19/11/2025
অনেক দিন ধরেই আমার ছাদ বাগানে আছে দেশি আম, আতা, সফেদা ,কুল, আনার, কমলা সহ বিভিন্ন ফলের স্বর্গরাজ্য—মিষ্টি আঙুর, পার্সিমন, আপেল, রনোলিয়া, পিংক এ্যাননি, আলুবোখরা… বিদেশি ফলের কত গাছই না আছে! মৌসুমী শাকসবজিরও আলাদা শেড আছে। আছে কবুতর (২২ জোড়া), লেয়ার ( মিশরীয় ফাউমি) ও মাংসের জন কক মুরগির শেড।
কিন্তু সবকিছুর মাঝেই একটা অপূর্ণতা ছিল—ফুলের গাছ নেই!
ফুল ছাড়া বাগান যেন রংহীন। ছাদের ওপরে দাঁড়ালেই মনে হতো, সবই আছে কিন্তু প্রাণটা যেন কোথায় হারিয়ে গেছে। শেষমেশ আর নিজেকে সামলাতে পারলাম না—পড়ে গেলাম বাগান বিলাস নামের এই রঙিন প্রেমে।
আর তাই সেই প্রেমের প্রথম ফসল—২৫ প্রজাতির, বিভিন্ন রঙের বাগান বিলাস চারা এবার সংগ্রহ করে মাস খানেক হল লাগিয়েছি। এখন প্রতিদিন ছাদে উঠি আর ভাবি এই বুঝি রংধনু রং এ হাসছে আমার ছাদ বাগান।
যথারীতি ছাদ বাগানের সমস্ত কাজে আমার প্রিয় সঙ্গী আমার ছোট্ট কন্যা ইসমা। ওর চোখের উচ্ছ্বাস আর হাসি যেন পুরো বাগানটা আরও কয়েক গুণ সুন্দর করে দিয়েছে।
এখন ছাদের দিকে তাকালেই মনে হয়—
ফল আছে, সবজি আছে, আর আছে রঙের উৎসব।
আসলেই, ফুল ছাড়া বাগান কখনো পূর্ণ হয় না।
🌺 বাগান বিলাসের রঙে এবার নতুন করে সাজবে আমার ছাদ আর আমার মন। 🌺 ইনশাআল্লাহ