবং টাইলস বসাতে সিমেন্ট অপরিহার্য।

৫. 🪨 পাথর বা ইট জোড়া লাগাতে (Bonding Material):

ইট বা পাথর একটার সাথে আরেকটা জোড়া লাগাতে সিমেন্ট মর্টার ব্যবহার করা হয়।

৬. 💧 ওয়াটারপ্রুফিং বা জলরোধক কাজেও:

সিমেন্ট দিয়ে তৈরি করা বিশেষ কোটিং ভবনের ছাদ বা বেসমেন্টে জলরোধক করতে ব্যবহৃত হয়।

৭. 🛠️ নানান ধরনের নির্মাণ সামগ্রী (Precast Items) তৈরিতে:

যেমন: পিলার, স্ল্যাব, রেলিং, সিঁড়ির ধাপ, ড্রেন কভার, পাইলিং ব্লক ইত্যাদি।

01/09/2025
কাঠের হিসাব কিভাবে করতে হয় এবং চেরাই কাঠ ও গোল কাঠ হিসাবের সহজ পদ্ধতিঃ-✅ কাঠের হিসাব:কাঠের হিসাব করা অনেক সহজ। কাঠ মাপার...
31/08/2025

কাঠের হিসাব কিভাবে করতে হয় এবং চেরাই কাঠ ও গোল কাঠ হিসাবের সহজ পদ্ধতিঃ-
✅ কাঠের হিসাব:
কাঠের হিসাব করা অনেক সহজ। কাঠ মাপার হিসাবকে অনেকে কঠিন মনে করে। কিন্ত কাঠ মাপার হিসাব একদম সহজ। শুধু কয়েকটি কথা মনে রাখলেই চলবে।
আপনি যদি কাঠের মাপ না জানেন তাহলে কাঠ ব্যবসায়ী আপনাকে ভুলভাল হিসাব দিয়ে আপার থেকে বেশি টাকা নিয়ে নিতে পারে। অনেক কাঠ ব্যবসায়ী এরকমটা করে থাকে।
ব্যবসায়ীরা এই চিটিং সহজেই করতে পারে, কারণ বেশিরভাগ মানুষ কাঠের হিসাব করতে পারেনা। তাই কাঠ ব্যবসায়ী যত কিউবিক ফিট (কেবি) বলে, মানুষ বিশ্বাস করে তত কিউবিক ফিট (কেবি) টাকা দিয়ে আসে।
ব্যবসায়ীরা সাধারণ মানুষের এই অজ্ঞতাকে কাজে লাগিয়ে হাজার হাজার টাকা হাতিয়ে নিচ্ছে। আপনি যদি একটু সচেতন হতেন তাহলে আপনার থেকে প্রতারণার মাধ্যমে টাকা হাতিয়ে নিতে পারত না।
জেনে নিন কীভাবে চেরাই কাঠ ও গোল কাঠের হিসাব করতে হয়।
✅চেরাই কাঠের মাপ:
চেরাই কাঠ পরিমাপ করা একদম সহজ। আপনি দুইটি সূত্র মুখস্ত রাখতে পারলেই চেরাই কাঠ ও গোল কাঠের হিসাব করতে পারবেন।
চেরাই কাঠ পরিমাপের জন্য একটি সূত্র এবং গোল কাঠ পরিমাপ করার জন্য একটি সূত্র।
নিম্নের ১ম ছবিটি লক্ষ্য করুন এবং বুঝার চেষ্টা করুন। এখানে দৈর্ঘ্য ১০০ ফিট, প্রস্থ ১৪ ইঞ্চি এবং উচ্চতা বা পুরত্ব ২ ইঞ্চি রয়েছে। এখন সবগুলোকে গুণ করে ১৪৪ দিয়ে ভাগ করলে বের হয়ে যাবে এখানে কত কিউবিক ফুট বা ঘন ফুট কাঠ রয়েছে। এখন আসুন বাস্তবে হিসেব করে দেখি এখানে কতটুকু কাঠ রয়েছে।
(একটি জিনিস সব সময় মনে রাখতে হবে, দৈর্ঘ্য হবে ফুটে এবং প্রস্থ ও উচ্চতা বা পুরত্ব হবে ইঞ্চিতে, না হয় হিসেব মিলবে না।)
সূত্র: (দৈর্ঘ্য × প্রস্থ × পুরত্ব ) ÷ ১৪৪
= কিউবিক ফিট বা কেবি
সূত্রমতে (দৈর্ঘ্য ১০০ ফুট × প্রস্থ ১৪ ইঞ্চি × পুরত্ব ২ ইঞ্চি ) ÷ ১৪৪
= (১০০ × ১৪ × ২) ÷ ১৪৪
= ২৮০০ ÷ ১৪৪
২৮০০ কে ১৪৪ দিয়ে ভাগ করলে হয় ১৯.৪৪ কিউবিক ফিট বা কেবি প্রায়।
অর্থাৎ ১৯.৪৪ কিউবিক ফিট বা কেবি কাঠ রয়েছে এখানে।
✅গোল কাঠের হিসাব:
নিম্নে ২য় ছবিটি লক্ষ্য করুন এবং বুঝার চেষ্টা করুন।
এখানেও একটি জিনিসি মনে রাখতে হবে, দৈর্ঘ্য হবে ফুটে এবং গোল বেড় হবে ইঞ্চিতে।
সূত্র: ( দৈর্ঘ্য × গোলবেড়ি × গোলবেড়ি) ÷ ২৩০৪ = কিউবিক ফিট বা কেবি
সূত্রমতে: (দৈর্ঘ্য ৪০ ফুট × ২০ ইঞ্চি × ২০ ইঞ্চি) ÷ ২৩০৪
বা ( ৪০ × ২০ × ২০ ) ÷ ২৩০৪
বা ১৬,০০০ ÷ ২৩০৪
এবার ১৬,০০০ কে ২৩০৪ দিয়ে ভাগ করলে হয় ৬.৯৪ ।
অর্থাৎ ৬.৯৪ কিউবিক ফিট বা কেবি কাঠ আছে
বি:দ্র: গাছ যদি একদিকে মোটা ও অপরদিকে চিকন হয় তাহলে মাঝামাঝি গোলবেড়ির মাপ নিতে হবে বা মোটা অংশে একটি মাপ, মাঝে একটি মাপ এবং চিকন অংশে একটি মাপ নিয়ে গড় করতে হবে।
যেমন: মোটা অংশ ৪০ ইঞ্চি, মাঝে ২০ ইঞ্চি এবং চিকন অংশ ১৪ ইঞ্চি মোট ৭৪ ইঞ্চি। অর্থাৎ ৪০+২০+১৪ = ৭৪ ইঞ্চি। এই ৭৪ ইঞ্চিকে ৩ দিয়ে ভাগ করে গড় বেড় করলে হবে ২৪.৬৭ ইঞ্চি।

টপিক: “বালির FM – ফাইনেস মডুলাস বুঝুন সহজভাবে”🧱 ভূমিকা:একটা সাধারণ প্রশ্ন: **বালি মোটা নাকি চিকন – আপনি কীভাবে বলবেন?**উ...
30/08/2025

টপিক: “বালির FM – ফাইনেস মডুলাস বুঝুন সহজভাবে”

🧱 ভূমিকা:
একটা সাধারণ প্রশ্ন: **বালি মোটা নাকি চিকন – আপনি কীভাবে বলবেন?**
উত্তর – **FM (Fineness Modulus)** দিয়ে। এটা এমন একটি সংখ্যা, যা বালির গড় কণার আকার বোঝায়।
FM জানলে আপনি সহজেই বুঝতে পারবেন – এই বালিটি আপনার কংক্রিট মিক্সের জন্য আদর্শ কিনা।

🔍 মূল বিষয়:

✅ **FM (Fineness Modulus) কী?**
➤ এটি একটি সূচক সংখ্যা, যা বালির গড় দানার আকার বোঝায়
➤ FM বেশি মানে বালি মোটা, কম মানে বালি চিকন

✅ **FM কিভাবে নির্ধারণ করা হয়?**
➤ নির্দিষ্ট সাইজের সিভ (sieve) দিয়ে চালনির মাধ্যমে
➤ প্রত্যেক সিভে যত % বালি থাকে, তার যোগফল ÷ 100 = FM
➤ সাধারণত ব্যবহৃত সিভ: 4.75 mm, 2.36 mm, 1.18 mm, 600 µm, 300 µm, 150 µm

✅ **FM-এর আদর্শ রেঞ্জ (নির্মাণকাজে):**
🔸 খুব চিকন বালি: FM < 2.2
🔸 মাঝারি বা আদর্শ বালি: FM ≈ 2.3 – 3.1
🔸 খুব মোটা বালি: FM > 3.2
👉 আদর্শ কংক্রিট মিক্সের জন্য **FM: 2.5 – 2.9** উপযুক্ত

✅ **কেন FM গুরুত্বপূর্ণ?**
✔️ কংক্রিটের workability ও strength নির্ভর করে FM এর উপর
✔️ বেশি চিকন বালিতে পানি ও সিমেন্ট বেশি লাগে
✔️ বেশি মোটা বালিতে void বেশি থাকে → paste bonding কম
✔️ সঠিক FM মানে ইকোনমিক এবং স্ট্রং কংক্রিট

✅ **সাইটে কীভাবে ধারণা পাওয়া যায়?**
🔸 দুটি বালির নমুনা হাতে নিয়ে ঝাঁকি দিন
🔸 মোটা বালিতে খসখসে অনুভূতি হবে
🔸 প্রয়োজনে সিভ ব্যবহার করে একবার পরখ করে নিতে পারেন

🧠 মনে রাখার মতো কথা: “কংক্রিটের গুণমান শুরু হয় বালির সূক্ষ্মতা থেকে।”

খুবই গুরুত্বপূর্ণ হিসাব-নিকাশ টাইমলাইনে রেখে দিতে পারেন নতুনদের জন্য শিক্ষনীয়, বিল্ডিং এ ইলেকট্রিকাল কাজের খুটিনাটি।প্রথ...
29/08/2025

খুবই গুরুত্বপূর্ণ হিসাব-নিকাশ টাইমলাইনে রেখে দিতে পারেন
নতুনদের জন্য শিক্ষনীয়,
বিল্ডিং এ ইলেকট্রিকাল কাজের খুটিনাটি।
প্রথমে কি কি ডায়ার পাইপ লাগে
সাধারন্ত ইলেকট্রিক কাজে ১.২৫" ১" ০.৭৫" ০.৫০" ডায়ার পাইপ ব্যবহার হয়ে থাকে
১.২৫" পাইপ ভাটিক্যাল লাইনে
১"/০.৭৫" পাইপ ছাদে
০.৭৫" পাইপ ওয়ালে
০.৫০" পাইপ সিলিং যদি কেটে পয়েন্ট সরানো লাগে তখন এবং টাইলসের নীচ দিয়ে কোন লাইন নেওয়া লাগলে যেমন ডিস টেলিফোন লাইনে ০.৫০" ব্যবহার হয়।
এবার এমকে স্টীল বক্স
৩ গ্যাং
২ গ্যাং
১ গ্যাং
স্টীল বক্স ব্যবহার করে থাকি
এবার তার
৯৫ আরএম
৭০ আরএম
৫০ আরএম..............
১৬ আরএম
১০ আরএম
৬ আরএম
৪ আরএম
৩ আরএম
২.৫০ আরএম
২ আরএম
১.৫০ আরএম
১.৫০ আরই
১.৩ আরএম
১.৩ আরই
১ আরই
আমরা মেন লাইনে ৯৫ আরএম ~ ১৬ আরএম ব্যবহার দেখে থাকি
১০ আরএম ~ ৬ আরএম এমডিবি থেকে এসডিবি ব্যবহার করে থাকি
৪ আরএম ~ ৩ আরএম এসি জন্য
৩ আএম ~ ২ আরএম পাওয়ার পয়েন্ট
১.৫০ আরএম~ ১.৩০ আরএম লাইট ও ফ্যান পয়েন্ট
১.৩০ আরই ~ ১.০০ আরই আর্থিং ও আইপিএস জন্য ব্যবহার করে থাকি
তার আমরা ৪ টি কালার ব্যবহার করে থাকি যেমন
লাল কালার মেন লাইন
কালো কালার নিউটাল
সবুজ কালার আর্থিং
হলুদ কালার আইপিএস
এখন বাজারে নীল কালারের তার পাওয়া যায়।
এবার সুইচ সকেট
১ গ্যাং সুইচ
২ গ্যাং সুইচ
৩ গ্যাং সুইচ
৪ গ্যাং সুইচ
৫ গ্যাং সুইচ
৩-পিন পাওয়ার পয়েন্ট ১৫ এ্যাম্পিয়ার
৩-পিন পাওয়ার পয়েন্ট ১৩ এ্যাম্পিয়ার
২-পিন পাওয়ার পয়েন্ট ৫~৬ এ্যাম্পিয়ার
ডিপি সুইচ
টিপি সুইচ
টিভি আউট লেট
টেলিফোন আউট লেট
বেল পুশ
১০ এ্যাম্পিয়ার এমসিসিবি
১৬ এ্যাম্পিয়ার এমসিসিবি
২০ এ্যাম্পিয়ার এমসিসিবি
৩০ এ্যাম্পিয়ার এমসিসিবি
৪০ এ্যাম্পিয়ার এমসিসিবি
৫০ এ্যাম্পিয়ার এমসিসিবি
৬৩ এ্যাম্পিয়ার এমসিসিবি
৬" রাউন্ড ফ্যান কাভার
৫"x৭" এবোনাইট সিট জাংশন বোর্ড
এখন কোনটার কত উচ্চতা
সুইচ বোর্ড ৪'-৬"
এসডিবি ৭'-০"
এমডিবি ২'-৬"
পাওয়ার পয়েন্ট ৯"
এসি পয়েন্ট ৭'-১০"
এসির সুইচ ৪'-৬"
গ্রীজার পয়েন্ট ফল্সচ ছাদে
গ্রীজার সুইচ ৪'-৬"
লাইট পয়েন্ট ৭'-১০"
বেল পুস ৪'-৬"
এক্সজাষ্ট ফ্যান পয়েন্ট ৭'-১০"
এক্সজাষ্ট ফ্যান সুইচ ৪'-৬"
মিরর লাইট টপ অফ মিরর
৩-পিন পাওয়ার পয়েন্ট ১৫ এ্যা ৭'-১০"
৩-পিন পাওয়ার পয়েন্ট ১৩ এ্যা ৯"
২-পিন পাওয়ার পয়েন্ট ৯"
টিভি আউট লেট ৯"
টেলিফোন আউট লেট ৯"
ইন্টারকম ৪'-৬"
কলিং বেল ৭'-০"
গার্ডেন লাইট সুবিধা মোতাবেক
গার্ডেন ওয়াল লাইট ওয়াটার পুভ করে দিতে হয়
বাথ রুম রান্নার রুমে পাওয়ার পয়েন্ট ৪'-৬"

Address

Lalmonirhat
Lalmonirhat
5500

Website

Alerts

Be the first to know and let us send you an email when ABR Civil Engineer's posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Shortcuts

Share