Bhowal Engineering & Architect.

Bhowal Engineering & Architect. Structural design,interior design & all kind civil works provider.our create eco++ green living.or natural or local row materials uses for design.

খলিফাগন আততায়ীর হাতে মৃত্যু বরন করেছেন।  ইসলামের ইতিহাসে ৪ খলিফার ৩ খলিফাই মৃত্যু বরনের ইতিহাস তাই।  হাদি বাংলার জমিনে ব...
20/12/2025

খলিফাগন আততায়ীর হাতে মৃত্যু বরন করেছেন। ইসলামের ইতিহাসে ৪ খলিফার ৩ খলিফাই মৃত্যু বরনের ইতিহাস তাই। হাদি বাংলার জমিনে বাংলার খলিফা হিসেবেই এসেছিলেন।
হজরত উমর ফারুক (রাঃ) শুয়ে আছেন বিশ্বঃনবীর পাশে মসজিদে নববীতে। হাদি'র জায়গা হলো ঢাকা বিশ্ববিদ্যালয়ের মসজিদের পাশে চীর উন্নত মম শীর কবিতার লেখক বিদ্রোহী কবি কাজী নজরুল ইসলামের কোলে।
~~~ স্যালুট জানাই হাদি তোমায়। 🫡🫡
তুমি বাংলার " উমর ফারুক "

বাড়ি নির্মাণ করছেন বা করবেন? এই পোষ্ট অবশ্যয় টাইমলানে রেখে দিন  নির্মাণ কাজে সহযোগী হবে আপনার বাড়িটা যেন শুধু মাত্র মাথ...
03/12/2025

বাড়ি নির্মাণ করছেন বা করবেন?
এই পোষ্ট অবশ্যয় টাইমলানে রেখে দিন নির্মাণ কাজে সহযোগী হবে
আপনার বাড়িটা যেন শুধু মাত্র মাথা গোজার স্থান না হয়। আপনার বাড়ি করতে হবে ভেবে চিন্তে প্রকৌশলীর পরামর্শে নিন।
#ভাওয়াল ইঞ্জিনিয়ারিং এন্ড আর্কিটেক্ট এসোসিয়েট দক্ষ টিম নিয়ে আপনার সেবায় নিয়োজিত। আমরা সারা বাংলাদেশ এ কাজ করে থাকি।
হোয়াটসঅ্যাপ - ইঞ্জিনিয়ার মতিউর রহমান
০১৯২১-৫১৮২১৭

বাড়ির ডিজাইন করার ক্ষেত্রে আপনাকে কিছু বিষয় আপনাকে মাথায় রাখতে হবে।

* বিভিন্ন রুমের আদর্শ এবং সর্বনিম্ন মাপ
* রুমের অবস্থান
* সৌন্দর্য
* পর্যাপ্ত আলো বাতাস এর সুব্যাবস্থা
* নিরাপত্তা
* ভবিষ্যৎ পরিকল্পনা
* আপনার এলাকার নিয়ম অনুযায়ী কতটুকু জমি ছেড়ে বাড়ি করতে হবে , তার পরিমাণ ।
★★ রুমে মাপ এবং অবস্থানঃ

#বেড_রুম :
বেড রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত ১০ ফিট বাই ১২ ফিট।
~অবস্থান : যেদিকে সর্বোচ্চ ন্যাচারাল গিফট পাওয়া যাবে অর্থাৎ পর্যাপ্ত আলো বাতাস যেদিকে পাওয়া যায়। যেনো ব্যালকনি তে বসলেই ভেসে আসে দখিনা বাতাস । তবে সাধারণত একটা বিল্ডিং এর কর্ণার সাইডে বেড রুম দেওয়া হয় । এক বেড রুম থেকে আরেক বেড রুমের দূরত্ব বা অবস্থান এমন হবে যেন সম্পূর্ণ প্রাইভেসি বজায় থাকে। অর্থাৎ এক রুমের থেকে অন্য রুমের ভ্যান্তরীন দৃশ্য সহজেই দৃষ্টি-গোচর হবে না ।
#গেষ্ট_রুম :
গেস্ট রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই নয় ফিট
~অবস্থান : সিঁড়ির কাছাকাছি ।
#ডায়নিং :
ডায়নিং রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই দশ ফিট
~অবস্থান :রান্না ঘরের পাশে হলে ভাল হয় ।
#বাথরুম_টয়লেট :
বাথ রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত
ছয় ফিট বাই চার ফিট ।
~অবস্থান :
কমন বাথরুম হলে সবাই যাতে সহজেই ব্যাবহার করতে পারে এমন স্থানে ।
টয়লেটে অবশ্যই এগজস্ট ফ্যান ব্যাবহার করবেন । এটা এয়ার ভেন্টিলেশনের মাধ্যমে টয়লেটের দূর্গন্ধ দূর করার পাশাপাশি আপনার টয়লেট এর ফ্লোর শুকনা রাখবে ।
#কিচেন :
কিচেন রুমের সর্বনিম্ন সাইজ হওয়া উচিত আট ফিট বাই সাত ফিট
~অবস্থান :
কিচেনে রান্নার সময় রান্নার গ্যাস বা ধোয়া যেন অন্য রুমে প্রবেশ না করতে পারে ।
রান্না ঘরের পরিবেশ ফ্রেস রাখার জন্য, কিচেনেও এগজস্ট ফ্যান ব্যাবহার করা উচিত ।
#ব্যালকনি :
চওড়া তিন ফিটের কম নয় ।
#সিড়ি :
আট ফিট চওড়া হলে ভাল হয় অবস্থান : মেইন রাস্তার পাশে অথবা রাস্তা থেকে সর্বনিম্ন দূরত্বে।

বাড়ি করার ক্ষেত্রে অবশ্যই একজন আর্কিটেক্ট এর মাধ্যমে বাড়ির প্ল্যান এবং একজন স্ট্রাকচারাল ইঞ্জিনিয়ার এর মাধ্যমে বাড়ির স্ট্রাকচারাল ডিজাইন করা উচিত। এছাড়া মোটামুটি এইসব ধারনা গুলো নিয়ে আপনি আর্কিট্যাক্ট ও ইঞ্জিনিয়ার এর সাথেও আপনার চাহিদা শেয়ার করতে পারেন ।
৬/৭ তলা বিল্ডিং এর জন্য প্রয়োজনীয় হিসাব নিকাশ
অবশ্যই আপনার টাইমলাইনে রেখে দিন। A TO Z
১। আর সি সি (১:২:৪) ইটের খোয়া ৫০% সিলেট বালি,পিকেট = ৮৬০ পিচ,সিলেট বালি = ২২.৫০ ঘনফুট
২। ইটের সোলিং ১০০ বর্গফুট,ইট= ৩০০ পিচ,বালি = ৫ ঘনফুট
৩।৫" ইটের গাথুনী (১:৪) ১০০বর্গফুট, ইট = ৫০০ পিচ
লোকাল বালি = ১৭ ঘনফুট ,সিমেন্ট = ২.৬০ ব্যাগ
৪। ইটের এজিং ১০০ রানিং ফুট ইট = ২৫০ পিচ
৫। আর সি সি (১:১.৫:৩) পাথর, ১০০%সিলেট বালি,পাথর = ৮২ ঘনফুট
সিলেট বালি = ৪১ ঘনফুট,সিমেন্ট = ২১ ব্যাগ
৬। আর সি সি (১:১.৫:৩) পাথর ৫০%,সিলেট বালি ,পাথর = ৮২ ঘনফুট

সিলেট বালি = ২০.৫০ ঘনফুট,লোকাল বালি = ২০.৫০ ঘনফুট সিমেন্ট = ২১ ব্যাগ

# # # #******★
বিল্ডিং যদি জি+৬ সাত তলা হয়- ১০০ ঘনফুট ও বর্গফুট কাজ করতে উল্লেখিত মালামাল সমূহ প্রযোজন হয়। তবে এগুলো আপেক্ষিক একটি ধারণা মাত্র। যে কোন কিছুতে এগুলো পরিবর্তনশীল...
# # # # # # #★★

৭। আর সি সি (১:২:৪) পাথর ৫০% সিলেট বালি,পাথর = ৮৬ ঘনফুট
সিলেট বালি = ২২.৫০ ঘনফুট, লোকাল বালি = ২২.৫০ ঘনফুট ,সিমেন্ট = ১৮ ব্যাগ
৮। ২০ মিমি প্লাষ্টার (১:৩) ১০০ বর্গফুট বালি = ৬.২৫ ঘনফুট সিমেন্ট = ২.৫০ ব্যাগ
৯। বালি ভরাট ১০০ ঘনফুট, বালি = ১৩০ ঘনফুট
লোকাল বালি = ২২.৫০ ঘনফুট, সিমেন্ট = ১৮ ব্যাগ
১০। ১২ মিমি প্লাষ্টার (১:৩) ১০০ বর্গফুট বালি = ৪.৬৯ ঘনফুট সিমেন্ট = ১.২৫ ব্যাগ
১১। ১২ মিমি প্লাষ্টার (১:৪) ১০০ বর্গফুট বালি = ৫.০০ ঘনফুট সিমেন্ট = ১.০০ ব্যাগ
১২। ১০" ইটের গাথুনী (১:৬) ১০০ মনফুট, ইট = ১১৫০ পিচ
লোকাল বালি = ৩৬ ঘনফুট, সিমেন্ট = ৪ ব্যাগ
১৩। হেরিং বন্ড সোলিং ১০০ বর্গফুট ,ইট = ৫০০ পিচ
১৪। আর সি সি (১:২:৪) ইটের খোয়া ১০০% লোকাল বালি,পিকেট = ৮৬০ পিচ
লোকাল বালি = ৪৫.০০ ঘনফুট ,সিমেন্ট = ১৮ ব্যাগ
১৫। আর সি সি (১:৩:৬) ইটের খোয়া ১০০% লোকাল বালি,পিকেট = ১০০ পিচ
লোকাল বালি = ৪৫.০০ মানফুট, সিমেন্ট = ১২ ব্যাগ
১৬। ১২ মিমি প্লাষ্টার (১:৫) ১০০ বর্গফুট বালি = ৫.২১ ঘনফুট সিমেন্ট = ০.৮৩ ব্যাগ
১৭। ১২ মিমি প্লাষ্টার (১:৬) ১০০ বর্গফুট বালি = ৫.৩৬ ঘনফুট সিমেন্ট = ০.৭১ ব্যাগ
১৮। আর সি সি (১:১.৫:৩) ইটের খোয়া ,৫০% সিলেট বালি,সিকেট = ৮২০ পিচ
সিলেট বালি = ২০.৫০ ঘনফুট,লোকাল বালি = ২০.৫০ ঘনফুট সিমেন্ট = ২১ ব্যাগ
১৯। ২০ মিমি প্লাষ্টার (১:৪) ১০০ বর্গফুট বালি = ৭.৫০ ঘনফুট সিমেন্ট = ১.৫০ ব্যাগ
২০। ২০ মিমি প্লাষ্টার (১:৫) ১০০ বর্গফুট বালি = ৭.৮১ ঘনফুট সিমেন্ট = ১.২৫ ব্যাগ
২১। ২০ মিমি প্লাষ্টার (১:৬) ১০০ বর্গফুট বালি = ৮.০০ ঘনফুট সিমেন্ট = ১.০৭ ব্যাগ
২২। ২৫ মিমি প্লাষ্টার (১:৩) ১০০ বর্গফুট, বালি = ৯.৩৭ ঘনফুট সিমেন্ট = ২.৫০ ব্যাগ
২৩। ২৫ মিমি প্লাষ্টার (১:৪) ১০০ বর্গফুট বালি = ১০.০০ ঘনফুট সিমেন্ট = ১.৬০ ব্যাগ
২৪। ২৫ মিমি প্লাষ্টার (১:৫) ১০০ বর্গফুট বালি = ১০.৪২ ঘনফুট সিমেন্ট = ১.৬৭ ব্যাগ
২৫। ২৫ মিমি প্লাষ্টার (১:৬) ১০০ বর্গফুট বালি = ১০.৭১ মালফুটি ,সিমেন্ট= ১.৪৩ ব্যাগ
২৬। নিট সিমেন্ট ফিনিশিং ১০০ বর্গফুটসিমেন্ট = ০.৫০ ব্যাগ
ভুলত্রুটি মার্জনীয়,
ধন্যবাদ

বুদ্ধি থাকলে সমাধান করে দেখান,  জানিঅনেক মানুষই পারবে না । .
14/11/2025

বুদ্ধি থাকলে সমাধান করে দেখান, জানিঅনেক মানুষই পারবে না ।
.

🔩 রডে ল্যাপিং এর পরিবর্তে কাপলার – আধুনিক স্মার্ট সলিউশন! 🏗️বর্তমান নির্মাণ প্রযুক্তিতে রড কাপলার (Rebar Coupler) হচ্ছে ...
14/11/2025

🔩 রডে ল্যাপিং এর পরিবর্তে কাপলার – আধুনিক স্মার্ট সলিউশন! 🏗️
বর্তমান নির্মাণ প্রযুক্তিতে রড কাপলার (Rebar Coupler) হচ্ছে রডের End to End যুক্ত করার সবচেয়ে আধুনিক ও কার্যকর পদ্ধতি। এটি শুধু কাজকে সহজ করে না, বরং স্ট্রাকচারের শক্তি ও স্থায়িত্বও বহুগুণে বৃদ্ধি করে।
#কাপলার_ব্যবহারের_সুবিধা_সমূহ:
1️⃣ সহজে ও শক্তভাবে রড জোড়া দেওয়া যায়
2️⃣ লোড বহনের ক্ষমতা বৃদ্ধি পায়
3️⃣ সময় ও রডের অপচয় কমায়
4️⃣ কলাম-বীমের জয়েন্টে এটি আদর্শ
5️⃣ কংক্রিটের সাথে উন্নত বন্ডিং নিশ্চিত করে
6️⃣ ভূমিকম্প প্রতিরোধ ক্ষমতা বাড়ায়
🏗️ প্রযুক্তির এই যুগে, ল্যাপিং এর পরিবর্তে কাপলারই হচ্ছে স্মার্ট ও আধুনিক ভবন নির্মাণের ভবিষ্যৎ সমাধান।
Engineering & Architecture.

08/10/2025
Big thanks to Alamin Islamfor all your support! Congrats for being top fans on a streak 🔥!
08/10/2025

Big thanks to Alamin Islam

for all your support! Congrats for being top fans on a streak 🔥!

বাংলাদেশের খ্যাতিমান স্থপতি Marina Tabassum -এর নকশা করা ‘ খুদি বাড়ি ’ সম্মানজনক আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার (AKAA...
03/09/2025

বাংলাদেশের খ্যাতিমান স্থপতি Marina Tabassum -এর নকশা করা ‘ খুদি বাড়ি ’ সম্মানজনক আগা খান অ্যাওয়ার্ড ফর আর্কিটেকচার (AKAA) অর্জন করেছে—যা সত্যিই আনন্দের বিষয়।

খুদি বাড়ি – বাংলায় “ছোট ঘর” – চরাঞ্চলের জলবায়ু-অভিযোজিত জনগোষ্ঠীর জন্য নির্মিত একটি সাশ্রয়ী, সহজে নির্মাণযোগ্য ও টেকসই আশ্রয়স্থল। বাঁশ ও ইস্পাত সংযোগ দিয়ে তৈরি এই ঘর মাত্র তিন দিনে তৈরি করা যায় এবং তিন ঘন্টায় খোলা সম্ভব।

বি.দ্র. - ছবি অনলাইন থেকে সংগ্রহ করা।
@


Big shout out to my newest top fans! 💎 Alamin IslamDrop a comment to welcome them to our community,
25/06/2025

Big shout out to my newest top fans! 💎 Alamin Islam

Drop a comment to welcome them to our community,

ছাদ ঢালাইয়ের পূর্বে কি কি চেক করতে হবেঃ-----------------------------------🔹ফর্মওয়ার্ক ও সেন্টারিং১। ছাদের শাটারিং (formw...
25/06/2025

ছাদ ঢালাইয়ের পূর্বে কি কি চেক করতে হবেঃ-
----------------------------------
🔹ফর্মওয়ার্ক ও সেন্টারিং

১। ছাদের শাটারিং (formwork) শক্তভাবে বসানো হয়েছে কিনা
২। নিচে সেন্টারিং এর পর্যাপ্ত সাপোর্ট দেওয়া হয়েছে কিনা
৩। ফাঁকফোকর বা লিকেজ আছে কি না

🔹 রডের ফিটিং ও টাইং

১। ডিজাইন অনুযায়ী রড বসানো হয়েছে কিনা (Structural Drawing অনুযায়ী)
২। Top bar, bottom bar, crank bar, distribution bar ঠিক আছে কিনা
৩। কাভার ব্লক বসানো হয়েছে কিনা (সাধারণত ১৮-২৫ মিমি)
৪। রডে মরিচা থাকলে তা পরিষ্কার করা হয়েছে কিনা

🔹ইলেকট্রিক ও পাইপলাইন চেক

১৷ বৈদ্যুতিক কনডুইট (electrical conduit) ঠিকভাবে বসানো হয়েছে কিনা
২। পানির পাইপ বা অন্য যন্ত্রাংশ বসানো হয়ে গেছে কিনা

🔹লেভেলিং ও স্লোপ

১। ছাদে সঠিক লেভেল রাখা হয়েছে কিনা
২। পানি নিষ্কাশনের জন্য প্রয়োজনীয় ঢাল (slope) ঠিকভাবে রাখা হয়েছে কিনা

🔹মশলা প্রস্তুতির ব্যবস্থা

১। কংক্রিটের অনুপাত ঠিক আছে কিনা (যেমন = 1:2:4, 1:1.5:3)
২। কংক্রিট মেশানোর জন্য পর্যাপ্ত পরিমাণে সিমেন্ট, বালি, পাথর, পানি প্রস্তুত আছে কিনা
৩। মিক্সার মেশিন ও লেবার ঠিক আছে কিনা।

🔹ভাইব্রেটর ও কারেন্ট

১। কংক্রিট ঢালাইয়ের সময় air gap দূর করতে ভাইব্রেটর প্রস্তুত আছে কিনা​ (সম্ভব হলে ডিজেল ভাইব্রেটর মেশিন রাখবেন)
​২। কারেন্ট ও পানির ব্যবস্থা নিশ্চিত করা।

🔹আবহাওয়ার অবস্থা

১। বৃষ্টি হলে ছাদ ঢেকে রাখার ব্যবস্থা আছে কিনা (যেমন:পলিথিন, ত্রিপাল)।
২। খুব বেশি গরম হলে ঢালাইয়ের পর পানি দেওয়ার প্ল্যান।

🔹টিম প্রস্তুত আছে কিনা

১৷ ঢালাই শুরু হলে একটানা কাজ করার জন্য লেবার, মিস্ত্রি, হেলপার প্রস্তুত।
২। Supervisor বা অভিজ্ঞ ব্যক্তি উপস্থিত আছেন কিনা।

🔹অতিরিক্ত টিপস:

১। সম্ভব হলে একজন প্রফেশনাল ইঞ্জিনিয়ার দ্বারা চেক করে নিবেন।
২। ঢালাইয়ের পর অন্তত ৭ দিন ধরে প্রতিদিন পানি দিতে হবে (curing)।
৩। ঢালাইয়ের সময় “joint” যেন না পড়ে, সেজন্য একটানা ঢালাই করুন।
​৪। শ্রমিকদের জন্য সেফটির ব্যবস্থা করুন।
#নির্মাণ #ঢালাইয়ের

Address

Tongi
1740

Alerts

Be the first to know and let us send you an email when Bhowal Engineering & Architect. posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to Bhowal Engineering & Architect.:

Share