Three Axis Design And Construction

Three Axis Design And Construction স্বপ্নকে বাস্তবে রুপ দেয়াই আমাদের লক্ষ্য।!!!

ছাদ ঢালাইয়ের সময়
27/06/2025

ছাদ ঢালাইয়ের সময়

Alhamdulillah new project er layout
27/06/2025

Alhamdulillah new project er layout

ছাদ লিকেজ থেকে বাঁচার উপায়!➖➖➖➖➖➖➖➖➖➖বাংলাদেশে বর্ষা কিংবা স্যাঁতসেঁতে আবহাওয়া থাকায় বাসার ছাদ লিকেজ এর মত ঘটনা নিত্যদিন...
04/10/2024

ছাদ লিকেজ থেকে বাঁচার উপায়!
➖➖➖➖➖➖➖➖➖➖
বাংলাদেশে বর্ষা কিংবা স্যাঁতসেঁতে আবহাওয়া থাকায় বাসার ছাদ লিকেজ এর মত ঘটনা নিত্যদিনের সঙ্গী। দেশে গড়ে প্রতিবছর ২ হাজার মিলিমিটার বৃষ্টিপাত হয়। এইরূপ অবস্থার কারণে, বাড়ি নির্মাণের সময় সর্বদা ভাল নির্মাণ সামগ্রী ব্যবহারের পরেও দেখা যায় যে, বাড়ির ছাদে লিকেজ এবং দেয়াল গড়িয়ে পানি পড়ছে। যা কিনা আপনার বাড়ি এবং বাড়ির ছাদের জন্য বেশ ক্ষতিকর। এছাড়াও ঘনঘন বাড়ির ছাদ লিকেজ হলে ছাদের ঠিক নিচের তলায় যাদের বসবাস, তাদের জন্যও এ সমস্যা ভীষণ কষ্টের। বাংলাদেশে বহু পুরাতন ভবন বা স্থাপনা রয়েছে যার ছাদ লিকেজ হওয়ায় সেই বিল্ডিংগুলো হয়ে উঠে ঝুঁকিপূর্ণ।
তাহলে জানা যাক, বাড়ি ছাদে লিকেজ হলে কী করণীয়!
🔹এক্রেলিক কোটিং ওয়াটারপ্রুফিং
ছাদ থেকে পানি লিকেজ বন্ধ করার এ এক নতুন সমাধান। এটা আপনি যেকোন ধরণের ছাদ না ভেঙ্গে বা মেরামত করেও ব্যবহার করতে পারছেন। এটা ছাদের উপরিভাগ শুকনো রাখে এবং পানি থেকে সুরক্ষা দিয়ে থাকে। এই প্রলেপটি সবরকম ছাদের জন্য প্রযোজ্য। হোক তা বাড়ির ছাদ, অফিসের কিংবা টেরেসের। এই প্রলেপে আছে, দুটি গুরুত্বপূর্ণ রাসায়নিক উপাদান। যেগুলো হল, পলিয়েস্টার রিইনফোর্সিং ফ্যাব্রিক এবং ওয়াটারপ্রুফিংয়ের জন্য ইলাস্টোমেরিক তরল কংক্রিট। এগুলো খুব সহজেই বাজারে পাওয়া যায়। পলিয়েস্টার ফ্যাব্রিক ইলেস্টোমেরিকের আবরণটি একাধিক বার ছাদে দেওয়া হয় যার ফলে তৈরি হয় ঝকঝকে জেল্লা। অল্প রক্ষণাবেক্ষণের সাথে এটি বেশ দীর্ঘস্থায়ী হয়।
🔹পলিউরিয়া স্প্রে 🔹
পলিউরিয়া স্প্রে লেপ বিশ্বের অন্যতম এবং সবচেয়ে শক্ত লেপ বা প্রলেপ। যা সিন্থেটিক পলিমার ইলাস্টোমার বা ডায়ামিন এবং ডায়োসোকায়নেটের (অ্যারোমেটিক বা আলিফ্যাটিক) এক ধরণের রাসায়নিক বিক্রিয়া। এই পলিমারাইজেশন প্রতিক্রিয়াটি পলিউরেথেনের সমান, যার ফলস্বরূপ এই ইউরিয়ার যোগসূত্রকে আমরা এখন পলিওরিয়া নামে ডাকি। এই পলিমারের শেষ আণবিক কাঠামো ছাদের আর্দ্রতা কঠোরভাবে ধরে রাখে। এবং পানিবিরোধী সুরক্ষা গড়ে তোলে। এটা স্প্রের আকারে আসে এবং ৩ থেকে ৪ সেকেন্ড স্প্রে করলেই এটা শক্ত প্রলেপ তৈরি করতে পারে। তাই এটা বিশ্বের সবচেয়ে শক্ত লেপ বা প্রলেপ।
🔹সিমেন্ট এক্রেলিক কোটিং এবং ওয়াটারপ্রুফিং
ছাদ লিকেজ দূর করতে এটি সবচেয়ে সহজ কিন্তু কার্যকর কৌশলগুলোর মধ্যে একটি। দামে এগুলোর বেশ কম, বাজারে সহজে পাওয়া যায় এবং ব্যবহারগত দিক দিয়েও এগুলো বেশ সহজে ব্যবহার করা যায়। এটা লম্বা ব্রাশ অ্যাপ্লায়ারারের সাথে প্রয়োগ করা ভাল। এই প্রলেপটি আরও শক্ত ও মজবুত করতে সিমেন্টের সাথে এক্রেলিক মিশিয়ে নিন। যদিও সিমেন্ট অনেক শক্তভাবে পানিকে রোধ করতে পারে বেশি সময়ের জন্য। কিন্তু বেশি পরিমাণে পানির চাপ তৈরি হলে এই সিমেন্টের প্রলেপে চিড় ধরতে পারে। তাই সিমেন্টের সাথে এক্রেলিক দ্রবণটি ব্যবহার করা ভালো, এটা আঠালো এবং সহজে প্রয়োগ করা যায় দেখে ছাদের জয়েন্টগুলো শক্ত করে বন্ধ করে দেওয়া যায়। এবং কোন ফাটল বা চির ধরতে দেয় না।
🔹বিটুমিনাস ওয়াটার প্রুফিং
বিটুমিনাস হল বিভিন্ন জৈব রাসায়নিক স্তরের সংমিশ্রণ। এটা আঠালো এবং তরল, যার ফলে ছাদে লিকেজ বন্ধে বেশ কার্যকরী। ছাদকে নানাভাবে সুরক্ষাও দিয়ে থাকে। এমনকি আগুনে পোড়ার ঝুকিও অনেকটা কমিয়ে আনে। ছাদকে চাঙ্গা এবং ওয়াটারপ্রুফিং এর ক্ষেত্রে এই প্রলেপটি বেশ ব্যবহার করা হয়ে থাকে। এগুলো আপনি কিনে নিতে পারেন কিন্তু কেনার আগে খেয়াল করবেন এগুলোতে যেন কারখানার সিল থাকে এবং অবশ্যই প্যাকেটগুলো যেন অব্যবহৃত হয়ে থাকে। এই প্রলেপটি শুধু পানি রোধ করেই থাকে না, আগুন থেকেও এনে দেয় সর্বোচ্চ সুরক্ষা।
বাড়ির ছাদের লিকেজ নিয়ে আর ভাবনা নেই, এই কয়েকটি উপায়ে আপনিও ঘরের ছাদ থেকে পানি পড়া বন্ধ করতে পারবেন। কোনরকম মেরামতের কাজ ছাড়াই। ছাদের লিকেজ কোন ভাবেই এড়িয়ে যাবেন না এটা আপনার এবং আপনার ঘরের মানুষ দু’পক্ষের জন্যেই বেশ ক্ষতিকর

12/08/2024

সময় এখন'ই নিজেদের দ্বাবী আদায়ের। ✍️

১/ সকল ডিপ্লোমা ইঞ্জিনিয়ারদের সর্বনিম্ন ২০,০০০ টাকা বেতন দিতে হবে এবং স্নাতক ডিগ্রিধারীদের সর্বনিম্ন ৩০,০০০ টাকা বেতন দিতে হবে। এর নিচে কোন কম্পানিতে বেতন দিতে পারবে না। এবং নিয়মভঙ্গকারী প্রতিষ্ঠানগুলোর লাইসেন্স বাতিল করে দিতে হবে। (অভিজ্ঞতার ভিত্তিতে এই স্টার্টিং বেতনের চেয়ে মূল বেতন বাড়বে)

২/ ডিউটিতে নির্দিষ্ট সময়সীমা থাকতে হবে। নির্দিষ্ট সময়ের বাইরে কোন ইমপ্লোয়্যারকে কাজ করাতে ফোর্স করা যাবে না এবং স্বেচ্ছায় কাজ করলে ওভার টাইম দিতে হবে।

৩/ শুক্রবারসহ সরকারি ছুটির দিনগুলোতে ছুটি দিতে হবে।

৪/ বেতনের সর্বনিম্ন ৫০% টাকা ঈদ বোনাস দিতে হবে।

৫/ ইমপ্লোয়্যারদের চাকরির সময়সীমা বাড়াতে হবে। প্রকল্প শেষ হলেই চাকরিচ্যুত করা যাবে না।

ব্যক্তিগতভাবে আমি এই ৫ টি দাবিকেই প্রধান যুক্তিসঙ্গত বলে মনে করছি, আপনারা আরো দাবি যুক্ত করতে পারেন।

আমরাই এই ইঞ্জিনিয়ার সেক্টররা নষ্ট করেছি ঠিকাদার কম্পানিগুলোতে ৮-১০ হাজার টাকা বেতনে চাকরি করে। যদি সবাই এক হই তাহলে পরিবর্তন সম্ভব।

যেসব কম্পানি বেতন দিতে পারে না সেসব কম্পানি রাখার দরকার নাই তো বাতিল করে দিলেই হয়। প্রয়োজন আমার আপনার একটা উচ্চ আওয়াজ।

সকল সংগঠনগুলোকে আমাদের দাবি নিয়ে কাজ করার জন্য অনুরোধ করছি।
🤝✊✊

29/02/2024

Three Axis Design And Construction
যোগাযোগ : ইয়াছিন শপিং কমপ্লেক্স, ২য় তলা, দোকান নং-২৮, তালতলা বাজার, মহজমপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। 01636318529

কোন কন্ট্রাক্টর / মিস্ত্রি যদি ইঞ্জিনিয়ার এর সাইটে যাওয়া অপছন্দ করে অথবা মালিক পক্ষকে বুঝানোর চেষ্টা করে ইঞ্জিনিয়ার এসে যা যা চেক করবে আমরা তো তা ঠিকঠাক মতো করতেছি..

শুধু শুধু ইঞ্জিনিয়ার এর প্রয়োজন কি??

তাহলে বুঝে নিবেন ওই কন্ট্রাক্টর / মিস্ত্রির ভিতর গলদ আছে..
সব কন্ট্রাক্টর / মিস্ত্রি গলদ এমন না অনেক ভালো ভালো কন্ট্রাক্টর / মেস্ত্রি আছে।

তাই আপনার ভবনের কাজ যাকে দিচ্ছেন তার সম্পর্কে আগে জেনে নিন..

অনেক ক্ষেত্রে কন্ট্রাক্টর ভালো কিন্তু তার লেবার রা ঘাড় ত্যাড়া পড়ে বসে, যার ফলে কাজের মান খারাপ হয়... দিন শেষে কন্ট্রাক্টর এর বদনাম হয়..
কন্ট্রাক্টর এর উচিৎ তার অনুগত লোকজন কে তার সাইট গুলোতে খাটানো, ঘাড় ত্যাড়া লোকজন পরিহার করা..

আলহামদুলিল্লাহ,  Rubel Hasan ভাইয়ের বাড়ির লে আউট সম্পন্ন করলাম। লোকেশন: মহজমপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।  Three Axis Desi...
24/02/2024

আলহামদুলিল্লাহ, Rubel Hasan ভাইয়ের বাড়ির লে আউট সম্পন্ন করলাম। লোকেশন: মহজমপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

Three Axis Design And Construction
যোগাযোগ : ইয়াছিন শপিং কমপ্লেক্স, তালতলা বাজার, মহজমপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। 01636-318529

Three Axis Design And Construction  ইয়াছিন শপিং কমপ্লেক্স, ২য় তলা, দোকান নং -২৮, তালতলা বাজার, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। 01...
17/02/2024

Three Axis Design And Construction ইয়াছিন শপিং কমপ্লেক্স, ২য় তলা, দোকান নং -২৮, তালতলা বাজার, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।
01636-318529

অতি চালাকের গলায় দড়ি, আপনারা যারা বাড়িওয়ালা বাড়ির তৈরির আগে চিন্তা করেন ইঞ্জিনিয়ারের কাছে যাবেন না। তো মিস্ত্রি এবং বাড়িওয়ালা মিলে কাজ শুরু করেন, হঠাৎ কিছু কিছু কাজে আপনার সন্দেহ মনে হয়, তখন পরামর্শ আশা করেন ইঞ্জিনিয়ারের কাছ থেকে। এই পিকচারটা একজন বাড়িওয়ালা আমাকে পাঠিয়েছেন কাজ ঠিক আছে কিনা জানতে চান, এখন আমি বলবো না আপনারই বলে দেন কাজ ঠিক আছে কিনা।

10/02/2024

Three Axis Design And Construction
যোগাযোগ - ইয়াছিন শপিং কমপ্লেক্স, ২য় তলা, দোকান নং -২৮, তালতলা বাজার, মহজমপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ
01636-318529

উপকৃত হলে তথ্যগুলো শেয়ার করতে পারেন ...
**** কলামের ল্যাপিং কোথায় দেওয়া হয়?
_______কলামের নিচের ফ্লোর এবং উপরের ছাদ থেকে L/3 পর্যন্ত টেনশন হয় বা জোন ধরা হয় এবং মাধ্যভাগে কম্প্রেসিভ জোন বিবেচনা করা হয়। সুতরাং কলাম রকের ল্যাপিং সব সময় ফ্লোর থেকে L/3 (2.5 ফিট) উপরে এবং ছাদ থেকে L/3 নীচে দিতে হয়।
**** রডের মাথায় ক্যাপ লাগানো থাকে কেন?
_____রডের সম্পূর্ণ উপরের পৃষ্ঠ মরিচারোধী করে তৈরি করা হয় কিন্তু দুই প্রান্ত কাটা থাকে। এ কারণে রঙের দুই প্রান্তে যাতে মরিচা না পড়ে, এছাড়াও দুই পান্ত অনেক ধারালো থাকে, এবং দুর্ঘটনা ঘটতে পারে, এজন্য রডের দুই প্রান্তে ক্যাপ লাগানো থাকে।
**** একটি রড সর্বোচ্চ কত ফুট লম্বা হয়ে থাকে?
_____একটি রডের দৈর্ঘ্য ১২ মিটার m বা ৩৯ ফিট হয়ে থাকে।
**** ফুটিং এর শর্ট ও লং রডের প্লেসমেন্ট কি হবে ?
_____ফুটিং ফাউন্ডেশনের লং রড নীচে এবং শর্ট ডিরেকশনের রড উপরে বসে। অর্থাৎ স্লাবের বিপরীত সূত্র প্রয়োগ করতে হবে।
**** রডের বদলে বাঁশ ব্যবহার করা যাবে কিনা ?
____বাঁশ খুবই কম পরিমাণে টেনশন বল নেয় যা আমাদের কার্যক্ষেত্রে অগ্রাহ্য করা হয়। তাই সকল প্রকার RC.C. কাজে বাশেঁর পরিবর্তে রড-ই ব্যবহার করা হয়।

দ্যা ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারস, বাংলাদেশ  (আইইবি) এর সদস্য পদ প্রাপ্ত  অভিজ্ঞ বি এস সি ইঞ্জিনিয়ার দ্বারা বাড়ির ডিজাইন কর...
15/01/2024

দ্যা ইন্সটিটিউট অফ ইঞ্জিনিয়ারস, বাংলাদেশ (আইইবি) এর সদস্য পদ প্রাপ্ত অভিজ্ঞ বি এস সি ইঞ্জিনিয়ার দ্বারা বাড়ির ডিজাইন করান, নিরাপদ থাকুন। "আপনার স্বপ্ন,বাস্তবায়নের দায়িত্ব আমাদের।" এই স্লোগান কে সামনে রেখে আমরা "থ্রী এক্সিস ডিজাইন এন্ড কন্সট্রাকশন " আছি আপনার পাশে। শখ ও সাধ্যের মাঝে ফুটে উঠুক আপনার বসবাসের প্রত্যেকটি ইঞ্চি জায়গা। জমির আকৃতি যেমনই হোক না কেন, আপনার স্বপ্নকে বাস্তবে রুপ দেওয়ার দায়িত্ব আমাদের।

Three Axis Design And Construction

আমাদের সেবা সমূহঃ-
১। আর্কিটেকচারাল ডিজাইন
২। ফ্লোর প্ল্যান
৩। 3D ভিউ
৪। স্ট্রাকচারাল ডিজাইন
৫। এস্টিমেট এন্ড কস্টিং
‎৬। ইন্টেরিয়র ডিজাইন
৭। ওয়ার্কিং ডিজাইন
৮। রাজউক/ সিটি কর্পোরেশন / পৌরসভা শীট ড্রয়িং এবং প্ল্যান পাশ।
৯। সয়েল টেস্ট
১০। ডিজিটাল সার্ভে
১১। ইলেক্ট্রিক্যাল ডিজাইন
১২। প্লাম্বিং ডিজাইন

💁‍♂️থ্রী এক্সিস ডিজাইন এন্ড কন্সট্রাকশন কে কেন CHOOSE করবেন?
✅ আমাদের আছে বাংলা ইঞ্জিনিয়ারিং ইন্সটিটিউট (আই ই বি) এর সদস্য প্রাপ্ত অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। আমরা নিজেরাই ডিজাইন, কন্সট্রাকশন থেকে শুরু করে ফিনিশিং, ইন্টেরিয়র পর্যন্ত কাজ গুলো করে থাকি।
✅সপ্তাহে ১/২ দিন অভিজ্ঞ ইঞ্জিনিয়ার দ্বারা সাইট সুপার ভিশন করানো হয়। প্রয়োজনে সাইট ইঞ্জিনিয়ার দেয়া হয়।
✅নিয়মিত সাইট সুপার ভিশন এর ফলে কাজ হয় নিখুঁত, ভুল হয় না। প্রতিদিনের কাজের অগ্রগতি হ্যান্ড নোট করা হয়ে থাকে এবং মালামালের ব্যবহারের হিসাব রাখা হয়।
✅আমাদের রয়েছে সু-দক্ষ জনবল। যার ফলে ১০০% কাজের গুণগত মান সঠিক থাকে এবং প্রজেক্টের মালামালের অপচয় রোধ করা হয়।
✅সঠিক খরচে বিল্ডিং নির্মাণ ও আধুনিক ডিজাইনের আইডিয়া দিয়ে কাজ করাই আমাদের মূল লক্ষ্য।

বিঃদ্রঃ আমরা দেশের সব জেলাতেই ডুপ্লেক্স সহ যেকোনো ধরণের বিল্ডিং ডিজাইন, ইন্টেরিয়র ডিজাইন সহ কন্সট্রাকশনের যাবতীয় কাজ করে থাকি। ডুপ্লেক্স সহ যেকোনো ধরণের বিল্ডিং ডিজাইন এবং ফ্রী তে কনসালটেন্সি বা পরামর্শ নিতে যোগাযোগ করুন🤝

যোগাযোগের ঠিকানাঃ-
☎ 01636-318529
📞 01325-188650
[email protected]
🏢 ইয়াছিন শপিং কমপ্লেক্স , ২য় তলা, দোকান নং -২৮,তালতলা বাজার, মহজমপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ।

Three Axis Design And Construction  ইয়াছিন শপিং কমপ্লেক্স,২য় তলা, দোকান নং -২৮, তালতলা বাজার,  মহজমপুর, সোনারগাঁও, নারায়...
10/01/2024

Three Axis Design And Construction
ইয়াছিন শপিং কমপ্লেক্স,২য় তলা, দোকান নং -২৮, তালতলা বাজার, মহজমপুর, সোনারগাঁও, নারায়ণগঞ্জ। 01636318529

নির্মাণ কাজে ছাদের সাটারিং তৈরি করার সময় সতর্কতা :

১) নির্মাণ কাজে সাটারিং খুবই গুরুত্বপূর্ণ তাই সঠিক জিনিস ও সঠিক ভাবে সাটারিং দেওয়া আবশ্যক। আমাদের দেশে সাধারণত ২ ধরনের সাটার ব্যবহৃত হয় তা হলো কাঠ বা বাঁশের সাটারিং ও স্টিলের সাটারিং।
২) বাঁশের সাটারিং বার বার ব্যবহার হওয়ায় এর শক্তি কমে যায় ও ছাদের বার বহন করতে অক্ষম হয়ে পড়ে, তাই বাঁশের সাটারিং এর পরিবর্তে স্টিলের সাটারিং ব্যবহার করা উত্তম।
৩) যদি কাঠের সাটারিং পূর্ব ব্যবহৃত হয় তবে বেশি ছিদ্র থাকতে পারে তাই ঢালায়ের মশলার পানি চুয়ে বেরিয়ে যেতে পারে যার ফলে কংক্রিট শক্ত হওয়ার মত পানি কম পাবে, তাই ছিদ্র বন্ধ করে দিতে হবে।
৪) ঢালাইয়ের সময় কাঠের উপর পলিথিন বেছাতে হবে যাতে পানি বের হয়ে না আসতে পারে। এই পলিথিন এর পরিবর্তে কাঠের উপর জি.পি বা এম. এস স্যান্টারিং প্লেনসিট ব্যবহার করা যেতে পারে।
৫) সাটারিং এ উর্ধ্বমুখি হিসেবে যে বাঁশ ব্যবহার করা হয় তা সাধারণত এক্সক্ট উচ্চতায় থাকে না। তাই বাঁশের নিচে কাঠ বা ইটের সাপোর্ট দিয়ে উঁচু করতে হয় যা অবশ্যই পরিহার করতে হবে।
৬) অনেক সময় বাঁশের নিচের সাপোর্ট সরে গিয়ে সাটার ফেইল করতে পারে, তাই এই রিস্ক এড়াতে নতুন বাঁশ কিনে মাপ মত কেটে নিয়ে কাজ করতে হবে। বর্তমানে বাঁশের পরিবর্তে স্টিলের প্রপস ব্যবহার করা হয় যা প্রয়োজন মত ছোট বড় করা যায়।
৭) স্টিলের সাটারিং নিরাপদ ও পরিবেশ বান্ধব।
৮) যে সাটারই ব্যবহার করা হোক না কেন সাটারিং কমপক্ষে ২১ দিন রাখতে হবে।
৯) বাঁশের সাইজ ৩" ডায়া হতে হবে এবং দূরত্ব ২' পর পর বসাতে হবে।

Address

Taltola, Mahazampur, Sonargoan
Narayanganj
1440

Telephone

+8801636318529

Website

Alerts

Be the first to know and let us send you an email when Three Axis Design And Construction posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Three Axis Design And Construction:

Share