07/05/2025
*সাধারণ সিলিং ফ্যান *
১. সাধারণ সিলিং ফ্যান সাধারণত সুইচ বোর্ডের সুইচ এবং রেগুলেটর দ্বারা নিয়ন্ত্রিত হয়।
২. সাধারণ ফ্যান সাধারণত ৭০ থেকে ৮০ ওয়াট বিদ্যুৎ খরচ করে।
৩. এই ফ্যানের নয়েস লেভেল BLDC ফ্যানের তুলনায় বেশি।
৪. সাধারণ ফ্যানে মেন্টেনেন্স বেশি করতে হয় কারণ এতে থাকা বিয়ারিং অথবা ব্রাশ যান্ত্রিক ঘর্ষণের কারণে ক্ষয়ে যেতে থাকে।
৫. সাধারণ ফ্যান সাধারণত শুরুতেই কম দামি হয়ে থাকে ।
*BLDC ফ্যান*
১. সাধারণত বিএলডিসি ফ্যান সুইচ বোর্ডের সুইচ এবং রিমোট দিয়ে অপারেট হয়।
২. BLDC ফ্যান উল্লেখযোগ্যভাবে কম বিদ্যুৎ খরচ করে। এই ফ্যান সাধারণত ২৫ থেকে ৩৫ ওয়াট হয়ে থাকে। যার ফলে সাধারণ পাকার তুলনায় বিদ্যুৎ খরচ ৫০% কমে যায়।
৩. ব্রেসলেট ডিসি মোটর হওয়ার কারণে এই ফ্যানে কোন ঘর্ষণের শব্দ হয় না।
৪. ব্রাসলেস ডিজাইনের কারণে এই ফ্যানের ক্ষয়ক্ষতি কম হয় এবং এটি মেনটেনেন্সও কম প্রয়োজন হয়।
৫. BLDC ফ্যানের উন্নত প্রযুক্তির কারণে সাধারণ ফ্যানের তুলনায় শুরুতে দামটা একটু বেশি।
৬. এই ফ্যানটি রিমোট দিয়ে কন্ট্রোল করা যায় এবং ওয়াইফাই এর সাহায্যে আপনি মোবাইলের সাথে কানেক্ট করতে পারবেন। এতে বিভিন্ন ধরনের মোড দেখতে পাওয়া যায় এবং এলইডি লাইটে থাকে। যার কারনে ফ্যানটি আরো বেশি সুন্দর দেখায়।
🧿আপনি যদি কম বাজেটের মধ্যে ফ্যান খোঁজেন তাহলে আপনি সাধারণ ফ্যান নিতে পারেন ।
🧿আপনি যদি বিদ্যুৎ বিলের সাশ্রয় ও আধুনিক প্রযুক্তি সহ ফ্যান খোঁজেন তাহলে আপনার জন্য বেস্ট হবে BLDC ফ্যান।