অঙ্গন আমার প্রকৃতি - Angan Amar Prakriti

অঙ্গন আমার প্রকৃতি - Angan Amar Prakriti Information about nature

প্লাস্টিকের এক টুকরো ড্রামে বেড়ে উঠছে বেল গাছ ।
23/01/2026

প্লাস্টিকের এক টুকরো ড্রামে বেড়ে উঠছে বেল গাছ ।

পৌষ সংক্রান্তি মানে কী শুধুই পিঠে খাওয়া ? বাংলার কৃষিভিত্তিক সমাজের এক অবিচ্ছেদ্য অংশ হলো এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্...
14/01/2026

পৌষ সংক্রান্তি মানে কী শুধুই পিঠে খাওয়া ?
বাংলার কৃষিভিত্তিক সমাজের এক অবিচ্ছেদ্য অংশ হলো এই পৌষ সংক্রান্তি বা মকর সংক্রান্তি। হাজার বছর ধরে এই দিনটি বাংলার কৃষকের কাছে পরিশ্রমের ফসল ঘরে তোলার খুব আনন্দের একটা মুহূর্ত।

শুধু বাংলা কেন , ভারতবর্ষের যেখানেই যান ...উত্তর থেকে দক্ষিণ ...পূর্ব থেকে পশ্চিম এই দিনটাকে সবাই উদযাপন করে । তবে যে যার ভাষায় , যে যার মতো করে । কিন্তু উৎসবটা কৃষি কেন্দ্রিক!

বাংলা অগ্রহায়ণ মাসের শেষ থেকে পৌষের মাঝামাঝি পর্যন্ত আমন ধান কাটার যে পর্বটা চলে, তার পূর্ণতা পায় এই সংক্রান্তিতে। কৃষকের প্রকৃতি মা কে ধন্যবাদ জানায় এই উৎসবের মধ্যে দিয়ে।

পৌষ সংক্রান্তির ভোরে গ্রামবাংলার কৃষকরা লাঙল, জোয়াল ও অন্যান্য কৃষি সরঞ্জামের পূজা করেন আর ভূমি দেবীর কাছে জমির উর্বরতা বজায় রাখার প্রার্থনা করেন।

ক্ষেত থেকে আনা নতুন চালের গুঁড়ো আর খেজুর গাছের মিষ্টি রস বা নলেন গুড় দিয়ে তৈরি হয় হরেক রকমের পিঠাপুলি। আসকে, চুষি, পাটিসাপটা বা পুলি পিঠে!

অনেক অঞ্চলে ‘বাউনি’ বা ‘আউনি বাউনি’ দেওয়া হয়, যেখানে ধানের ছড়া দড়ি দিয়ে বেঁধে ঘরের খুঁটিতে বা লক্ষ্মীর হাড়িতে রাখা হয়—যাতে আগামী বছরও ফসল ও সম্পদে ঘর ভরে থাকে।

কৃষিজাত পণ্যের বিনিময় ও গ্রামীণ অর্থনীতির প্রসারেও এই দিনটির গুরুত্ব অপরিসীম। সংক্রান্তি উপলক্ষে আয়োজিত মেলাগুলোতে কৃষকরা তাদের হাতে তৈরি সামগ্রী বিক্রির সুযোগ পান।

খড় দিয়ে তৈরি ‘ভেলাঘর’ বা ‘মেজি’ পোড়ানোর মাধ্যমে পুরোনো গ্লানি ও শীতের জড়তাকে বিদায় জানিয়ে নতুন করে কৃষি কাজের শক্তি সঞ্চয় করা হয়।

পৌষ সংক্রান্তি তাই কেবল একটি উৎসব নয়, এটি বাংলার কৃষি ঐতিহ্য ও সমৃদ্ধির এক জীবন্ত প্রতিচ্ছবি।

অনেক দিগগজ দাড়ি চুলকাতে চুলকাতে বলবে "আউনী বাউনি...সব কুসংস্কার"

কিন্তু কী যায় আসে! এই সমস্ত উৎসবের মধ্যে দিয়ে ...ভূমি পূজার মধ্যে দিয়ে মানুষ মাটিকে দেবতা জ্ঞানে পূজা করতে শিখতো....দাদুর থেকে বাবা শিখতো ...বাবার থেকে ছেলে....

ভক্তি থেকেই আসে যত্ন ....আজ মানুষ মাটিকে যত্ন করতে ভুলে গেছে। যথেচ্ছ কেমিক্যাল সার , পেস্টিসাইড ফ্যাঙ্গিসাইড ব্যবহার করে করে মাটিকে নষ্ট করে ফেলছে।

লোকসংস্কৃতিকে বাদ দিয়ে সমাজ হয় না....হলেও সেটা এক স্বার্থপর সমাজ তৈরি হয় । ঠিক সেটাই আমাদের হয়েছে।

পথ একটাই ....বাচ্চাদের এই পার্বণ গুলোকে চিনতে শেখান। পার্বণ চিনে পার্টি করুক সমস্যা নেই ....কিন্তু শুধু পার্টি করলে আপনার সমস্যা , সমাজের সমস্যা।

মাটিকে চিনতে শেখান , মাটির সাথে জুড়ে থাকতে শেখান। দেখবেন অনেক মানবিক মানুষ তৈরি হবে।

©

What is the Asiatic Lily Bulb Programming?Programming Done ✅ Asiatic Lily bulb programming means planned handling of lil...
15/12/2025

What is the Asiatic Lily Bulb Programming?

Programming Done ✅

Asiatic Lily bulb programming means planned handling of lily bulbs (cold storage + planting schedule) to get uniform growth, timely flowering and desired flower quality.
Below is a simple, practical explanation used by growers 👇

Asiatic Lily Bulb Programming (Step-by-Step)

1️⃣ Bulb Selection
Healthy, disease-free bulbs
Bulb size: 12/14, 14/16 or 16/18 cm circumference
(Bigger bulb = taller plant + more flowers)

2️⃣ Cold Treatment (Very Important)
Temperature: 2–4°C
Duration: 6–8 weeks (minimum 4 weeks)

Purpose:
Break dormancy
Uniform sprouting
Proper flower bud initiation

📌 Imported bulbs are usually pre-cooled (check supplier label).

3️⃣ Planting Time
Can be grown year-round under protected conditions
In open field (India):
Sept–Oct (best)
Jan–Feb (with care)

4️⃣ Planting Method
Depth: 10–12 cm

Spacing:
Small bulb: 10 × 10 cm
Large bulb: 15 × 15 cm

Growing media:
Well-drained sandy loam soil
pH 5.5–6.5

5️⃣ Temperature After Planting
Day: 18–22°C
Night: 12–15°C
High temperature → weak stem & bud drop

6️⃣ Irrigation & Nutrition
Light but frequent irrigation
Avoid waterlogging
Fertigation (example):
N:P:K = 19:19:19 (vegetative stage)
13:0:45 (bud formation)

7️⃣ Crop Duration
Sprouting: 10–14 days
Bud appearance: 35–45 days
Harvest: 60–75 days after planting

8️⃣ Harvesting Stage
✓ When first bud shows color
✓ Cut stem with sharp knife
✓ Keep 2/3 foliage on plant (for bulb health)

9️⃣ Common Problems

Problem Cause
Blind plants Insufficient cold treatment
Short stem High temperature
Bud drop Heat + moisture stress
Bulb rot Poor drainage

রুগোস হোয়াইটফ্লাই (Rugose Spiraling Whitefly) হল একটি মারাত্মক এবং আক্রমণাত্মক কীট, যা প্রধানত নারকেল, কলা এবং আমের মতো...
05/11/2025

রুগোস হোয়াইটফ্লাই (Rugose Spiraling Whitefly) হল একটি মারাত্মক এবং আক্রমণাত্মক কীট, যা প্রধানত নারকেল, কলা এবং আমের মতো ফল গাছের ক্ষতি করে। এর সবচেয়ে স্পষ্ট লক্ষণগুলো হলো পাতার নিচে সাদা, মোমজাতীয় পদার্থ ও ডিমের সর্পিল প্যাটার্ন, পাতার হলুদ হয়ে যাওয়া ও ঝরে পড়া এবং "কালো কালিযুক্ত ছাঁচ" (black sooty mold) নামক ছত্রাক জন্মানো, যা গাছের সালোকসংশ্লেষণ ক্ষমতা কমিয়ে দেয়। এই পোকাটি গাছের রস চুষে খায় এবং মিষ্টি 'হানিডিউ' নিঃসরণ করে, যার ফলে কালিযুক্ত ছাঁচ বাড়ে।

এই সমস্যার সমাধান এর নির্দিষ্ট রাসায়নিক নাম এবং প্রয়োগ
অ্যাসিটামিপ্রিড: সবচেয়ে কার্যকর রাসায়নিক কীটনাশকগুলির মধ্যে একটি হিসাবে পাওয়া গেছে, যা প্রাথমিক এবং পরবর্তী উভয় প্রয়োগেই পোকামাকড়ের সংখ্যা উল্লেখযোগ্যভাবে হ্রাস করে। এটি পাতায় স্প্রে হিসাবে বা মাটি/কাণ্ডে প্রয়োগের মাধ্যমে ব্যবহার করা যেতে পারে।

ডিনোটেফুরান, ইমিডাক্লোপ্রিড, থায়ামেথক্সাম এবং ক্লোথিয়ানিডিন: এগুলি নিওনিকোটিনয়েড সিস্টেমিক কীটনাশক যা পাতায়, মাটিতে ভিজিয়ে বা কাণ্ডে ইনজেকশন পদ্ধতিতে সাদা মাছি নিম্ফ পরিচালনার জন্য প্রয়োগ করা যেতে পারে।

ফ্লোনিকামিড: এই রাসায়নিকটি সাদা মাছি নিম্ফের জন্য অত্যন্ত বিষাক্ত বলে প্রমাণিত হয়েছে, যা উচ্চ কার্যকারিতা দেখায়।

প্রোফেনোফস এবং বুপ্রোফেজিন: এই কীটনাশকগুলিতে ডিম্বাণু নিধনকারী প্রভাব (ডিম মেরে) দেখানো হয়েছে এবং নিম্ফের বিরুদ্ধে কার্যকর।

টেফ্লুবেনজুরন + আলফা-সাইপারমেথ্রিন এবং ফ্লোমেটোকুইন: এই হ্রাস-ঝুঁকিপূর্ণ কীটনাশকগুলি সাদা মাছি জনসংখ্যা হ্রাসেও আশাব্যঞ্জক ফলাফল দেখিয়েছে।

কিছু গাছ ☺️
28/10/2025

কিছু গাছ ☺️

21/10/2025
টিস্যু কালচার কালার চারা পেয়েজাবেন আমাদের কাছে।কেনো নেবেন: ১. জীবাণুমুক্ত গাছ পাবেন ২. রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে গ...
19/10/2025

টিস্যু কালচার কালার চারা পেয়েজাবেন আমাদের কাছে।
কেনো নেবেন:
১. জীবাণুমুক্ত গাছ পাবেন
২. রোগ প্রতিরোধ ক্ষমতা বেশি থাকবে গাছের
৩. অনেক কম সময়ে ফলন দেবে
যারা পেটে যোগাযোগ করুন আমাদের সঙ্গে
ফোন নাম্বার: ৭০০ ৩০ ৩৮ ২০০ (WhatsApp)

17/10/2025

ডালের সঙ্গে ফুলের সম্পর্ক খারাপ হয়েছে।

নিজেকে হারাও 💚
17/10/2025

নিজেকে হারাও 💚

Address

COOCHBEHAR
Cooch Behar
736121

Alerts

Be the first to know and let us send you an email when অঙ্গন আমার প্রকৃতি - Angan Amar Prakriti posts news and promotions. Your email address will not be used for any other purpose, and you can unsubscribe at any time.

Contact The Business

Send a message to অঙ্গন আমার প্রকৃতি - Angan Amar Prakriti:

Share