Md NAHID Hossain

Md NAHID Hossain welcome to my official page

সোলার প্যানেল ইনস্টল এর কাজ চলছে।
28/01/2024

সোলার প্যানেল ইনস্টল এর কাজ চলছে।

27/01/2024

সকল ইলেকট্রিশিয়ান লাইসেন্স পরীক্ষার্থীদের অবশ্যই নিম্নোক্ত কাগজপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে উপস্থিত হতে হবে।
১/ প্রবেশপত্র
২/ শিক্ষাগত যোগ্যতার মূলসনদ
৩/ ব্যাংক চালান মূলকপি
৪/ অভিজ্ঞতা সনদের মূলকপি
৫/ পূর্বের লাইসেন্স এর অনলাইন কপি( যদি থাকে)
৬/ এন আইডি কার্ড

কোন ডকুমেন্টস ঘাটতি থাকলে পরীক্ষা নেয়া হবে না।

বি: দ্র: কোন প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। পরীক্ষায় অংশগ্রহণ করে লাইসেন্স অর্জন করুন।

Time Schedule for Electrician Exam..সকল ইলেকট্রিশিয়ান লাইসেন্স পরীক্ষার্থীদের অবশ্যই নিম্নোক্ত কাগজপত্র নিয়ে পরীক্ষা কেন...
22/01/2024

Time Schedule for Electrician Exam..

সকল ইলেকট্রিশিয়ান লাইসেন্স পরীক্ষার্থীদের অবশ্যই নিম্নোক্ত কাগজপত্র নিয়ে পরীক্ষা কেন্দ্রে যথাসময়ে উপস্থিত হতে হবে।

১/ প্রবেশপত্র

২/ শিক্ষাগত যোগ্যতার মূলসনদ

৩/ ব্যাংক চালান মূলকপি

৪/ অভিজ্ঞতা সনদের মূলকপি

৫/ পূর্বের লাইসেন্স এর অনলাইন কপি (যদি থাকে)

৬/ এন আইডি কার্ড

কোন ডকুমেন্টস ঘাটতি থাকলে পরীক্ষা নেয়া হবে না।

বি: দ্র: কোন প্রকার আর্থিক লেনদেন করে প্রতারিত হবেন না। পরীক্ষায় অংশগ্রহণ করে লাইসেন্স অর্জন করুন। Posted

আর্থিং ও ইন্সুলেশন টেস্টিং এর কাজ চলছে।
14/01/2024

আর্থিং ও ইন্সুলেশন টেস্টিং এর কাজ চলছে।

আর্থিং টেস্টিং এর কাজ চলছে
22/12/2023

আর্থিং টেস্টিং এর কাজ চলছে

12/12/2023

ইলেকট্রিক্যাল #ইঞ্জিনিয়ারদের জন্য গুরুত্বপূর্ণ প্রশ্ন ও উওর......

প্রশ্ন: VCB কাকে বলে??

উওর: VCB অর্থ Vacuum circuit breaker.11kv লাইন অন অফ করার জন্য যে সার্কিট ব্রেকার সাধারণত ব্যবহার করা হয় তাকে ভ্যাকুয়াম সার্কিট বেকার বা VCB বলে .
(অবশ্যই 500 এম্পিয়ার এর উপরে হতে হবে)

প্রশ্নঃ কোন ধরনের সুইচগিয়ারে ACB ব্যবহার করা হয়?
উওরঃ (LT Switchgear) লো-ভোল্টেজ লাইনে ACB ব্যবহার করা হয়।

প্রশ্নঃ সার্কিট ব্রেকার কত প্রকার এবং কি কি?

উওরঃ সাব-স্টেশন লাইনে মূলত চার প্রকার সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়,
LT Switchgear = MCB, MCCB, ACB
HT Switchgear = VCB

প্রশ্নঃ HT/LT সুইচগিয়ারে কোন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়?

উওরঃ HT/LT সুইচগিয়ারে মূলত
LT Switchgear = MCB, MCCB, ACB
HT Switchgear = VCB ব্যবহার করা হয়।

প্রশ্নঃ 500 KVA ট্রান্সফরমার HT সুইচগিয়ারের জন্য কোন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়?

উওরঃ 500 KVA ট্রান্সফরমার HT সুইচগিয়ারের জন্য VCB সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়।

প্রশ্নঃ 350 KVA ট্রান্সফরমার HT সুইচগিয়ারের জন্য কোন ধরনের সার্কিট ব্রেকার ব্যবহার করা হয়?

উওরঃ 350 KVA ট্রান্সফরমার HT সুইচগিয়ারের জন্য LBS ব্যবহার করা হয়।

প্রশ্নঃ LBS, VCB, MCCB, MCB, ACB কি?

উওরঃ LBS (Load break switch)
MCB (Miniature circuit breaker)
MCCB (Moulded case circuit breaker)
ACB (AIR Circuit Breaker)
VCB (Vacuum Circuit Breaker)

প্রশ্নঃ বাস-বার কি?

উওরঃ মোটামোটি সবাই জানি বাসবার হচ্ছে এক ধরনের তামা(copper) বা অ্যালুমোনিয়াম(Aluminum) এর তৈরি পরিবাহির পাত বা পরিবাহির বার অথবা পরিবাহির রড। বাসবার একাদিক ইলেকট্রিক্যাল সার্কিট থেকে ইলেকট্রিক্যাল এনার্জি সংগ্রহ করে এবং বিতরন করে।

প্রশ্নঃ কিসের উপরের ভিত্তে করে বাসবার সিলেকশন করা হয়?

উওরঃ লাইনের কারেন্টের উপর ভিত্তি করে বাসবার সিলেকশন করা হয়।

প্রশ্নঃ কেন বাসবার সিলেকশনের ক্ষেত্রে কপার নেয়া হয়?

উওরঃ কারন কপারের ইফেসিয়েন্সি অনেক বেশি এজন্য।

প্রশ্নঃ সাব-স্টেশন লাইনে CT & PT কিভাবে কানেকশন করা হয়?

উওরঃ CT সিরিজে কানেকশন দেয়া হয় ও
PT প্যারালালে কানেকশন দেয়া হয়।

প্রশ্নঃ CT কত প্রকার ও কি কি?

উওরঃ কারেন্ট ট্রান্সফরমার ৩ ধরনের,
Wound Current Transformer
Toroidal Current Transformer
Bar-type Current Transformer

প্রশ্নঃ CT 5P 20 30VA রেটিং মানে কি বোঝায়?

উওরঃ5= % of Error
P= Protection Class
20=Multiply by 20 line current
30VA= Barden of circuit breaker

প্রশ্নঃ CT & PT পার্থক্য কি?

উওরঃ
CT হলো হাই কারেন্ট পরিমাপ করে এবং লাইন কে অনাকাঙ্ক্ষিত কারেন্ট থেকে রক্ষা করে।

PT হলো হাই ভোল্টেজ পরিমাপ করে এবং লাইন কে অনাকাঙ্ক্ষিত ভোল্টেজ থেকে রক্ষা করে।

প্রশ্নঃ CT & PT তে কোন ধরনের রিলে ব্যবহার করা হয়?

উওরঃ IDMT Relay, Deferential relay, Directional relay etc..

প্রশ্ন- . ট্রান্সফরমারের কর্মদক্ষতা বেশি হয়ে থাকে কেন?

উত্তরঃ ট্রান্সফরমার একটি স্ট্যাটিক ডিভাইস অর্থাৎ স্থির যন্ত্র। এতে কোন ঘূর্ণায়মান অংশ নেই, ফলে ঘর্ষণজনিত কোন ক্ষয় বা লস এতে নেই। অন্যান্য ঘূর্ণায়মান যন্ত্রের তুলনায় ট্রান্সফরমারে লস অনেক কম। তাই ট্রান্সফরমারের কর্মদক্ষতা সবচাইতে বেশি। ট্রান্সফরমারের কর্মদক্ষতা ৯৫%-৯৮% পর্যন্ত হয়ে থাকে।

প্রশ্ন- . ট্রান্সফরমারের রেটিং kW এ না লিখে kVA লেখা হয়ে থাকে কেন?

উত্তরঃ ট্রান্সফরমারের মোট লস= কোর লস + কপার লস। কোর লস নির্ভর করে ভোল্টেজ এর উপর এবং কপার লস নির্ভর করে কারেন্টের উপর, কিন্তু ট্রান্সফরমারের মোট লস কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী ফেজ কোণের উপর নির্ভর করেনা। kW এর সাথে পাওয়ার ফ্যাক্টর বা কারেন্ট ও ভোল্টেজের মধ্যবর্তী ফেজ এঙ্গেল জড়িত কিন্ত kVA এর সাথে পাওয়ার ফ্যাক্টর থাকেনা। এজন্য ট্রান্সফরমারের রেটিং kW এ না লিখে kVA লেখা হয়ে থাকে।

প্রশ্ন- ট্রান্সফরমার ব্যাংকিং কাকে বলে?
ট্রান্সফরমার ব্যাংকিং করার শর্ত কি কি?

উত্তরঃ অনেক সময় ৩ ফেজ ট্রান্সফরমার ব্যবহার না করে তিনটি ১ ফেজ ট্রান্সফরমার এর সাহায্যে ৩ ফেজ সাপ্লাই দেয়া হয়, এই ব্যবস্থাকে ট্রান্সফরমার ব্যাংকিং বলে।
ট্রান্সফরমার ব্যাংকিং করার শর্তঃ
১) প্রতিটি ট্রান্সফরমার এর kVA রেটিং একই হতে হবে।
২) প্রতিটি ট্রান্সফরমার এর ভোল্টেজ রেটিং একই হতে হবে।
৩) সঠিক পোলারিটি অনুযায়ী সংযোগ দিতে হবে।

প্রশ্ন- অটো ট্রান্সফরমার সম্পর্কে লেখ। এর ব্যবহার লিখ।

উত্তরঃ অটো ট্রান্সফরমার এমন এক ব্যাতিক্রমি ট্রান্সফরমার যার মধ্যে কেবল একটি ওয়াইন্ডিং থাকে। ইহার কিছু অংশ প্রাইমারি আর কিছু অংশ সেকেন্ডারি, উভয় কয়েল ইলেকট্রিক্যাল ও ম্যাগনেটিক্যালি সংযুক্ত থাকে। তারপরও একে ট্রান্সফরমার বলা হয়, কারণ ইহার কার্যপ্রণালী দুই ওয়াইন্ডিং ট্রান্সফরমার এর মতই।
এর ব্যবহারঃ
১) ডিস্ট্রিবিউশন লাইনে ভোল্টেজ ঘাটতি পুরনে ইহা ব্যবহার করা হয়।
২) ৩-ফেজ ইন্ডাকশন মোটর চালু করার কাজে ব্যবহার হয়।
৩) রাজপথ আলোকিত করার কাজে ইহা ব্যবহার হয়।
৪) রেডিও ইলেক্ত্রনিক্সে ইহা ব্যবহার করা হয়।

প্রশ্নঃ সাবস্টেশন কি?

উওরঃ সাবস্টেশন হচ্ছে পাওয়ার সিস্টেমের একটি অংশ যা বিদ্যুৎ উৎপাদন, পরিবহণ, সঞ্চালন, বিতরণ ও নিয়ন্ত্রণ ব্যবস্থা ।

প্রশ্নঃ ১১কেভি সাবস্টেশনের কি কি ইকুপমেন্ট থাকে?
Ø ট্রান্সফরমার
Ø LT সুইচগিয়ার
Ø HT সুইচগিয়ার
Ø PFI প্লান্ট

প্রশ্নঃ সুইচগিয়ার কি?

উওরঃ সুইচগিয়ার হচ্ছে বিভিন্ন যন্ত্রপাতি,যা বৈদ্যুতিক ব্যবস্থাকে সুইচিং,কন্ট্রোলিং এবং রক্ষা করে থাকে।( রিলে,সার্কিট ব্রেকার,ম্যাগনেটিক কন্টাক্টর ইত্যাদি)
প্রশ্নঃ সুইচগিয়ার কত প্রকার?
Ø LT সুইচগিয়ার
Ø HT সুইচগিয়ার

প্রশ্নঃ LT & HT সুইচগিয়ার বলতে কি বুঝ?

উওরঃ LT সুইচগিয়ারঃ
সাবস্টেশনের লো-সাইডের বৈদ্যুতিক ব্যবস্থাকে সুইচিং,কন্ট্রোলিং এবং রক্ষা করার প্রক্রিয়াকে LT সুইচগিয়ার বলে।
উওরঃ HT সুইচগিয়ারঃ
সাবস্টেশনের হাই-সাইডের বৈদ্যুতিক ব্যবস্থাকে সুইচিং,কন্ট্রোলিং এবং রক্ষা করার প্রক্রিয়াকে HT সুইচগিয়ার বলে।

09/12/2023

আজকের টপিক ম্যাগনেটিক কন্টাক্টর
বিস্তারিত জানবো আলোচনা

1। ম্যাগনেটিক কন্টাক্টর কাকে বলা হয়?

2। ম্যাগনেটিক কন্টাক্টর এর কার্যপ্রণালী ।

3। ম্যাগনেটিক কন্টাক্টর এর সম্পূর্ণ গঠনপ্রণালী।

4। নরমালি ওপেন এবং নরমালি ক্লোজ বলতে কি বুঝায়?

5। কেন ম্যাগনেটিক কন্টাক্টর ব্যবহার করা হয়ে থাকে?

1। ম্যাগনেটিক কন্টাক্টর কাকে বলা হয়?

ম্যাগনেটিক কন্টাক্টর আর রিলের কাজ অনেকটা একই হলেও দুইটা কিন্তু সমান ভোল্টেজে ব্যবহার করা যাবেনা। কারন, ম্যাগনেটিক কন্টাক্টর ব্যবহার করা হয় হাই পাওয়ার ভোল্টেজে আর রিলে ব্যবহার করা হয় লো পাওয়ার ভোল্টেজে । ম্যাগনেটিক কন্টাক্টর সাধারানত বড়বড় ইন্ডাস্ট্রিতে বেশি ব্যবহার করা হয়ে থাকে।

এক কথাই বলা যায় ম্যাগনেটিক কন্টাক্টর হচ্ছে এক ধরনের কন্টাক্টর যেটা যেকোনো ইলেক্ট্রিক লোডকে চালু এবং বন্ধো করার জন্যা ব্যবহার করা হয়ে থাকে।

2। ম্যাগনেটিক কন্টাক্টর এর কার্যপ্রণালী।

সাধারণত যখন ম্যাগনেটিক কন্টাক্টরে কারেন্ট সরবরাহ দেয়া হয় তখন এটার ভেতরে ম্যাগনেটিক ফিল্ড তৈরি হয় এবং এই ম্যাগনেটিক ফিল্ড মুভিং কোর আর ফিক্সড কোরের মাঝে মুভিং কোরকে আকর্ষণ করা সুরু করে দেয়। ম্যাগনেটিক ফিল্ডের এই আকর্ষণ মুভিং কোরকে এনারজাইসড করতে থাকে, একটা সময় মুভিং কোর আর ফিক্সড কোরের মাঝে শর্ট সার্কিট হয়েযায় এবং কারেন্ট তার পরের স্টেপে চলে যায়।

সাপ্লাই এর সুরুতে আরমেচার কয়েলের ভিতরে দেয়ে বেশি কারেন্ট প্রবাহিত হলেও একটু পরেই কারেন্ট প্রবাহের মাত্রা কমে যায়। একটা পর্যায়ে গিয়ে যখন কারেন্ট প্রবাহ বন্ধ হয়ে যায় তখন কয়েল ডি-এনারজাইসড এ পরিনত হয় এবং কন্টাক্ট ওপেন হয়ে যায়। এভাবে সরবরাহের শুরু থেকে শেষ পর্যন্ত যেতে ম্যাগনেটিক কন্টাক্টরের সময় প্রয়োজন হয় মেক্সিমাম দুই থেকে তিন সেকেন্ড ।

3। ম্যাগনেটিক কন্টাক্টর এর সম্পূর্ণ গঠনপ্রণালী।

ম্যাগনেটিক কন্টাক্টরের গঠনপ্রণালী অন্যান্য ইলেক্ট্রিক্যাল ডিভাইসের তুলনায় বেশ সহজ, এগুলোর বিস্তারিত নিচে দেয়া হোল,

কন্টাক্টর কয়েল: ইনপুটের তিনটা টার্মিনালের মাঝে একটা টার্মিনাল হচ্ছে কন্টাক্টর কয়েল, কন্টাক্টর কয়েলের দুইটা প্রান্ত থাকে যেখানে ইলেক্ট্র-ম্যাগনেটিক ফিল্ড সৃষ্টি হয় পাওয়ার সাপ্লাই দেয়ার পরে। A1 এবং A2 দিয়ে এই দুইটা প্রান্ত বোঝানো হয়।

মেইন টার্মিনাল : সাধারনত ম্যাগনেটিক কন্টাক্টরের দুই পাশে মেইন টার্মিনাল থাকে। একপাশে ইনপুট টার্মিনাল আর আরেক পাশে অউটপুট টার্মিনাল থাকে। এটার তিনটা ইনপুট টার্মিনাল আর তিনটা অউটপুট টার্মিনাল থাকে।ইনপুট টার্মিনাল তিনটাকে L1,L2,L3 দ্বারা বোঝানো হয় আর অউটপুট টার্মিনাল তিনটাকে T1,T2,T3 দ্বারা বোঝানো হয় । ইলেক্ট্রিক্যাল ওয়ারিং এর সময় আমাদের দেশে ইনপুট টার্মিনাল উপড়ের দিকে আর অউটপুট টার্মিনাল নীচের দিকে সংযোগ করা হয়।

অক্সিলারি টার্মিনাল : অক্সিলারি টার্মিনালে দুই ধরনের কন্টাক্ট থাকে, সেগুলা হল নরমালি ওপেন (NO) এবং নরমালি ক্লোজ (NC)। নিচে এই দুই পয়েন্ট এর বিস্তারিত দেয়া হয়েছে।

৪। নরমালি ওপেন এবং নরমালি ক্লোজ বলতে কি বুঝায়?

নরমালি ক্লোজঃ যে অবস্থায় ম্যাগনেটিক কন্টাক্টরের মাঝে পাওয়ার প্রবাহ বন্ধ থাকে, মানে কন সাপ্ল্যি দেয়া থাকেনা তখন ম্যাগনেটিক কন্টাক্টরের অক্সিলেরি কন্টাক্ট বন্ধ থাকে, এই অবস্থাকেই নরমালি ক্লোজ বলা হয়।এটা সাধারণত এন ছি (NC) দ্বারা প্রকাশ করা হয়।

নরমালি ওপেনঃ যে অবস্থায় ম্যাগনেটিক কন্টাক্টরের মাঝে পাওয়ার প্রবাহ দেয়া হয়ে থাকে থাকে তখন ম্যাগনেটিক কন্টাক্টরের এর অক্সিলেরি কন্টাক্ট খলা অবস্থায় থাকে, এই অবস্থাকেই নরমালি ওপেন বলা হয়।

এটা সাধারণত এন ও (NO) দ্বারা প্রকাশ করা হয়।

৫। কেন ম্যাগনেটিক কন্টাক্টর ব্যবহার করা হয়ে থাকে?

ম্যাগনেটিক কন্টাক্টরের ব্যাবহার অনেক, তার মাঝে কিছু গুরুত্বপূর্ণ ব্যাবহার উল্লেখ করা হলঃ

মোটরে সাপ্লাই দেয়ার জন্য তিন ফেজ প্রয়োজন হয়, আর মটরকে কোন দুর্ঘটনার হাত থেকে সুরক্ষা রাখার জন্য ম্যাগনেটিক কন্টাক্টর ব্যবহার করা হয়ে থাকে।ম্যাগনেটিক কন্টাক্টরের মাধ্যমে যেকোনো বড়বড় মোটর অথবা বড় মাপের লড ছোট্ট একটা পুশ সুইচ দিয়ে কন্ট্রোল করা যায়।স্টার ডেল্টা সার্কিট কন্ট্রোল করার জন্য ম্যাগনেটিক কন্টাক্টর ব্যবহার করা হয়, এখানে তিনটা

(৩)ম্যাগনেটিক কন্টাক্টর ব্যবহার করে সহজেই কন্ট্রোল করা যায়।কোন অবস্থায় লোডে কারেন্ট সরবরাহ প্রয়জনের থেকে বেশি প্রবাহিত হলে এটি স্বয়ংক্রিয় ভাবেই লোডে কারেন্ট সরবরাহ বন্ধ করে দেয়।যেসব জায়গায় বেশি লড সরবরাহ করা প্রয়োজন ওইসব জায়গায় দুর্ঘটনা এড়াতে ম্যাগনেটিক কন্টাক্টর ব্যবহার করা হয়ে থাকে।

Address

Rajshahi
6250

Telephone

+8801750086997

Website

Alerts

Be the first to know and let us send you an email when Md NAHID Hossain posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Share

Category