01/11/2026
Interior Designers Association of Bangladesh (IDAB) আয়োজিত এই গোলটেবিল বৈঠকে দেশের শীর্ষস্থানীয় ইন্টেরিয়র ডিজাইন প্রতিষ্ঠানের প্রতিনিধিরা অংশগ্রহণ করেন।
অনুষ্ঠানটি সঞ্চালনা করেন DWL Architects & Interior-এর Chief Architect & CEO এবং IDAB-এর ভাইস প্রেসিডেন্ট স্থপতি সজীব জাহান।
আলোচনায় উঠে আসে ইন্টেরিয়র ডিজাইন সার্ভিসের যথাযথ ফি নির্ধারণ, ডিজাইন কনসালটেন্সি ও সাইট ভিজিটের পেশাগত মূল্যায়ন, মেধাস্বত্ব সংরক্ষণ, কর্মী নিয়োগে স্বচ্ছতা, পেশাগত নৈতিকতা এবং সুস্থ প্রতিযোগিতার মতো গুরুত্বপূর্ণ বিষয়।
DWL Architects & Interior মনে করে, বাংলাদেশের ইন্টেরিয়র ডিজাইন শিল্পের টেকসই উন্নয়নের জন্য প্রয়োজন পেশাগত ঐক্য, পারস্পরিক শ্রদ্ধা, স্বচ্ছতা এবং দায়িত্বশীল ব্যবসায়িক চর্চা।
আমরা বিশ্বাস করি, এ ধরনের সম্মিলিত উদ্যোগ শুধু ইন্ডাস্ট্রির বিদ্যমান সমস্যাগুলো চিহ্নিত করতেই নয়, বরং ভবিষ্যৎ প্রজন্মের ডিজাইনারদের জন্য একটি আরও সুসংগঠিত ও সম্ভাবনাময় পেশাগত পরিবেশ তৈরিতেও ভূমিকা রাখবে।
DWL Architects & Interior
Designing Spaces. Defining Experiences.