23/05/2026
আলহামদুলিল্লাহ। এই ০৫ তলা বাড়িটির ফাউন্ডেশনে ১৮ লক্ষ টাকা খরচ সাশ্রয় করেছি আমরা।
📍 লোকেশন: হলি ক্রস স্কুলের পাশে, আমচত্বর, রাজশাহী।
সম্মানিত ক্লায়েন্ট একজন তরুণ ফ্রিল্যান্স ডিজাইনার। খুব অল্প বয়সেই তিনি সফল এই সেক্টরের। তিনি তার একটি জমিতে ৯ ইউনিট বিশিষ্ট বাড়ি করার সিদ্ধান্ত নেন ভাড়া দেয়ার লক্ষে। সে জন্য ভালো ডিজাইন ফার্ম খুঁজছিলেন।
ক্লাইন্ট দীর্ঘদিন যাবৎ আমাদের প্রজেক্ট গুলো দেখে আসছিলেন। আমাদের ডিজাইন, পারফরম্যান্স, কাজের ধরন, কোয়ালিটি, সুপারভিশন সার্ভিস সম্পর্কে জেনেছেন। ফাইনালি তিনি তার বাড়ির ডিজাইন করার জন্য আমাদের সাথে যোগাযোগ করেন।
বিস্তারিত আলোচনায় উঠে আসে তার প্রয়োজন, পছন্দ ও স্বপ্নের বাড়ির ভাবনা সম্পর্কে।
সেই ভাবনাকে কেন্দ্র করেই শুরু হয় আমাদের প্ল্যানিং।
যায়গার পরিমান ২.৫ কাঠার একটু কম। রাজশাহী শহরের প্রাইম লোকেশানে প্রতি ইঞ্চি মাটি যেখানে অনেক দামি, সেখানে এই টুকু যায়গায় ৯ ইউনিটের ৫ তলা বাসার ডিজাইন করতে হবে। তাছাড়া সেটা ভাড়াটিয়া উপযোগী প্লানিং হতে হবে।
আমরা এক্সিলেন্স বিল্ডিং ডিজাইন টিম বরাবরই চ্যালেঞ্জিং কাজ করতে বেশ পারদর্শী। আলহামদুলিল্লাহ।
আমাদের দক্ষ আর্কিটেক্ট টিম শুরু করলো সুনিবিড় প্লান কাস্টমাইজেশন এর কাজ।
একদিকে RDA রুলস মেনে যেমন সেটব্যাক কাভার করতে হবে, অন্যদিকে অল্প যায়গায় মেক্সিমাম স্পেস ইউটিলাইজ করতে হবে।
প্রায় মাস খানেক সময়ের ইফোর্টে আমরা আর্কিটেকচার পার্ট ক্লাইন্টের মন মতো সম্পন্ন করলাম, সেই সাথে আরডিএ থেকে অনুমোদনের জন্য পেপারস সাবমিট করা হলো।
আমরা যখন সয়েল টেস্ট করে স্ট্রাকচারের লোড এনালাইসিস শুরু করি তখন চোখ কপালে। মাটির ইনিশিয়াল স্টেজ ভালো হলেও ভিতরে কাদা-পানির স্তর। লোড এনালাইসিসে পাইল ফাউন্ডেশন ছাড়া ফুটিং স্ট্যাবল করা যাচ্ছিলো।
কিন্তু ২.৫ কাঠা জমিতে ৯ ইউনিটের বাসায় সিটু পাইল করতে যে পরিমান ইনভেস্ট করতে হবে, সেই পরিমান রিটার্ন আসার জন্য বহু বছর সময় লাগবে। তাছাড়া মাত্র ৫ তলা বাসার জন্য সিটু পাইলের ব্যপারে জেনারেল প্র্যাকটিস কম।
আমরা সিদ্ধান্ত নিলাম পুনরায় সয়েল রি-ইনভেস্টিগেট ও ডিটেই টেস্ট করবো। সেখানে অটো রিলিজ হ্যামার ব্যবহার করি আমরা। আগের টায় কিছু ইরোর পরিলক্ষিত হয়।
আমরা স্ট্রাকচার ডিজাইন টিম সিদ্ধান্ত নেই, সাব সয়েল ইম্প্রুভমেন্টে যাবো। নিচের দূর্বল লেয়ার কে শক্তিশালী লেয়ারে ডেভলোপ করতে ক্যাজিং বেজড ২.৫ এফএম স্যান্ড কম্পাকশন করা সিদ্ধান্ত দিলাম।
টার্গেট অরিয়েন্টেড ক্যাপাসিটি ডেভলপ করতো আইসোলেটেড ফুটিং ডিজাইন করলাম ফাইনালি আমরা। এতে প্রায় ক্লাইন্টের ১৮ লক্ষ টাকা সেভিংস হচ্ছে, পক্ষান্তরে সেফটি নিয়ে কোন কম্প্রোমাইজ করা হয়নি।
এই ০৫ তলা প্রজেক্টে আমরা যে পার্ট গুলো করেছি:-
✔️ আর্কিটেকচারাল প্লান, 3D, ওয়ার্কিং ডিজাইন
✔️ স্ট্রাকচারাল এনালাইসিস & ডিজাইন
✔️ ইলেকট্রিক্যাল ডিজাইন
✔️ স্যানিটারি-প্লাম্বিং ডিজাইন
🌸 মহান রবের অশেষ রহমতে ক্লায়েন্টের সব চাহিদা আমরা ডেকোরেটিভ ও ফাংশনালি সফলভাবে বাস্তবায়ন করতে পেরেছি এই দৃষ্টিনন্দন ০৫ তলা বাড়িটিতে
আলহামদুলিল্লাহ—ডিজাইন হ্যান্ডওভারের সময় সম্মানিত ক্লায়েন্ট তার বাড়ির ডিজাইন দেখে অত্যন্ত সন্তুষ্ট ও আনন্দিত।
আপনারাও যদি এমন আধুনিক ও ক্লাসিক্যাল মডেলের ইউনিক ডিজাইনের কমার্শিয়াল এবং রেসিডেন্সিয়াল বিল্ডিং ডিজাইন করাতে চান—ইনশাআল্লাহ আমাদের উপর আস্থা রাখতে পারেন।
আপনার জায়গা, চাহিদা, পছন্দ ও বাজেটের সমন্বয়ে , আমরা উপহার দেবো আপনার মনের মতো একটি বিল্ডিং ডিজাইন।
🤲 আমাদের টিমের জন্য দোয়া করবেন, যেন দেশব্যাপী আপনাদের স্বপ্ন বাস্তবায়নে আমরা এভাবেই কাজ করে যেতে পারি।
📲বিল্ডিং ডিজাইন বিষয়ে জানতে হোয়াটসঅ্যাপে মেসেজ করুন
📞 অথবা সরাসরি আমাদের সিনিয়র ডিজাইনার স্যারের সাথে যোগাযোগ করুন
জাযাকাল্লাহ খাইরান 🤍
ইঞ্জি. আবু তালহা
বিল্ডিং কনসালটেন্ট | ডিজাইনার | সুপারভিশন
B.Sc. Engineer
ঢাকা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় (DUET)
MIEB, IEB
বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত – Construction Quality Control
📞 01707-449615 (WhatsApp / IMO / Call)