16/05/2023
কেজি প্রতি পাটালির দাম আমরা রেখেছি ২৫০ টাকা। এখন শুধুমাত্র কলকাতা ও সংলগ্ন শহরতলিতেই আমরা ডেলিভারি করতে পারবো। সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ করুন 9875360305 নম্বরে। এ ছাড়া এই পাটালি পাওয়া যাচ্ছে...
আপনজন যৌথ সমবায়, ঠাকুরপুকুর (8479820190)
হারিত স্টোরি, পাটুলি (8336941108)- এ
চৈত্র- বৈশাখের তীব্র তাপদাহে যখন ধুঁকতে থাকে মাঠ-ঘাট-গাছপালা-শূন্য চাষজমি, যখন শুকিয়ে মাঠ হয়ে যায় রাঢ় অঞ্চলের অধিকাংশ জলাশয়, আগুন লেগে জ্বলতে শুরু করে জঙ্গলমহল, ঠিক তখনই ওই ফুটিফাটা মাটির গভীর থেকে জল সংগ্রহ করে রস বানাতে শুরু করে আমাদের অতি চেনা তালগাছ। শেকড়-শিরা-উপশিরা হয়ে সেই রস যখন তালগাছের মাথায় পৌঁছয়, তখন সেই রসের ভাগ পায় মানুষ। গরমের কারণেই এই রস পাড়া কষ্টসাধ্য। আর পাড়ার পর খুব স্বাভাবিক ভাবেই এই রস পেটে চালান হয়ে যায় তালের রস আর তাড়ি হিসেবে। খুব অল্পই পড়ে থাকে গুড় আর পাটালির জন্য।
অনেক সাধ্যসাধনার পর বাঁকুড়ার সেগুনসরায় আমাদের জন্য এই পাটালি বানিয়ে দিয়েছেন স্থানীয় কারিগরেরা। সেই পাটালি এখন আমরা পৌঁছে দিতে পারবো আপনাদের কাছে। এই মরসুমেই কলকাতার দু-একটি মেলায় আমাদের এই পাটালি পরখ করেছেন বেশ কিছু সমঝদার মানুষ। তাঁরা প্রত্যেকেই এই স্বাদ আর গন্ধের ভূয়সী প্রশংসা করেছেন।
কেজি প্রতি পাটালির দাম আমরা রেখেছি ২৫০ টাকা। এখন শুধুমাত্র কলকাতা ও সংলগ্ন শহরতলিতেই আমরা ডেলিভারি করতে পারবো। সংগ্রহ করতে চাইলে হোয়াটসঅ্যাপ করুন 9875360305 নম্বরে। এ ছাড়া এই পাটালি পাওয়া যাচ্ছে...
আপনজন যৌথ সমবায়, ঠাকুরপুকুর (8479820190)
হারিত স্টোরি, পাটুলি (8336941108)- এ
#তালপাটালি #তালগুড়