17/11/2020
সেতু হলো যেকোনো প্রকারের প্রতিবন্ধক অতিক্রম করার জন্য প্রাকৃতিক বা কৃত্রিমভাবে গঠিত সংযোগ। একটি সেতুর নকশা ও নির্মাণশৈলী নির্ভর করে তার প্রয়োজনীয়তা, নির্মাণস্থলের প্রাকৃতিক অবস্থান, ব্যবহৃত নির্মাণ সামগ্রী এবং বরাদ্দকৃত অর্থের পরিমাণের উপর। ছোট বড় মিলিয়ে নির্মাণাধীন বা, নির্মাণ সম্পূর্ণ বেশ কিছু সেতু রয়েছে বাংলাদেশে।
বাংলাদেশের সেতুর তালিকা-
১. আরিয়াল খান সেতু (মাদারীপুর)- আড়িয়াল খাঁ নদ অতিক্রম করে
২. বাংলাদেশ-চীন মৈত্রী সেতু বা প্রথম বুড়িগঙ্গা সেতু (পোস্তোগলা, ঢাকা)- বুড়িগঙ্গা নদী অতিক্রম করে
৩. বাবু বাজার বুড়িগঙ্গা সেতু (বাবু বাজার, ঢাকা)- বুড়িগঙ্গা নদী অতিক্রম করে
৪. সৈয়দ নজরুল ইসলাম সেতু বা ভৈরব সেতু (ভৈরব উপজেলা, কিশোরগঞ্জ জেলা)- মেঘনা নদী অতিক্রম করে
৫. ভৈরব রেলওয়ে সেতু (ভৈরব উপজেলা, কিশোরগঞ্জ জেলা)- মেঘনা নদী অতিক্রম করে
৬. বীরশ্রেষ্ঠ মহিউদ্দিন জাহাঙ্গীর সেতু (দেহেরগতি, বরিশাল)- সাঁধা নদী অতিক্রম করে
৭. দপদপিয়া সেতু (বরিশাল)- কীর্তনখোলা নদী অতিক্রম করে
৮. ইসলাদি সেতু (বরিশাল)- শিকারপুর নদী অতিক্রম করে
৯. হার্ডিং ব্রিজ (পাকশী)- পদ্মা নদী অতিক্রম করে
১০. যমুনা সেতু বা বঙ্গবন্ধু সেতু (ভুয়াপুর উপজেলা)- যমুনা নদী অতিক্রম করে
১১. ক্বীন ব্রীজ (সিলেট)- সুরমা নদী অতিক্রম করে
১২. খান জাহান আলী সেতু বা রূপসা সেতু (খুলনা)- রূপসা নদী অতিক্রম করে
১৩. লালন শাহ সেতু (ঈশ্বরদী উপজেলা/ভেড়ামারা উপজেলা)- পদ্মা নদী অতিক্রম করে
১৪. মারিখালী সেতু (ঢাকা)- মেঘনা নদী অতিক্রম করে
১৫. মেঘনা সেতু (ঢাকা)- মেঘনা নদী অতিক্রম করে
১৬. পদ্মা সেতু (লৌহজং উপজেলা)- পদ্মা নদী
১৭. শাহ আমানত সেতু (চট্টগ্রাম)- কর্ণফুলি নদী অতিক্রম করে
১৮. শেখ জামাল সেতু (পটুয়াখালী)- সোনাতলা নদী অতিক্রম করে (আন্ধারমানিক নদীর শাখা)
১৯. শেখ কামাল সেতু (পটুয়াখালী)- আন্ধারমানিক নদী অতিক্রম করে
২০. শেখ রাসেল সেতু (পটুয়াখালী)- শিববারিয়া নদী অতিক্রম করে
২১. কালুরঘাট সেতু (কালুরঘাট, চট্টগ্রাম)- কর্ণফুলি নদী অতিক্রম করে
২২. মুক্তারপুর সেত (নারায়ণগঞ্জ এবং মুন্সিগঞ্জ)- ধলেশ্বরী নদী সংযোগ করে
২৩. সুলতানা কামাল সেতু (তারাবো, রূপগঞ্জ উপজেলা)- শীতলক্ষ্যা নদী অতিক্রম করে
২৪. কাঞ্চন সেতু (রূপগঞ্জ উপজেলা)- শীতলক্ষ্যা নদী অতিক্রম করে
২৫. কাঁচপুর সেতু (কাঁচপুর, ঢাকা)- শীতলক্ষ্যা নদী অতিক্রম করে
২৬. দাউদকান্দি সেতু (দাউদকান্দি উপজেলা, ঢাকা)- গোমতি নদী (মেঘনা নদীর শাখা)
২৭. কাজীর বাজার সেতু (সিলেট)- সুরমা নদী অতিক্রম করে
২৮. হযরত শাহ পরান সেতু বা সিলেট জাফলং বাইপাস সেতু (সিলেট)- সুরমা নদী অতিক্রম করে
২৯. অ্যাডমিরাল এম এ খান সেতু (সিলেট)- সুরমা নদী অতিক্রম করে
৩০. তিতাস সেতু বা শাহবাজপুর সেতু (শাহবাজপুর, ব্রাহ্মণবাড়িয়া)- তিতাস নদী অতিক্রম করে