ASAM Architects & Builders

ASAM Architects & Builders I am Abu Siddik AL Mamun.

CEO of ASAM Architect and Builders.I am a University Graduate Architect & My Services
# Architectural Planning
# Interior Design
Engineering
Estimation
Service
Vision
Surveing

14/01/2023
অবিশ্বাস্য সুযোগ !!! অবিশ্বাস্য সুযোগ !!!দেশের এই করনা কালীন সময়ে দেশের উন্নয়নের কথা মাথায় রেখে বিশেষ ছাড়ে আপনার স্বপ্নে...
17/08/2020

অবিশ্বাস্য সুযোগ !!! অবিশ্বাস্য সুযোগ !!!

দেশের এই করনা কালীন সময়ে দেশের উন্নয়নের কথা মাথায় রেখে বিশেষ ছাড়ে আপনার স্বপ্নের বাড়ি বানানোর সুযোগ নিন। মাত্র ২০০০/(দুই হাজার) টাকা প্রতি বর্গফুট এ আপনি
পাচেছন সম্পূর্ণ বাড়ি। সাথে পাবেন ১টি কিচেন কেবিনেট ফ্রি।(এই সুযোগ ৩০শে ডিসেম্বর ২০২০ইং পর্যন্ত)

কাজসমূহ :
-----------
১)সম্পূর্ণ কনস্ট্রাকশন
২)ইলেকট্রিকাল
৩)স্যানেটারী
৪)টাইলস
৫)দরজা
৬)রং
৭)থাই, গ্রীল এবং অন্যান্য কাজ (এককথায় ফার্নিচার ছাড়া যাবতীয় কাজ)

যে সব মালামাল ব্যবহৃত হবে :
-------------------------------
১)রড : BSRM/AKS (৬০ গ্রেড )
২)পাথর : ১ নম্বর
৩)বালি : ১ নম্বর
৪)সিমেন্ট : প্রিমিয়ার/আকিজ/বসুন্ধরা/ফ্রেশ
৫)থাই : এলমুনিয়াম= চুংহুয়া/কাই, গ্লাস=নাসির/পি এইচ পি
৬)টাইলস: চায়না
৭)দরজা: রুম=সেগুন, বাথরুম=পি ভি সি
৮)রং : ভিতরে=প্লাষ্টিক পেইন্ট (বার্জার/এশিয়ান), বাহিরে= এপেক্স আলটিমা(এশিয়ান)
৯)তার : বি আর বি
১০)স্যানেটারী: চায়না/বাংলাদেশী এবং অন্যান্য প্রথম শ্রেণীর মালামাল।

বিস্তারিত জানতে কল করুনঃ 01717-092312

আমাদের ঠিকানা:
৩৩১,৩য় তলা।রংমহল টাওয়ার, বন্দর বাজার,সিলেট।

🔔♦ আপনি কি স্বপ্নের মতো সুন্দর একটি বাড়ি করতে চান আপনার নিজ জমিতে?? 🔔♦আপনার স্বপ্নের ফ্ল্যাট, ডুপ্লেক্স, ব্যাংক, বায়িং হ...
15/08/2020

🔔♦ আপনি কি স্বপ্নের মতো সুন্দর একটি বাড়ি করতে চান আপনার নিজ জমিতে?? 🔔♦আপনার স্বপ্নের ফ্ল্যাট, ডুপ্লেক্স, ব্যাংক, বায়িং হাউজ, অফিস, সুপারশপ, শো-রুম, হোটেল, রেস্টুরেন্ট ও রিসোর্ট ইত্যাদির এক্সটেরিওয়র এবং ইন্টেরিয়র এর সকল প্রকার ডিজাইন এবং কনস্ট্রাকশন করার কথা ভাবছেন?
ASAM Architect & Builders আপনাদেরকে দিচ্ছে শতভাগ নির্ভরযোগ্য ডিজাইন এবং কনস্ট্রাকশনের নিশ্চয়তা।

আমাদের কাছে কেন ডিজাইন করাবেন??
১. জায়গার অপচয় রোধ করে সঠিক ব্যবহার নিশ্চিত করে।
২. নির্মাণে খরচ কমিয়ে,
৩. ক্রস ভেন্টিলেশনের মাধ্যমে পর্যাপ্ত আলো বাতাসের সুবিধা,
৪. স্থায়িত্বের নিরাপত্তা নিশ্চিত কর,
৫.বসবাসের উপযোগী ও সুস্বাস্থ্যের নিশ্চয়তা দিয়ে থাকে।

জেনে নিন আমাদের সার্ভিসগুলো সম্বন্ধে......
১. বাড়ি,মার্কেট ও ইন্ড্রাস্ট্রি ড্রয়িং মাস্টার প্ল্যান সহ।
২. আর্কিটেকচারাল ডিজাইন।
৩. 3D ডিজাইন, ল্যান্ডস্কোপিং।
৪. স্ট্রাকচারাল ডিজাইন।
৫. ইলেকট্রিক্যাল ডিজাইন।
৬. প্লাম্বিং ডিজাইন।
৭. এস্টিমেট এন্ড টোটাল কস্টিং।

কনস্ট্রাকশন কাজ করার জন্য নিচের সার্ভিস গুলো নিতে পারেন......
১. সিভিল ওয়ার্ক।
২. ম্যানেজমেন্ট এন্ড কোয়ালিটি কন্ট্রোল।
৩. কনস্ট্রাকশন ও সুপারভিশন।

Contact :
Ar.Abu Siddik Al Mamun
Mob: 01717092312
Office :- 331,2nd Floor.Rongmohol Tower,Bondor Bazar, Sylhet.

প্রতিটি মানুষের ই যেমন আলাদা আলাদা ব্যক্তিত্ব থাকে তেমনি প্রতিটি স্থাপনারও আলাদা আলাদা নিজস্বতা থাকে। এই নিজস্বতা তৈরি হ...
14/08/2020

প্রতিটি মানুষের ই যেমন আলাদা আলাদা ব্যক্তিত্ব থাকে তেমনি প্রতিটি স্থাপনারও আলাদা আলাদা নিজস্বতা থাকে। এই নিজস্বতা তৈরি হয় স্থাপনার ধরন, জমির পরিমাপ ও ভৌগোলিক অবস্থান, যে/ যারা বসবাস করবেন তাদের রুচি ও চাহিদার মিশেলে। একটি স্থাপনার বাসিন্দাদের সকল চাহিদার কথা মাথায় রেখেই আমাদের স্থপতি/আর্কিটেক্ট রা তাদের মেধা ও সৃজনশীলতার সমম্নয়ে স্থাপনার ডিজাইন করে থাকেন। আর তাই আমাদের স্থপতি/ আর্কিটেক্ট দের ডিজাইন করা প্রতিটি স্থাপনাই অনন্য।

আপনার স্বপ্নের স্থাপনাকে বাস্তবে রূপ দেয়ার জন্য আমরাই হতে পারি আপনার জন্য আদর্শ পরামর্শক প্রতিষ্ঠান।আপনার সম্পদের সঠিক ও নিরাপদ ব্যবহারই আমাদের লক্ষ্য ।

বিস্তারিত জানতে যোগাযোগ করুন-
Ar.Abu Siddik Al Mamun
Mob:01717092312
Office: 331- Rongmohol Tower, Bondor Bazar,Sylhet.

আপনি কি বাড়ি বানাতে যাচ্ছেন??? বাজেট কেমন রেখেছেন?? নিশ্চয়ই বেশ ভালো এমাউন্ট বাজেট করেই বিল্ডিং এর কাজে নেমেছেন। সঠিক ভা...
13/08/2020

আপনি কি বাড়ি বানাতে যাচ্ছেন???

বাজেট কেমন রেখেছেন?? নিশ্চয়ই বেশ ভালো এমাউন্ট বাজেট করেই বিল্ডিং এর কাজে নেমেছেন। সঠিক ভাবে ডিজাইন করে কি কাজ শুরু করেছেন? প্রতিটি বাড়ির নির্মান করার প্রথম শর্ত হচ্ছে অভিজ্ঞ আর্কিটেকচার এবং প্রকৌশলি প্রতিষ্টান দিয়ে ডিজাইন এর কাজ করিয়ে নেয়া। ডিজাইন হচ্ছে একটি বাড়ির কাজের প্রথম ধাপ। এইখানেই মূলত সিদ্ধান্ত নেয়া হয়ে থাকে বাড়িটি কেমন হবে, কত বাজেট হবে এবং কতটুকুন কাজ করা হবে। ডিজাইনে যদি ত্রুটি থাকে তবে আপনার এত টাকার কাজ এর শুরুতেই গলদ হবে এবং পুরো কাজটি সুন্দর করে শেষ হবে না এবং বাজেট ফেইল করবে। আল্টিমেটলি আপনার টাকাটা একটা লস প্রজেক্টে ইনভেস্ট হবে যার বোঝা আপনার বাকি জীবন বয়ে চলতে হবে।

ডিজাইন করার আগে প্রথম কাজ হচ্ছে আপনার জমি ভিজিট করা। জমি না দেখে ডিজাইন করা হচ্ছে চোখ বন্ধ করে অন্ধকরে ঢিল ছোড়ার মতন। লাগলেও পারে বা নাও লাগতে পালে। কিন্তু সঠিক ডিজাইন প্রতিষ্টান প্রথমেই আপনার জমিটি ভিজিট করে স্বচক্ষে দেখে আসবে এবং ছবি তুলবে এবং ভিডিও করবে। প্রয়োজনে নিজেই মেজারমেন্ট করবে অথবা সার্ভেয়িং কোম্পানি দিয়ে সার্ভে করিয়ে নেবে। এর পরেই ডিজাইন এর কাজ শুরু হবে।

ডিজাইন বলতে মুলত বেশ কিছু ডিজাইন এর সমষ্টিকে আমরা বুঝিয়ে থাকি। এই ডিজাইনগুলো হচ্ছে ঃ

১) আর্কিটেকচারাল ডিজাইনঃ- আর্কিটেকচারাল ডিজাইন হচ্ছে বিল্ডিং ডিজাইন এর প্রথম ধাপ। এই কাজ করবে একজন আর্কিটেক্ট এবং অবশ্যই তাকে বিএসসি আর্কিটেক্ট হতে হবে। বিশেষ করে হাইরাইজ এবং ডুপ্লেক্স ডিজাইন এর ক্ষেত্রে। প্রথমে বাড়ির মালিক কেমন ডিজাইন চাচ্ছেন এবং ডিজাইনে কি কি চাচ্ছেন সে ব্যাপারে ব্রিফিং হবে তার পরে আর্কিটেক্ট ডিজাইন এর কাজ শুরু করবেন। প্রাথমিক ভাবে একটি ডিজাইন দেখানোর পরে সেটার উপরে চেঞ্জ হবে এবং কিছু কাটছাটের পরেই ডিজাইনটি ফাইনাল হবে পরবর্তী কাজের জন্য । মনে রাখবেন ইঞ্জিনিয়ার কখনো আর্কিটেক্ট এর কাজ করে না। অনেক লোকাল এরিয়াতে দেখা যায় ইঞ্জিনিয়ার নিজেই আর্কিটেকচারাল ডিজাইন করে ক্লায়েন্টকে কিছু একটা বুঝিয়ে দেন। যেটা সম্পুর্ণ ভাবে ভুল এবং অসম্পুর্ণ একটা কাজ।

২) থ্রিডি ডিজাইনঃ- এর পরেই আর্কিটেকচারাল ডিজাইন যাবে থ্রিডি ভিজুয়ালাইজার এর কাছে। অনেক সময় আর্কিটেক্ট নিজেই থ্রিডি ডিজাইন করে থাকেন। তবে ভিজুয়ালাইজার কাজ করলে কাজের সৌন্দর্য বজায় থাকে । থ্রিডি ভিজুয়ালাইজার এর মুল কাজ হচ্ছে সুন্দর একটি বাড়ির শেইপ নিয়ে আসা। অনেক সময় থ্রিডি ভিজুয়ালাইজার আর্কিটেক্ট এর অনুমতি সাপেক্ষে ডিজাইনে কিছু বাড়তি কাজ করেন যা পরবর্তিতে ডিজাইনে আর্কিটেক্ট এডজাস্ট করে দেন।

৩) স্ট্রাকচারাল ডিজাইনঃ- স্ট্রাকচারাল ডিজাইনার এর কাজ হচ্ছে মুলত এই যে আর্কিটেকচারাল ডিজাইনটি তৈরি হলো তাতে কলাম, বীম এবং স্লাব এর রড এর ডিটেইলস ডিজাইন করা এবং ফাউন্ডেশন এর ডিটেইলস এর ডিজাইন করা। এই কাজ করতে অবশ্যই সয়েল টেস্ট রিপোর্ট এর সহযোগিতা নেবেন। সয়েল টেস্ট রিপোর্ট ছাড়া কোন স্ট্রাকচারাল ডিজাইন মোটেই গ্রহনযোগ্য নয়।

৪) ইলেকট্রিক্যাল ডিজাইনঃ- পরের ধাপের কাজ হচ্ছে এই ডিজাইন এর উপর ভিত্তি করে ইলেকট্রিক্যাল ডিজাইন করা। ইলেকট্রিক্যাল ডিজাইন গুরুত্বপুর্ন এই জন্যে যে,
প্রায়ই দেখা যায় বিল্ডিং বানানোর পরে ইলেকট্রিক্যাল ওয়ারিং এর জন্য বীম কলাম কাটা হয়। যা বিল্ডিং এর লং টাইম স্ট্যাবিলিটি নস্ট করে দেয় এবং স্থায়িত্ব নস্ট করে দেয়। তাই প্রতিটা পয়েন্ট যেমন লাইট, ফ্যান, সুইচিং পয়েন্ট, এসির পয়েন্ট, এডজাস্ট ফ্যান, টিভির লাইন, ইন্টারনেট এবং পিএবিএক্স এর লাইন এর ডিটেইলস থাকবে।

৫) প্লাম্বিং ডিজাইনঃ- এর পরেই প্লাম্বিং ডিজাইন এর কাজ হবে। বাড়ি করার পরে সবগুলা পাইপ উলঙ্গ অবস্থায় বের হয়ে থাকে যা আপনার সুন্দর বাড়িটাকেই উলঙ্গ করে সম্পুর্ন দৃষ্টিকটু করে ফেলে। তাই প্লাম্বিং ডিজাইন করিয়ে নিতে হবে। প্লাম্বিং ডিজাইন এর মধ্যে প্রতিটি বাথরুমে গিজার এর ব্যাবস্থা থাকবে। পুরো বাথরুমে হট এবং কোল্ড পাইপিং এর ব্যাবস্থা থাকবে এবং বাথরুমগুলো সুন্দর করে সাজানোর জন্য সমস্ত ব্যবস্থা থাকবে। এছাড়া কিচেনের লাইন এবং অন্যান্য পাইপিং এর জন্য আলাদা একটা ডিজাইন থাকবে।

৬) ফায়ার সেফটি ডিজাইনঃ- এটি মূলত হাইরাইজ ভবনগুলোর জন্য বেশি প্রয়োজন হয়। ফায়ার সেফটি ডিজাইন এর কাজ মূলত করবে ফায়ার সম্পর্কে অভিজ্ঞ ইঞ্জিনিয়ার। প্রায়ই দেখা যায় এই ডিজাইনে কোন গুরুত্ব দেয়া হয় না যা পরবর্তীতে ভবনে ভয়াবহ সব দুর্ঘটনার জন্য দায়ী থাকে।

৭) এস্টিমেটিং এবং কস্টিংঃ- সবার শেষে পুরো প্রজেক্টটি যাবে এস্টিমেটর এর কাছে। প্রতিটি ডিজাইন প্রতিষ্ঠানে একজন অভিজ্ঞ এস্টিমেটর থাকে। যার কাজ হচ্ছে প্রতিটি প্রজেক্ট এর একটি সঠিক এস্টিমেট এবং কস্টিং করা। আমরা এস্টিমেট এবং কস্টিং মানেই বুঝি যে কত টাকা খরচ হলো তার হিসেব। আসলে এটি ভুল। এস্টিমেট এ দুটি আলাদা পার্ট থাকে একটি হচ্ছে মালামালের কোয়ান্টিটি বের করা এবং অন্যটি হচ্ছে সেই হিসেবে বর্তমান বাজার রেট হিসেব করা। এখানে মালামালের কোয়ান্টিটি হচ্ছে আসল। প্রতিটি ফ্লোরে প্রতিটি আইটেম মালামাল কতটুকুন লাগছে সেই হিসেব করাটাই হচ্ছে আসল কাজ। এই হিসেব কাজে আসে বিল্ডিং এর মালামাল কেনার কাজে এবং অডিটিং এর কাজে। প্রায় বিল্ডিং এর নির্মান জনিত কাজে দুর্নীতি হয় যা খুব সহজে প্রাথমিক ভাবেই আটকানো যায় যদি সঠিক ভাবে এস্টিমেট এবং কস্টিং করা হয়।

৮) এপ্রোভাল ডিজাইনঃ- এপ্রোভাল ডিজাইন এখন একটি অত্যাবশ্যকীয় কাজ। সরকারি নিয়ম অনুযায়ি প্রতিটি জেলায় এবং উপজেলায় ভবন নির্মান এর কাজ করাতে হলে যথাযথ কর্তৃপক্ষের অনুমতি নিতে হয়। হোক সেটা রাজউক, সিটিকর্পোরেশন ,পৌরসভা, উপজেলা বা ইউনিয়ন অফিস। এখানে উক্ত প্রতিষ্টান এর নিয়ম অনুযায়ী ডিজাইন শিট প্রস্তুত করে নির্দিষ্ট কাগজে প্রিন্ট করে আর্কিটেক্ট এবং ইঞ্জিনিয়ার স্বাক্ষর করবেন এবং প্লান পাশের জন্য সাবমিট করবেন।

ASAM Architect & Builders...... এর রয়েছে একদল দক্ষ আর্কিটেক্ট , ইঞ্জিনিয়ার , এস্টিমেটর এবং থ্রিডি ভিজুয়ালাইজার এর দল। আমাদের টিমে রয়েছে সকল ধরনের ডিজাইন করানোর জন্য আলাদা আলাদা মেম্বার। আমাদের টিম মেম্বাররা প্রতিটি কাজের জন্য যথেস্ট দক্ষ এবং তাদের কাজ সুনিবির ভাবে তত্তাবধান করা হয়। তাই আমরা সব সময় সঠিক ভাবে ভালো কোয়ালিটির ডিজাইন করে থাকি। আমরা যেকোন ডিজাইন যথেস্ট দক্ষতার সাথে এবং দ্রুততার সাথে করে দেই।

ডিজাইন সম্পর্কে বিস্তারিত জানলে অনুগ্রহ করে কল করুন ।
Ar.Abu Siddik Al Mamun
Mob:01717092312

13/08/2020

কেউ believe করতে পারেন আবার না ও করতে পারেন কথা কিন্তু ১০০% true...

Single Storied Residence..Client :- Mr.Zahid HasanLocation:- CumillaDesign By:-  @স্থপতি সিদ্দিকChief ArchitectASAM Arch...
12/08/2020

Single Storied Residence..
Client :- Mr.Zahid Hasan
Location:- Cumilla
Design By:- @স্থপতি সিদ্দিক
Chief Architect
ASAM Architect & Builders

ASAM Architects & Builders  গভীর শোকের সাথে জানাচ্ছে যেবাস্থই ফেলো, বাংলাদেশের স্থাপত্য চর্চার অন্যতম পথিকৃৎ, স্থপতি বশি...
04/04/2020

ASAM Architects & Builders গভীর শোকের সাথে জানাচ্ছে যে
বাস্থই ফেলো, বাংলাদেশের স্থাপত্য চর্চার অন্যতম পথিকৃৎ, স্থপতি বশিরুল হক আজ সন্ধ্যায় ঢাকার গণস্বাস্থ্য নগর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেছেন (ইন্নালিল্লাহি...... রাজিউন)। তাঁর মৃত্যুতে এদেশের স্থাপত্য চর্চা ও শিক্ষাক্ষেত্রে অপূরণীয় শূন্যতার সৃষ্টি হলো।

ASAM Architects & Builders এই কালজয়ী স্থপতির প্রতি শ্রদ্ধা নিবেদন করছে এবং তাঁর শোকাহত পরিবারের প্রতি আন্তরিক সমবেদনা জ্ঞাপন করছে।

আপনি কি বাড়ি নির্মাণের কথা ভাবছেন? আমরাই আপনাকে  দিতে পারি আকর্ষণীয় সব ডিজাইন । আপনার কষ্টে অর্জিত টাকায় নির্মিত বাড়িটি ...
15/03/2020

আপনি কি বাড়ি নির্মাণের কথা ভাবছেন? আমরাই আপনাকে দিতে পারি আকর্ষণীয় সব ডিজাইন । আপনার কষ্টে অর্জিত টাকায় নির্মিত বাড়িটি হোক সুন্দর ও নিরাপদ ।
জমির সঠিক ব্যবহার নিশ্চিত করা, গ্রিন ও ন্যাচারাল ভেন্টিলেশন এর ব্যবস্থা করার মাধ্যমে আকর্ষণীয় ও নিরাপদ বাড়ি নির্মাণই আমাদের মূল লক্ষ্য ।
প্রত্যেকটা মানুষেরই একটা স্বপ্ন থাকে খুব আকর্ষণীয় ও পছন্দমত একটি বাড়ি করার । আর আপনার এই স্বপ্নের বাড়িটির বাস্তবায়ন করতে আমরা আছি আপনারই পাশে।

আমাদের ডিজাইন সার্ভিস,

১। আর্কিটেকচারাল ড্রয়িং
২। 3D ডিজাইন,
৩। ওয়ার্কিং ড্রয়িং,
৪। স্ট্রাকচারাল ড্রয়িং,
৫। ইলেক্ট্রিক্যাল ড্রয়িং,
৬। প্লাম্বিং ড্রয়িং,
৭। ম্যাটেরিয়ালস এস্টিমেটিং
৮। পৌরসভা শীট ড্রয়িং,
৯। ল্যান্ডস্কেপ/ ছাদ ডিজাইন।
১০) ইন্টেরিয়র ডিজাইন

*********আমরা সিলেট এবং সিলেটের বাইরে কাজ করতেছি, আপনি চাইলে অনেক সুন্দর ডিজাইনের একটি বাড়ি আপনার গ্রামে করতে পারবেন। আমরা স্বল্প টাকায় অনেক সুন্দর ডিজাইন করে থাকি। আমরা আপনাকে শতভাগ সাহায্য করবো।

ধন্যবাদ**********

আমাদের চলমান প্রজেক্টঃ
#ডুপ্লেক্স #রেসিডেন্স।



13/03/2020

Assalamualaikum and Jumma Mubarak

Address

Sylhet
3100

Telephone

+8801717092312

Website

Alerts

Be the first to know and let us send you an email when ASAM Architects & Builders posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to ASAM Architects & Builders:

Share